বিএনপি-জামায়াত জনগণের কাছে না, দূতাবাসে যায় : আইনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি-জামায়াত জনগণের কাছে যায় না, তারা রাজনীতির জন্য যায় আমেরিকান, বিট্রিশ দুতাবাসসহ বিভিন্ন দুতাবাসে। মঙ্গলবার (১৫ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়ায় বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কসবা উপজেলা সুপার মার্কেট চত্বরে কসবা উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আনিসুল হক বলেন, বিএনপি মনে করে দূতাবাসের ঘাড়ে উঠে আপনাদের শাসন করবে। তারা আপনাদের দুই পয়সার দাম দেয় না। কিন্তু জননেত্রী শেখ হাসিনা আপনাদের নিয়ে রাজনীতি করে এবং আপনাদের উন্নয়ন করে। আমেরিকা কয়েকজন র্যাব কর্মকর্তার ওপর সেংশন দিয়ে জনগণকে ভয় দেখাতে চেয়েছিল। অথচ বিএনপির সরকারের আমলে আমেরিকার পরামর্শে র্যাব তৈরি হয়েছিল। র্যাবের ওপর সেংশন দিয়ে কাজ না হওয়ায় চালু করেছে ভিসা নীতি।
আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের উচ্চ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছে। বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার সম্পূর্ণ অবৈধ। সংবিধানের বাইরে কোনো নির্বাচন হবে না। তাই শেখ হাসিনার অধিনেই আগামী দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং শেখ হাসিনাই থাকবেন সরকার প্রধান। তিনি দৈনন্দিন কাজ করবেন এবং নির্বাচন কমিশনের অধিনে নির্বাচন পরিচালনা করবেন, কমিশনের অধিনেই চলবে সব কার্যক্রম।
তিনি বলেন, তারেক জিয়া তত্ত্বাবধায়ক সরকারের আমলে নাকে খদ ও বন্ড দিয়ে বিদেশ চলে গেছেন। বিএনপি বলল নির্বাচন করবে তাই ২০১৮ সালে সংসদ নির্বাচনে শুধু কসবা-আখাউড়া নির্বাচনী এলাকায় ৪ জনকে দলীয় মনোনয়ন দেওয়া হল। কিন্তু শেষ পর্যন্ত কেউই নির্বাচনে দাঁড়াইল না। লন্ডন বসেই তারেক জিয়া সবার কাছ থেকে টাকা নিয়ে গেছেন। বঙ্গবন্ধুর হত্যার নেপথ্যের কুশীলবদের চিহ্নিত করার জন্য একটি কমিশন তৈরি করা হবে। সেই আইন প্রায় ড্রাফট হয়ে গেছে। জনগণ সহযোগিতা করলে সেই আইন পাস করা হবে। আমরা নতুন প্রজন্মকে বাংলাদেশের সত্যিকারের ইতিহাস জানাতে চাই। আমরা কোন প্রতিহিংসার জন্য তাদের চিহ্নিত করবো না। বাঙালির সামনে সত্য ইতিহাস উপস্থাপন করার জন্য তাদের চিহ্নিত করব।
মন্ত্রী বলেন, জিয়াউর রহমান ক্ষমতায় এসে অডিনেন্স জারী করে বঙ্গবন্ধু হত্যা বিচার রহিত করে দেয়। যা পাকিস্তান শাসকরাও করে নাই। শুধু তাই না জিয়া বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিভিন্ন দূতাবাসে চাবরি দিয়েছেন এবং পালানোর জন্য বিমান দিয়েছেন। জিয়া মুসলিম লীগার ও রাজাকারদের নিয়ে বিএনপি গঠন করেছেন এবং রাজাকার শাহ আজিজকে প্রধানমন্ত্রী বানিয়েছে। এরশাদ ফারুক এবং রশিদকে ফ্রিডম পার্টি করে রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন।
খালেদা জিয়া খুনি রশিদকে বিরোধীদলীয় নেতা বানিয়েছেন এবং তার আমলে বিচার বলে কিছুই ছিল না বরং তিনি রাজাকারদের মন্ত্রী বানিয়েছেন জানিয়ে তিনি আরও বলেন, তিনি (খালেদা জিয়া) ক্ষমতায় এসে দেশীয় ও আন্তর্জাতিক সন্ত্রাস তৈরি করেন। ২০০৪ সালের ২১ আগস্ট শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা চালিয়ে আওয়ামী লীগের ২২জন নেতাকর্মীদের হত্যা করেছেন। তার আমলেই উলফাদের জন্য আনা ১০ ট্রাক অস্ত্র উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, যারা ষড়যন্ত্র করেছিল, যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল তারা বাংলাদেশকে হত্যা করতে চেয়েছিল। আমাদের প্রতিশোধ হবে বাংলাদেশকে সোনার বাংলা বানিয়ে দেখাব, বাংলাদেশে বঙ্গবন্ধু কোনো দিন মরবে না। বঙ্গবন্ধুকে বাংলাদেশে মারা যায় না।
শেয়ারনিউজ, ১৬ আগস্ট ২০২৩
পাঠকের মতামত:
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ভুয়া ফেসবুক পেজ-গ্রুপ বন্ধে ৭ দিনের আলটিমেটাম
- ৯২ হাজার শেয়ার বিক্রির ঘোষণা
- ১০ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা
- বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে, ৮ মাসের লেনদেনে বড় চমক
- ডিভিডেন্ড মৌসুমেও পতন, আস্থা ধরে রাখতে নিয়ন্ত্রক সংস্থার হস্তক্ষেপ জরুরি
- ৪ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৪ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৪ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৪ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- শেয়ারবাজারে আসতে কনফিডেন্স পাওয়ারের আইপিও প্রক্রিয়া শুরু
- আইডিআরএর তদারকিতে ৭৬৪১ পলিসিধারীর দাবি পরিশোধ
- ভারতীয়-পাকিস্তানিদের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা
- ৩০ লাখ শেয়ার কেনার ঘোষণা
- দেশের ৬ বিভাগকে নিয়ে আবহাওয়া অধিদপ্তরের বার্তা
- আখতারুজ্জামানকে নিয়ে শফিকুর রহমানের বড় মন্তব্য
- তিন মাসের বেতন একসঙ্গে, তবে সবার টাকা সমান নয়—জেনে নিন হিসাব
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম কার্যকর
- ট্রাম্প-তারেকের ভাইরাল ছবি নিয়ে শেষ পর্যন্ত যা জানা গেল
- বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়নের অভিযোগ, অবশেষে মুখ খুললেন প্রধান
- ৭ হাজার কোটি টাকার সম্পদ, ৯০% খেলাপি-এবার বন্ধের পথে ব্যাংক
- যে কারণে হাসিনাকে আশ্রয় দিয়েছিল ভারত
- রাষ্ট্রপতি ও তথ্যমন্ত্রীর শোকের সমালোচনা করে যা বললেন পিনাকী ভট্টাচার্য
- এক রাতেই তিন ভূমিকম্প অনুভূত বাংলাদেশে
- বিশ্ব দেখল ‘বিশ্বগুরু’ মোদির আসল চেহারা
- একসঙ্গে ১১ পুলিশ কর্মকর্তা গেলেন ঢাকার বাইরে
- জ্বালানি ও বন্ডের চাপে বিশ্ববাজার, বাংলাদেশের শেয়ারবাজারেও বাড়তে পারে উদ্বেগ
- ব্যাংক নির্ভরতায় থমকে দেশের শেয়ারবাজার: উত্তরণের উপায় কী?
- কাঁপছে অনেকের চেয়ার, আসছে বড় রদবদল
- আর্জেন্টিনার নাগরিক হতে নতুন সুযোগ, শুধু মানতে হবে এসব শর্ত
- সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির ১ম সভা অনুষ্ঠিত
- মিরপুর-১০ নিয়ে ডিএনসিসির জরুরি ঘোষণা
- ন্যাশনাল ব্যাংকের শীর্ষ পদে বড় পরিবর্তন
- সপ্তাহজুড়ে বাজার মূলধন কমেছে সাড়ে ৪ হাজার কোটি টাকা
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- এক বছরেই দুইবার হজ! সঙ্গে ৩ ঈদ—জেনে নিন সেই বছর
- উদ্যোক্তাদের জন্য আসছে ‘উদ্যোগ’ স্কিম ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ৭ দেশের ওপর নির্ভর, বাংলাদেশের শ্রমবাজারে বড় সংকেত
- দেশে ফেরার রোডম্যাপ নিয়ে মুখ খুললেন শেখ হাসিনা
- ২০০৮ থেকে ২০২৫-এর স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস নিয়ে হাসনাতের প্রশ্ন
- সালমান মুক্তাদিরের ইস্যুতে যা বললেন পিনাকী
- অস্ট্রেলিয়ায় স্টুডেন্ট ভিসা নিয়ে নতুন কড়াকড়ি, যেসব নিয়ম জানতেই হবে
- দিল্লির উত্তাল বিক্ষোভে সোচ্চার বিরোধীরা, কঠোর অবস্থানে পুলিশ!
- দুই ভাই-বোনের হাতে ডুবছে শেয়ারবাজারের ব্যাংকসহ দুই ব্যাংক
- সচিবালয়ের নিরাপত্তা নিয়ে গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
- ডিবির হাতে গ্রেপ্তার মেজর (অব:) আখতারুজ্জামান
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- আমেরিকাকে উপেক্ষা করে বাংলাদেশকে চীনের উপহার
- টিসিবির নতুন কার্ড পেতে লাগবে যেসব কাগজপত্র
- দীর্ঘদিনের মন্দা কাটিয়ে শেয়ারবাজারে বিদেশিদের রাজকীয় প্রত্যাবর্তন
- ফের বাড়ছে জ্বালানি তেলের দাম
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার নির্দেশ
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম
- পাকিস্তানের আকাশসীমা বন্ধের পর ভারতের নজর চীন
- ৩০-৪০ বছর পুরনো জমির বায়া দলিল বের করবেন যেভাবে
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- ইবনে সিনা ফার্মাসিইটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- ভুয়া ফেসবুক পেজ-গ্রুপ বন্ধে ৭ দিনের আলটিমেটাম
- দেশের ৬ বিভাগকে নিয়ে আবহাওয়া অধিদপ্তরের বার্তা
- আখতারুজ্জামানকে নিয়ে শফিকুর রহমানের বড় মন্তব্য
- তিন মাসের বেতন একসঙ্গে, তবে সবার টাকা সমান নয়—জেনে নিন হিসাব
- ট্রাম্প-তারেকের ভাইরাল ছবি নিয়ে শেষ পর্যন্ত যা জানা গেল













