×
ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও দুই ভাই আটক

২০২৬ নভেম্বর ২৯ ১০:৩৭:৪৮
সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও দুই ভাই আটক

নিজস্ব প্রতিবেদক: পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান ও সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামের স্ত্রী শায়লা ফারজানা এবং তাঁর দুই ভাইকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

ডিবিপ্রধান শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডিবির একটি দল অভিযান চালিয়ে শায়লা ফারজানা ও তাঁর দুই ভাইকে আটক করেছে। তবে তাঁদের আটকের বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শায়লা ফারজানা সাবেক অতিরিক্ত সচিব। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় তিনি আসামি। এ ছাড়া পলাতক স্বামী মনিরুল ইসলামের নির্দেশনায় সহিংসতা ও নাশকতার পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মিরপুর ডিওএইচএস এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়েছে বলে জানা গেছে। তবে কোন মামলায় বা কী অভিযোগে তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

আয়মান/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে