ভারতের লুকোচুরির ভয়াবহ চিত্র ফাঁস
নিজস্ব প্রতিবেদক: ভারতের উত্তর প্রদেশে অনুষ্ঠিত কুম্ভ মেলায় ‘ক্রাউড ক্রাশে’ (ভিড়ের চাপে) নিহতের প্রকৃত সংখ্যা গোপন করা হয়েছে বলে দাবি করেছে বিবিসি। সরকারি হিসেবে ৩৭ জন নিহত হলেও, অনুসন্ধানে দেখা গেছে আরও অন্তত ৪৪টি মৃত্যুর ঘটনা সরকারিভাবে স্বীকৃতি পায়নি।
বিবিসি হিন্দির অনুসন্ধানে উঠে এসেছে, গোপনে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে অনেক পরিবারকে, আবার অনেকেই কিছুই পাননি। ভিড়ের চাপে মৃত্যুর ঘটনা ধামাচাপা দিতে মৃত্যুস্থল ও কারণও বদলে দেওয়া হয়েছে বলে অভিযোগ।
সরকার জানিয়েছে, ৩৫ পরিবারকে দেওয়া হয়েছে ২৫ লাখ রুপি করে। অথচ বাস্তবে বহু পরিবার পেয়েছে মাত্র ৫ লাখ রুপি, তাও নগদে—অনেক সময় ভিডিও বিবৃতি দিয়ে নিতে হয়েছে সেই অর্থ।
বিবিসি এমন ২৬টি ঘটনার সন্ধান পেয়েছে যেখানে পরিবারের হাতে নগদ টাকা তুলে দেওয়া হয়েছে, এবং আরও ১৮টি মৃত্যু শনাক্ত হয়েছে যেখানে কোনো ক্ষতিপূরণই দেওয়া হয়নি।
অনুসন্ধানে দেখা গেছে, অধিকাংশ ক্ষতিগ্রস্ত পরিবার দাবি করছে মৃত্যুর ঘটনা ঘটেছে ‘সঙ্গম নোজ’ এলাকায়। কিন্তু প্রশাসনিক নথিতে মৃত্যুর স্থান দেখানো হয়েছে দেড় কিলোমিটার দূরের ‘ফোর্ট ক্যান্টনমেন্ট’ বা ‘ঝুসি সেক্টর’-এ।
কিছু পরিবার অভিযোগ করেছে, তাদের ‘স্বাক্ষর করিয়ে’ মৃত্যুর কারণ দেখানো হয়েছে হৃদরোগ বা স্বাস্থ্যগত সমস্যা। সরকারি বিধিনুযায়ী, কুম্ভে স্বাভাবিক মৃত্যুতে ক্ষতিপূরণ দেওয়া হয় না—এটি এড়াতেই এমন কৌশল।
বিবিসি সাংবাদিকরা ১১টি রাজ্যের ১০০’র বেশি পরিবারের সঙ্গে কথা বলেন, ৮২টি মৃত্যুর ঘটনার প্রমাণ নিশ্চিত করেন। সংগ্রহ করা হয় ময়নাতদন্ত প্রতিবেদন, মৃত্যুসনদ, ছবি ও ভিডিও। স্থানীয় সাংবাদিকদের সহায়তায় মৃত্যুর স্থান চিহ্নিত করে মানচিত্র তৈরি করা হয়।
বিবিসি একাধিকবার তথ্য জানার চেষ্টা করলেও উত্তর প্রদেশের প্রশাসন বা পুলিশের পক্ষ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি।প্রয়াগরাজের পুলিশ কমিশনার ও ‘মেলা অফিসার’ কোনো মন্তব্য করতে রাজি হননি।
অন্তত পাঁচটি পরিবার জানায়, তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মরদেহ নিয়ে বসে ছিলেন—কারও পক্ষ থেকে কোনো সাহায্য বা সহানুভূতি আসেনি।একজন বলেন,“রোদে বসে ছিলাম বিকেল চারটা পর্যন্ত। কেউ এক গ্লাস জলও দেয়নি।”
অনেকে জানিয়েছেন, মরদেহ নিজেদের গাড়িতে বাড়ি নিয়ে যেতে হয়েছিল কারণ কোনো সরকারি পরিবহন বা সহায়তা ছিল না, যদিও সরকার দাবি করে প্রায় ৫০ হাজার নিরাপত্তাকর্মী, ২,৭৫০টি AI-চালিত সিসিটিভি ও ড্রোন ব্যবহার করা হয়েছিল।
একজন শোকাহত সন্তান ভাগীরথী গোন্দ জানান, চার মাস পরেও বাবার মৃত্যু সনদ পাননি।“আমার বাবাকে ‘অজ্ঞাত’ হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে। আমি বলেছিলাম, সব কাগজ না পেলে মরদেহও নেব না। তবু আমাকে কোনো দস্তাবেজ দেয়নি।”
কুম্ভ মেলার ভয়াবহতা ও সরকারিভাবে মৃত্যুর সংখ্যা গোপনের অভিযোগে ভারতের প্রশাসনের জবাবদিহিতা প্রশ্নবিদ্ধ হয়েছে। প্রমাণ থাকা সত্ত্বেও অনেক পরিবার ক্ষতিপূরণ পায়নি, আবার অনেককে চাপের মুখে ‘ভুয়া নথিতে’ স্বাক্ষর করাতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ। তদন্তের ভবিষ্যত গতি এবং ক্ষতিগ্রস্তদের প্রাপ্য ন্যায়বিচার এখন ভারতের সামনে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
মুসআব/
পাঠকের মতামত:
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর চিরকুট নিয়ে যা বললেন গবেষক
- পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত
- নগদ ও আইএফআইসি ব্যাংকের নতুন চুক্তি
- ছেলে-মেয়ের বয়ঃপ্রাপ্তির আলামত কী? জানুন শরিয়তের নির্দেশনা
- সোনালী ব্যাংকের মুনাফায় বড় লাফ, এক বছরে বেড়েছে ১৯৩ শতাংশ
- চুরির পর নতুন নোটে খরচ, যেভাবে পুলিশের জালে ধরা পড়ল চক্র
- এবার ঢাকার এমন সাহসে কাঁপছে দিল্লি!
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- রাজনীতির বাইরে জিন্নাহর যে পরিচয় সামনে আনলেন ফাহাম আব্দুস সালাম
- স্ত্রীর মৃত্যুর দিন বিকাল ৪টা পর্যন্ত যেখানে ছিলেন এমপি নজরুল
- কবর থেকে তোলা হবে চিত্রনায়ক ও তার বাবার মরদেহ, জানা গেল কারণ
- এক ট্রিপেই বাড়তি ৫ হাজার টাকা; বাসভাড়া নিয়ে বড় দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে ২০ দিনে নতুন আমানত ২৭০০ কোটি টাকা
- অপ্রতিম হত্যার নেপথ্যে ৫ হাজার টাকা! তদন্তে মিলল নতুন তথ্য
- স্কুলে বোরকা-নেকাব নিষিদ্ধের ঘোষণা
- প্রবাসীদের জন্য সুখবর, ৩ শহরে কনস্যুলেট খুলছে বাংলাদেশ
- টানা উত্থানের পর স্বাভাবিক দর সংশোধন শেয়ারবাজারে
- ২১ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২১ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ইসলামী ব্যাংকের সংকট নিরসনে ব্যর্থতার অভিযোগ, প্রশাসকের পদত্যাগ দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক, নতুন আমানতেও বড় অঙ্ক
- এবার রিটেইল পোর্টফোলিও বিক্রি করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাদির মুখে নতুন অভিযোগ
- ৫ মিউচুয়াল ফান্ডের অডিট রিপোর্টে আপত্তি
- গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড বিতরণ সম্পন্ন
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, মামার বক্তব্যে নতুন প্রশ্ন
- জ্বালানি তেলের দাম বাড়ানোর নেপথ্য ৫ কারণ
- ফার্মা-গার্মেন্টসসহ শিল্পখাতে নতুন দিকনির্দেশনা, গুরুত্ব পাচ্ছে আইপিআর
- সচিবালয় অভিমুখে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- ডিসেম্বর ঘিরে হাসিনার মাস্টারপ্ল্যান
- গ্রামীণফোন-বাংলালিংকসহ বড় প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের আলোচনা
- আশুলিয়ার প্রীতি গ্রুপের সব কারখানায় ছুটি ঘোষণা
- অপ্রতিম হত্যায় তুহিনের পুরোনো পরিচয় জানাল পুলিশ
- ৫ মিনিটে ঘুরে আসুন ৩ জেলা, বাংলাদেশেই আছে অবাক করা এই জায়গা
- পরিচালকদের পদত্যাগের ঘটনায় সিএসইর প্রশ্ন, জবাবে যা বলল ব্যাংক
- ২১ সেপ্টেম্বরের মুদ্রার বিনিময় হার এক নজরে
- নোমান গ্রুপের বিরুদ্ধে অভিযোগ-বিতর্ক, এবার বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ
- প্রাইম ফাইন্যান্সের কোম্পানি সচিব নিয়োগ
- অপ্রতিম হত্যা: পুলিশের দাবির পরও যে ৩ বিষয় নিয়ে ধোঁয়াশা
- গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েও ভালো হচ্ছেন না, জানুন আসল কারণ
- সাকিবের বাসার সামনে এসডিএফ সভাপতির আচরণ নিয়ে তোলপাড়
- তাপমাত্রা বাড়তে পারে ৩ ডিগ্রি, অন্যদিকে ৬ এলাকায় সতর্কতা
- ৩ লাখ ১৩ হাজার ৫০৯টি শেয়ার বিক্রয় সম্পন্ন
- যুদ্ধের মধ্যেই তেলের দামে বড় পতন
- ‘প্রতিবাদ জানালাম’ লিখে পোস্ট, এরপরই ছাত্রদল নেতাকে শোকজ
- ২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- ১৫ মিনিটের প্রটোকল ভেঙে জাতিসংঘ কাঁপিয়েছে যে নেতারা!
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- স্কুলে বোরকা-নেকাব নিষিদ্ধের ঘোষণা
- যুদ্ধের মধ্যেই তেলের দামে বড় পতন
- ১৫ মিনিটের প্রটোকল ভেঙে জাতিসংঘ কাঁপিয়েছে যে নেতারা!













