তারল্য সংকটের চ্যালেঞ্জে দেশের বেশিরভাগ ব্যাংক
নিজস্ব প্রতিবেদক: ডলার সংকট, আমানতের ধীর প্রবৃদ্ধি ও ঋণ পুনরুদ্ধারের দুর্বলতা ইত্যাদি কারণে বাংলাদেশের বেশিরভাগ ব্যাংক তারল্য সংকটের চ্যালেঞ্জে রয়েছে। এরফলে ব্যাংকগুলো ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় হিমশিম খাচ্ছে।
তবে ব্যাংকভেদে তারল্য পরিস্থিতির ভিন্নতা আছে; যেমন- কোনো কোনো ব্যাংকের কাছে অতিরিক্ত তহবিল আছে, আবার কোনো কোনো ব্যাংক তারল্য ঘাটতিতে রয়েছে।
তারল্য ঘাটতিতে পড়ে ব্যাংকগুলো কল মানি মার্কেটের দিকে ঝুঁকছে। কল মানি মার্কেট হলো একটি স্বল্পমেয়াদী অর্থ বাজার ব্যবস্থা, যার মাধ্যমে তারল্য সংকটে থাকা ব্যাংক অন্য ব্যাংক থেকে ঋণ নিতে পারে।
বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার আন্তঃব্যাংক কল মানি মার্কেটে লেনদেন হয়েছে ৯ হাজার ৪৪৯ কোটি টাকা। যা গত বছরের ১১ আগস্টের পর সর্বোচ্চ লেনদেন এবং গত বছরের একই দিনে ছিল ৯ হাজার ৭০৬ কোটি টাকা।
ব্যাংকখাত সংশ্লিষ্টরা মনে করছেন, আমানত বৃদ্ধির ধীর গতি, ঋণ পুনরুদ্ধারের দুর্বলতা ও আমদানি বিল পরিশোধে বাংলাদেশ ব্যাংক থেকে ডলার কেনার মতো একাধিক কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
২০২২-২৩ অর্থবছরে আমানতের প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে ৮.৪০ শতাংশে, যা এর আগের অর্থবছরে ছিল ৮.৯০ শতাংশ। একইসঙ্গে ব্যাংকগুলোর খেলাপিঋণও বেড়েছে, যা একটি ব্যাংকের ঋণ দেওয়ার সক্ষমতা কমায়।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ১ লাখ ৩১ হাজার ৬২০ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ১৬.০২ শতাংশ বেশি।
ব্যাংকাররা বলছেন, সময়মতো ঋণ পরিশোধ করতে না পারায় ঋণপত্রের একটি অংশও ইতোমধ্যে ফোর্স ঋণে পরিণত হয়েছে। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার কল মানি রেট, ঋণের সুদের হার বেড়ে দাঁড়িয়েছে ৭.৭৫ শতাংশে।
তাদের মতে, ২০২২ সালের মাঝামাঝি থেকে কল মানি মার্কেটে ব্যাপক চাপ দেখা যাচ্ছে। তাই সুদের হার বাড়ানো সত্ত্বেও শরিয়াহভিত্তিকসহ অনেক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে তারল্য সহায়তা নিচ্ছে।
চলতি বছরের ৬ আগস্ট বাংলাদেশ ব্যাংকের ৭ দিনের পুনঃক্রয় চুক্তি (রেপো) ও একদিনের তারল্য সহায়তা সুবিধার আওতায় ৪ হাজার ৯২৫ কোটি টাকা নিয়েছিল ৭টি ব্যাংক। এর একদিন পর ৮টি ব্যাংক ৩ হাজার ৩৩৯ কোটি টাকা ঋণ নেয়।
এরপর গত ৮ আগস্ট ৪টি ব্যাংক ৩ হাজার ৪০২ কোটি টাকা এবং ৯ আগস্ট ৬টি ব্যাংক ৩ হাজার ৪৮৫ কোটি টাকা ঋণ নেয়।
জুলাইয়ে বাংলাদেশ ব্যাংক রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৬.৫০ শতাংশ করেছে।
কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বৈদেশিক মুদ্রাবাজারের অস্থিতিশীলতা ব্যাংকিং খাতে তারল্য সংকটের প্রধান কারণ হতে পারে।
বাংলাদেশ ব্যাংক তার রিজার্ভ থেকে ব্যাংকগুলোর কাছে ১৩.৫০ বিলিয়ন ডলার বিক্রি করেছে, যা তারল্য সংকটকে আরও বাড়িয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুনে ব্যাংকিং খাতের উদ্বৃত্ত তারল্য দাঁড়িয়েছে ১ লাখ ৬৬ হাজার ২০০ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ২ লাখ ৩ হাজার ৪৩৫ কোটি টাকা।
উদ্বৃত্ত তারল্যের মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর কাছে আছে ৬৩ হাজার ৬০০ কোটি টাকা, বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আছে ৬৮ হাজার ৩০০ কোটি টাকা এবং বিদেশি ব্যাংকগুলোর কাছে আছে ৩৪ হাজার ৩০০ কোটি টাকা। উদ্বৃত্ত তারল্যের সিংহভাগ ট্রেজারি বন্ড ও বিলগুলোতে বিনিয়োগ করা হয়েছে।
শেয়ারনিউজ, ১৩ আগস্ট ২০২৩
পাঠকের মতামত:
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- ডিএসইর প্রশ্নের জবাবে অবস্থান স্পষ্ট করল ইসলামী ব্যাংক
- এক্সেলসিয়র সুজের তালিকাচ্যুতির সুপারিশে বিএসইসির নতুন তদন্তের নির্দেশ
- বারিধারায় গ্রেপ্তার সাবেক প্রতিমন্ত্রী, ডিবিতে হস্তান্তর
- জাতীয় ঐক্য নিয়ে সরকারের প্রতি কড়া বার্তা নাহিদ ইসলামের
- কলকাতায় বাংলাদেশের ভিসা কেন্দ্র বন্ধ, নেপথ্যে কারণ
- বিতর্কের মধ্যেই শফিকুর রহমানকে নিয়ে মুখ খুললেন মীর স্নিগ্ধ
- সিটি ব্যাংকের সম্পত্তি নিলাম নিয়ে বিতর্ক, প্রতিবাদে ব্যাংক কর্তৃপক্ষ
- শ্রমিক আন্দোলনের উত্তাপ, বন্ধ ১৩ পোশাক কারখানা
- শিশু ফোন ছাড়তে চায় না? সমাধান লুকিয়ে আছে আপনার ফোনেই
- ফ্যামিলি কার্ডের তথ্য দিতে বাড়িতে রাখবেন যেসব কাগজপত্র
- হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করায় আমাকে অপহরণ করা হয়েছিল!
- প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে যা বললেন জুলকারনাইন সায়ের
- একসঙ্গে বিএনপি, এনসিপি ও গণঅধিকার পরিষদের ১৬ নেতার পদত্যাগ
- ব্যাংক দখল ও পারিবারিক নিয়ন্ত্রণ ঠেকাতে নতুন আইন
- যে কারণে এসবিএসি ব্যাংকের মুনাফায় ইতিবাচক প্রবৃদ্ধি
- পদত্যাগের খবর নিয়ে মুখ খুললেন সংসদ সদস্য ফজলুর রহমান
- খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ উদ্যোগ
- সাদিক কায়েমের গ্রামের বাড়িতে হামলা, তিনজনের নাম প্রকাশ
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- আয় বাড়লেও নগদ অর্থ প্রবাহে পিছিয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- আড়াই মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন, ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ারবাজারে
- ২২ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২২ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২২ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ব্যাংক খাতের সংকট কাটাতে নতুন প্রতিষ্ঠান গঠনের প্রস্তাব সাবেক গভর্নরের
- গোপালগঞ্জে আ.লীগের ফাঁদ, পা দেয়নি সরকার
- ১ ডিসেম্বর থেকে সব যানবাহনের জন্য জরুরি নির্দেশনা
- ফিনিক্স ফাইন্যান্স ফান্ডের ইউনিট বিক্রি নিয়ে নতুন ঘোষণা
- টিকটকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য, পুলিশ পৌঁছানোর আগেই উধাও ঝর্ণা
- ট্রাভেল পাস সংগ্রহ, কলকাতায় আওয়ামী নেতাদের ভিড়!
- মাত্র ৩–৪ দিনে অনুমোদন, বিদেশগামীদের জন্য ৩ লাখ টাকার ঋণসেবা
- অনলাইনে জমির মিউটেশন করার সম্পূর্ণ প্রক্রিয়া ধাপে ধাপে
- যে কারণে মেডিকেল পেশা হিসেবে নেওয়া উচিৎ নয়!
- ‘আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি, তাই দাম কমেছে’
- ১০ লাখ ২৪ হাজার ১৩৮টি শেয়ার কেনার ঘোষণা
- স্ত্রীকে সারপ্রাইজ দিতে এসে নিজেই চমকে গেলেন স্বামী, অতঃপর..
- সম্পর্কিত পক্ষ থেকে ঋণ নিচ্ছে ইনফরমেশন সার্ভিসেস
- ২০২৭ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তি: আবেদন, ফি, লটারি ও পরীক্ষার বিস্তারিত
- বাংলাদেশে ব্যবসার ৫ সংকটঃ আগামী ২০ বছরের আসল চিত্র
- পলাতক নেতাদের নিয়ে মাশরাফিকে ঘিরে নতুন অভিযোগ
- সোনার দামে রেকর্ড পতন , ক্রেতাদের জন্য বড় সুখবর
- চীনের নতুন করিডোর বাংলাদেশের জন্য সুযোগ নাকি ফাঁদ!
- বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- কনের সরকারি চাকরি অস্থায়ী জানতেই বিয়ে বাতিল, ভাইরাল পাত্রের ঘটনা
- ছাত্রদলের ১৩ নেতার পদ গেল, সামনে এলো বহিষ্কারের কারণ
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- দুর্দান্ত সেঞ্চুরির পর হৃদয়ের জন্য দুঃসংবাদ
- বাংলাদেশের ভিসা আবেদনকারীদের জন্য দুঃসংবাদ
- জ্যোতিকা জ্যোতির মোবাইল থেকে উদ্ধার হলো যেসব তথ্য
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- ব্যাংক খাতে বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের
- আয় বেড়েছে ১৫ ব্যাংকের, লোকসান থেকে মুনাফায় ২টি
- ১৬ বছর পর শেয়ারবাজারে আসছে বহুজাতিক ও দেশীয় প্রতিষ্ঠান
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- সঞ্চয়পত্রের কর নিয়ে বড় পরিবর্তন, বদলে যাচ্ছে হিসাবের নিয়ম
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- সার্কিট ব্রেকারে সর্বোচ্চ চূড়ায় ৬ কোম্পানির শেয়ার
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক
- যাত্রার ইতি টেনে বাংলাদেশকে না করে দিল ভারত!
- নিষেধাজ্ঞা অমান্য করে শেয়ার লেনদেন, বিএসইসির নজরে কর্মকর্তারা
- মেট্রো স্পিনিংয়ের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- ডিএসইর প্রশ্নের জবাবে অবস্থান স্পষ্ট করল ইসলামী ব্যাংক
- এক্সেলসিয়র সুজের তালিকাচ্যুতির সুপারিশে বিএসইসির নতুন তদন্তের নির্দেশ




.jpg&w=50&h=35)
.png&w=50&h=35)




