বিনিয়োগকারীদের সর্বশান্ত করতে ফের সোনালী পেপারে কারসাজি
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুল আলোচিত-সমালোচিত কোম্পানি সোনালী পেপারের শেয়ারে বিনিয়োগকারীদের সর্বশান্ত করতে ফের কারসাজি শুরু করেছে চিহ্নিত একটি চক্র। আগের কায়দার চক্রটি আবারও কোম্পানিটির শেয়ার নিয়ে টানাটানি শুরু করেছে। যে কারণে আগের দিন (সোমবার) কোম্পানিটির শেয়ার ৪৬ টাকা ৫০ পয়সা বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ দরে ক্রেতাশুন্য করা হয়। আজ নেতিবাচক বাজারেও শেয়ারটির দর ৪৩ টাকা বাড়িয়ে প্রায় ক্রেতাশুন্য করা হয়। তারপর চক্রটি শেয়ার সেল প্রেসারে শেয়ারটির দর নেমে যায়। শেষ বেলায় আগের দিনের থেকে ১৭ টাকা ৬০ পয়সা বেড়ে শেয়ারটি লেনদেন হয়।
কারসাজির কারণে সোনালী পেপারের শেয়ার দর এমনিতেই অতি মূল্যায়িত। যার ফ্লোর প্রাইস ৬২০ টাকা ১০ পয়সা। গত এক বছরে বেশিরভাগ সময়ই শেয়ারটি ছিল ফ্লোর প্রাইসে। গত দুই দিনে শেয়ারটি ৮৯ টাকা ৪০ পয়সা বেড়ে আজ ৭০৯ টাকা ৫০ পয়সা পর্যন্ত লেনদেন হয়। তবে দিনশেষে ক্লোজিং দর হয় ৬৮৪ টাকা ২০ পয়সায়।
সোনালী পেপারের গত দুই বছরের শেয়ার দরের চিত্র
বাজার সংশ্লিষ্টরা বলছেন, বাজার কিছুটা অস্থির হলেই কোম্পানিটির কারসাজিকারীরা মাথা ছাড়া দিয়ে উঠে। পতনের ধাক্কায় তখন বিনিয়োগকারীরা বিভ্রান্তির মধ্যে থাকে, তখনই সুযোগটি নেয় সোনালী পেপারের চতুর কারসাজিকারীরা। তারপর টানাটানি করে শেয়ারটির দাম ২০-৩০ শতাংশ বাড়িয়ে চড়া দামে বিনিয়োগকারীদের হাতে ধরিয়ে দেয়। ২-৪ দিন পর শেয়ারটি ফের ফ্লোর প্রাইসে ফিরে আসে। এরপর চক্রটি কিছুদিন ঘাপটি মেরে থাকে। শেয়ারটি যখন ফ্লোর প্রাইসে বা ফ্লোর প্রাইসের কিনারায় অনেক দিন লেনদেন হয়, বিনিয়োগকারীরা তখন অধৈর্য হয়ে শেয়ারটি লোকসানে ছেড়ে দেয়। তখন চক্রটি ওইসব শেয়ার তুলে নেয়। তারপর কিছু দিন পর আবারও টানাটানি দৃশ্যের অবতারণা। এভাবেই শেয়ারটির লেনদেনে দেখা যায় ‘টম অ্যান্ড জেরি’র চক্রাকার খেলা।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১২ ডিসেম্বর, ২০২২ থেকে ০৭ ফেব্রুয়ারি, ২০২৩ পর্যন্ত কোম্পানিটির শেয়ার ফ্লোর প্রাইসে আটকে থাকে। ০৮ ফেব্রুয়ারি ফ্লোর প্রাইস ভেদ করে প্রথম লেনদেন হয়। তারপর ১৪ ফেব্রুয়ারি শেয়ারটির দর ৭২০ টাকায় তোলা হয়। ওইদিন ক্লোজিং প্রাইস হয় ৭০২ টাকা ৭০ পয়সায়। তারপর ২০ ফেব্রুয়ারি মাত্র ৪ কর্মদিবসের মাথায় (দুই দিন ছুটি বাদে) শেয়ারটি ফের ফ্লোর প্রাইসে স্থান নেয়।
তারপর ২৭ ফেব্রুয়ারি ফ্লোর প্রাইস টপকে শেয়ারটি আবারও লেনদেন হয়। এবার বেশি দুর এগুতে পারেনি। দুই দিনের মাথায় ফের ফ্লোর প্রাইসে ফিরে আসে।
তারপর ০৩ মার্চ শেয়ারটি আবারও ফ্লোর প্রাইস ভেঙ্গে ওপরে ওঠে। এবার শেয়ারটি বেশ অনেক দুর যায়। ২২ মার্চ শেয়ারটি ৭১০ টাকায় ওঠে। যদিও ওইদিন শেয়ারটি ক্লোজিং দর হয় ৬৯১ টাকা ২০ পয়সায়। তারপর থেকে পতনের বৃত্তে থাকে শেয়ারটি। কিছু টানাটানির পর ১০ এপ্রিল আবার শেয়ারটির স্থান হয় ফ্লোর প্রাইসে।
তারপরও দুই একবার শেয়ারটি ফ্লোর প্রাইস ভেদ করে লেনদেন করানোর চেষ্টা চালায়। কিন্তু সফল হয়নি। তারপর ২০ মার্চ থেকে শেয়ারটি ফ্লোর প্রাইসে ঘুমাতে থাকে। দীর্ঘ প্রায় ৫ মাস পর গত ০৭ আগস্ট শেয়ারটি ফ্লোর প্রাইস ভেদ করে ওপরে ওঠে। ৬ দিনের মাথায় শেয়ারটি ৭৬০ টাকায় তোলা হয়। তারপর দুই দিনের মাথায় ১৬ আগস্ট ফের ফ্লোর প্রাইসে স্থান নেয় শেয়ারটি।
কয়েক দিন বিরতি দিয়ে গতকাল সোমবার ফ্লোর প্রাইস থেকে উঠেই ক্রেতা সংকটের ঝলক দেখায় শেয়ারটি। আজও দিনের শুরুতে সেই ঝলক অব্যাহত থাকে। কিন্তু শেষ ভাগে আগের কায়দায় বিক্রির ধুম নামে। এরমধ্যে ছড়ানো হয় চেনা কায়দার নানা রকম গুজব। বিনিয়োগকারীদের কতল করার অভিন্ন অপকৌশল।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, অতি মূল্যায়িত শেয়ারটি থেকে বিনিয়োগকারীদের যোজন যোজন দুরে থাকা উচিত। কারণ শেয়ারটির লেনদেন কোনো ভাবেই স্বাভাবিব নয়। এটি শেয়ারবাজারে কারসাজির অন্যতম শীর্ষ শেয়ার। যে শেয়ারে বর্তমানে দরে বিনিয়োগ করলে লোকসান ছাড়া লাভবান হওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ।
উল্লেখ্য, সোনালী পেপার ৩০ জুন, ২০২৩ অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২২) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কিন্তু পরের দুই প্রান্তিক তথা দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর’২২) এবং তৃতীয় প্রান্তিক (জানুয়ারি-মার্চ’২৩)-এর আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি।
কোম্পানিটি বিনিয়োগকারীদের এর সর্বশেষ আর্থিক প্রতিবেদন বিষয়ে অন্ধকারে রেখেছে। তারপরও কোম্পানিটির শেয়ার নিয়ে আলোচিত এক বিনিয়োগকারী মাতামাতি করছে।
শেয়ারনিউজ, ২২ আগস্ট ২০২৩
পাঠকের মতামত:
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড






.jpg&w=50&h=35)

.jpg&w=50&h=35)
