গৃহ নির্মাণে ২৭ লাখ টাকার ঋণ পাবেন যারা
নিজস্ব প্রতিবেদক : স্বল্প আয়ের মানুষ এবার বাড়ি বানাতে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের (বিএইচবিএফসি) নতুন একটি পণ্যের আওতায় সর্বোচ্চ ২৭ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। ‘স্বপ্ননীড়’ নামের এই পণ্য গত ১৯ মার্চ আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। কম-বেশি ১ হাজার বর্গফুটের বাড়ি নির্মাণের জন্য এই ঋণ পাওয়া যাবে। তবে এই ঋণ পেতে গেলে ১০% টাকা গ্রাহকের নিজের কাছে থাকতে হবে। অর্থাৎ ৩ লাখ টাকার নিজস্ব বিনিয়োগ থাকলে সেই বাড়ি নির্মাণের জন্য ২৭ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকারি এই প্রতিষ্ঠান।
রাজধানীর বিএইচবিএফসি ভবনে পণ্যটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এলাকা ভিত্তিতে এই ঋণের জন্য দুই ধরনের সুদহার ঠিক করা হয়েছে।
বিএইচবিএফসি জানিয়েছে, এই ঋণের জন্য ঢাকা ও চট্টগ্রাম সিটির বাইরে গ্রহীতাকে বার্ষিক ৮ শতাংশ হারে সুদ দিতে হবে। সে ক্ষেত্রে প্রতি ১ লাখ টাকায় ২৫ বছর মেয়াদের এই ঋণের মাসিক কিস্তি হবে ৭৭১ টাকা ২০ পয়সা। অন্যদিকে ঢাকা ও চট্টগ্রাম সিটি এলাকার ভেতরে কোনো গ্রাহক এই ঋণ নিতে চাইলে তাঁদের জন্য সুদের হার হবে ৯ শতাংশ। সে ক্ষেত্রে ২৫ বছর মেয়াদে মাসিক কিস্তি হবে ৮৩৯ টাকা ২০ পয়সা।
‘স্বপ্ননীড়’ পণ্যের আওতায় গ্রহীতা আরেকটি ঋণ নিতে পারেন। এ ক্ষেত্রে বহুতল ভবনের একক ইউনিট নির্মাণের জন্য সর্বোচ্চ ১৯ লাখ ৫০ হাজার টাকার ঋণ পাওয়া যাবে। বিএইচবিএফসির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই ঋণ নিতে গেলে গ্রাহকেরা আবেদন ও পরিদর্শন ফির ক্ষেত্রেও ছাড় পাবেন। অন্য ঋণের ক্ষেত্রে যেখানে হাজারে ৬ টাকা দিতে হয়, সেখানে এই ঋণের জন্য আবেদন ও পরিদর্শন ফি বাবদ দিতে হবে অর্ধেক, অর্থাৎ ৩ টাকা।
প্রধান অতিথির বক্তব্যে শেখ মোহাম্মদ সলীম উল্লাহ বলেন, স্বপ্ননীড় পণ্যটি সরকারি-বেসরকারি শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারী, নিবন্ধিত স্বাস্থ্যকর্মী, ল্যাব অ্যাসিস্ট্যান্ট ও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরে কর্মরত স্বল্প আয়ের চাকরিজীবীদের স্বপ্নের গৃহ নির্মাণে সহায়ক ভূমিকা পালন করবে।
বিএইচবিএফসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. সেলিম উদ্দিন বলেন, সমাজের বিশেষ শ্রেণি-পেশার বৃহৎ এক জনগোষ্ঠী সাশ্রয়ী মূল্যে নিরাপদ আবাসিক গৃহ নির্মাণে এ অর্থায়ন সুবিধা গ্রহণ করে ব্যাপকভাবে উপকৃত হবে।
বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আবদুল মান্নান তাঁর স্বাগত বক্তব্যে স্বপ্ননীড়কে স্বল্প আয়ের মানুষের কাছে পৌঁছে দিতে আন্তরিকভাবে কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
গৃহ নির্মাণে ঋণ ও বিনিয়োগ সহায়তা প্রদানের লক্ষ্যে সরকারের একমাত্র বিশেষায়িত সংস্থা বিএইচবিএফসি সাত দশকের বেশি সময় ধরে আবাসন নির্মাণে কাজ করছে। সহজ শর্তে দীর্ঘ মেয়াদে ঋণ দেয় সরকারি এ সংস্থা। ঋণ বিতরণের জন্য আনা স্বপ্ননীড় বিএইচবিএফসির ১২তম পণ্য।
শেয়ারনিউজ, ০৯ আগস্ট ২০২৩
পাঠকের মতামত:
- ৩০ লাখ শেয়ার কেনার ঘোষণা
- দেশের ৬ বিভাগকে নিয়ে আবহাওয়া অধিদপ্তরের বার্তা
- আখতারুজ্জামানকে নিয়ে শফিকুর রহমানের বড় মন্তব্য
- তিন মাসের বেতন একসঙ্গে, তবে সবার টাকা সমান নয়—জেনে নিন হিসাব
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম কার্যকর
- ট্রাম্প-তারেকের ভাইরাল ছবি নিয়ে শেষ পর্যন্ত যা জানা গেল
- বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়নের অভিযোগ, অবশেষে মুখ খুললেন প্রধান
- ৭ হাজার কোটি টাকার সম্পদ, ৯০% খেলাপি-এবার বন্ধের পথে ব্যাংক
- যে কারণে হাসিনাকে আশ্রয় দিয়েছিল ভারত
- রাষ্ট্রপতি ও তথ্যমন্ত্রীর শোকের সমালোচনা করে যা বললেন পিনাকী ভট্টাচার্য
- এক রাতেই তিন ভূমিকম্প অনুভূত বাংলাদেশে
- বিশ্ব দেখল ‘বিশ্বগুরু’ মোদির আসল চেহারা
- একসঙ্গে ১১ পুলিশ কর্মকর্তা গেলেন ঢাকার বাইরে
- জ্বালানি ও বন্ডের চাপে বিশ্ববাজার, বাংলাদেশের শেয়ারবাজারেও বাড়তে পারে উদ্বেগ
- ব্যাংক নির্ভরতায় থমকে দেশের শেয়ারবাজার: উত্তরণের উপায় কী?
- কাঁপছে অনেকের চেয়ার, আসছে বড় রদবদল
- আর্জেন্টিনার নাগরিক হতে নতুন সুযোগ, শুধু মানতে হবে এসব শর্ত
- সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির ১ম সভা অনুষ্ঠিত
- মিরপুর-১০ নিয়ে ডিএনসিসির জরুরি ঘোষণা
- ন্যাশনাল ব্যাংকের শীর্ষ পদে বড় পরিবর্তন
- সপ্তাহজুড়ে বাজার মূলধন কমেছে সাড়ে ৪ হাজার কোটি টাকা
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- এক বছরেই দুইবার হজ! সঙ্গে ৩ ঈদ—জেনে নিন সেই বছর
- উদ্যোক্তাদের জন্য আসছে ‘উদ্যোগ’ স্কিম ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ৭ দেশের ওপর নির্ভর, বাংলাদেশের শ্রমবাজারে বড় সংকেত
- দেশে ফেরার রোডম্যাপ নিয়ে মুখ খুললেন শেখ হাসিনা
- ২০০৮ থেকে ২০২৫-এর স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস নিয়ে হাসনাতের প্রশ্ন
- সালমান মুক্তাদিরের ইস্যুতে যা বললেন পিনাকী
- অস্ট্রেলিয়ায় স্টুডেন্ট ভিসা নিয়ে নতুন কড়াকড়ি, যেসব নিয়ম জানতেই হবে
- দিল্লির উত্তাল বিক্ষোভে সোচ্চার বিরোধীরা, কঠোর অবস্থানে পুলিশ!
- দুই ভাই-বোনের হাতে ডুবছে শেয়ারবাজারের ব্যাংকসহ দুই ব্যাংক
- সচিবালয়ের নিরাপত্তা নিয়ে গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
- ডিবির হাতে গ্রেপ্তার মেজর (অব:) আখতারুজ্জামান
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- ঋণের চাপে সংকটে আইসিবি, ঘুরে দাঁড়ানোর মহাপরিকল্পনা
- মালয়েশিয়া যাওয়ার পথে সাগরে বিপদ, ১১ দালালসহ আটক ৭৬
- তিন মাস পর ফেসবুক ভিডিওতে মিলল স্ত্রীর সন্ধান
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ওয়্যারহাউসে অবৈধ মদের সন্ধান, সিলগালা
- পাসপোর্টে ভুয়া বাবা সাজিয়ে বিদেশ যাওয়ার চেষ্টা পণ্ড
- ডমিনেজ স্টিলের মালিকানা বদলানোর বিষয়ে বিএসইসির নির্দেশনা
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- মা বাসাবাড়িতে কাজ করে পড়িয়েছেন, চাকরি পেয়েও শেষ পর্যন্ত বাদ মিশন
- শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত আবহাওয়ার বড় পূর্বাভাস
- সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের ৪ গুদাম সিলগালা
- ঢাকার মেট্রোরেল নেটওয়ার্কে যুক্ত হচ্ছে আরও দুই লাইন
- আমেরিকাকে উপেক্ষা করে বাংলাদেশকে চীনের উপহার
- টিসিবির নতুন কার্ড পেতে লাগবে যেসব কাগজপত্র
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- দীর্ঘদিনের মন্দা কাটিয়ে শেয়ারবাজারে বিদেশিদের রাজকীয় প্রত্যাবর্তন
- ফের বাড়ছে জ্বালানি তেলের দাম
- ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার নির্দেশ
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম
- পাকিস্তানের আকাশসীমা বন্ধের পর ভারতের নজর চীন
- ৩০-৪০ বছর পুরনো জমির বায়া দলিল বের করবেন যেভাবে
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- ইবনে সিনা ফার্মাসিইটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- ডমিনেজ স্টিলের মালিকানা বদলানোর বিষয়ে বিএসইসির নির্দেশনা
- সোনা-রুপার গহনার নতুন দাম নির্ধারণ













