বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্যও নতুন নিয়ম
নিজস্ব প্রতিবেদক: ইতালির স্কুলগুলোতে বোরকা ও নিকাব পরা নিষিদ্ধ করার পাশাপাশি শ্রেণিকক্ষে বিদেশি বংশোদ্ভূত শিক্ষার্থীর সংখ্যা সর্বোচ্চ ৩০ শতাংশে সীমাবদ্ধ করার আইন অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন সরকারের আনা নতুন শিক্ষা সংস্কার আইন ঘিরে ইতালিতে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিরোধী দলগুলোর অভিযোগ, এই আইন মুসলিম শিক্ষার্থী ও বিদেশি পরিবারগুলোর প্রতি বৈষম্য তৈরি করবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ইতালির পার্লামেন্টের নিম্নকক্ষ চেম্বার অব ডেপুটিজে বিলটি চূড়ান্ত অনুমোদন পায়। ভোটাভুটিতে বিলের পক্ষে ১৪২ জন এবং বিপক্ষে ১১২ জন সংসদ সদস্য ভোট দেন। চারজন ভোটদানে বিরত ছিলেন। এর আগে গত ২০ নভেম্বর দেশটির উচ্চকক্ষ সিনেটে আইনটি অনুমোদিত হয়।
‘ডিক্রিটো স্কুওলা’ নামে পরিচিত এই আইনটি ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর জারি করা ডিক্রি-ল ১৭০-এর অংশ। সরকারের ভাষ্য অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু করা, জাতীয় পুনরুদ্ধার ও স্থিতিস্থাপকতা পরিকল্পনার (পিএনআরআর) উদ্যোগগুলো এগিয়ে নেওয়া এবং বিদেশি শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করাই এই সংস্কারের অন্যতম লক্ষ্য।
নতুন আইনে ইতালির স্কুল ও শ্রেণিকক্ষে মুসলিম নারী শিক্ষার্থীদের বোরকা ও নিকাব পরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আইন অমান্য করলে সর্বোচ্চ এক হাজার ইউরো পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা। শিক্ষার্থী অপ্রাপ্তবয়স্ক হলে এই জরিমানা পরিশোধ করতে হবে তার বাবা-মা অথবা আইনগত অভিভাবককে।
একই আইনে শ্রেণিকক্ষে বিদেশি বংশোদ্ভূত শিক্ষার্থীর সংখ্যা সর্বোচ্চ ৩০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। তবে ইতালীয় ভাষায় পর্যাপ্ত দক্ষতা অর্জন করা বিদেশি শিক্ষার্থীদের ক্ষেত্রে এই সীমা প্রযোজ্য হবে না। যেসব বিদেশি শিশুর ইতালীয় ভাষা শেখা বা দেশটির শিক্ষা ব্যবস্থার সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হয়, তাদের অভিভাবকদের জন্য ভাষা শিক্ষার কোর্স চালুর ব্যবস্থাও রাখা হয়েছে।
প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি নতুন এই পদক্ষেপকে নারী-পুরুষের সমতা ও অন্তর্ভুক্তি নিশ্চিতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা হিসেবে উল্লেখ করেছেন। দেশটির শিক্ষামন্ত্রী জুসেপ্পে ভালদিতারাও বলেছেন, প্রকৃত অন্তর্ভুক্তি নিশ্চিত করতেই সরকার এই সংস্কার এনেছে।
তবে সরকারের এই উদ্যোগের বিরোধিতা করেছে দেশটির বিরোধী দলগুলো। তাদের দাবি, নতুন আইন মুসলিম শিক্ষার্থী ও বিদেশি পরিবারগুলোর বিরুদ্ধে বৈষম্য বাড়াতে পারে এবং শিক্ষার্থীদের মধ্যে বিভাজন তৈরি করতে পারে। পার্লামেন্টে ভোটাভুটির সময় বিরোধী আইনপ্রণেতারা ব্যানার প্রদর্শন করে প্রতিবাদ জানান। ব্যানারে লেখা ছিল—‘স্কুলে কেউ বিদেশি নয়’।
নতুন আইন বাস্তবায়ন হলে ইতালির স্কুলে ধর্মীয় পোশাক এবং বিদেশি বংশোদ্ভূত শিক্ষার্থীদের অংশগ্রহণের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসবে। তবে এ নিয়ে রাজনৈতিক ও সামাজিক বিতর্ক আরও জোরালো হওয়ার আশঙ্কা রয়েছে।
আয়মান/
পাঠকের মতামত:
- আর্থিক খাতে স্বচ্ছতা ফেরাতে ব্যাংক-বিমা-শেয়ারবাজারে আন্তঃসংযোগ
- বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্যও নতুন নিয়ম
- লোকসান কমার স্বস্তি, নগদ প্রবাহ ও সম্পদমূল্যে চাপ এসকোয়ার নিটের
- মালেক স্পিনিংয়ের আয় কমলেও আর্থিক অবস্থানে ইতিবাচক পরিবর্তন
- প্রতিশোধ নিতে বাধা দিলে প্রয়োজনে জামায়াত ছেড়ে দেব
- প্যারোলে মুক্তি মিলল না, ফ্রিজিং ভ্যানে ছেলের মরদেহ পৌঁছাল কারাফটকে
- যে কারণে মুন্নু সিরামিকের আর্থিক সূচকে অবনতি
- আজহারীর মাহফিলে পকেটমারতে এসে পুলিশের জালে ৩৭ নারী
- এপেক্স ফুটওয়্যারের আয় ও নগদ প্রবাহে ইতিবাচক প্রবৃদ্ধি
- শেয়ারবাজারের মন্দায় চাপে আইসিবি, প্রভিশন ঘাটতি প্রায় আড়াই হাজার কোটি
- প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্ট দিয়ে মদ না খাওয়ার দাবি ওবায়দুল কাদেরের
- সামিট অ্যালায়েন্স পোর্টের নিরীক্ষিত হিসাবে চারটি গুরুত্বপূর্ণ অসংগতি
- ৪৭ বছর পর লোগোতে পরিবর্তন আনছে জামায়াতে ইসলামী
- চীনের কড়া বার্তা, বাংলাদেশকে নিয়ে ভারতকে খেলতে দেবে না
- উৎপাদন বন্ধ: জিবিবি পাওয়ারের হিসাবে একাধিক অসংগতি
- ঢাকার নতুন সিদ্ধান্ত, শেখ হাসিনা দিল্লিতেই গ্রেফতার হবেন
- চলতি সপ্তাহে আসছে ১০ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস
- ব্যাংকের শেয়ার কেনায় ইনসাইডার ট্রেডিংয়ে ছাড় দিল বিএসইসি
- পরিচালকদের ৩০ শতাংশ শেয়ারধারণের নিয়ম শর্তসাপেক্ষে শিথিল করছে বিএসইসি
- চলতি সপ্তাহে ৩২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে ৫ কোম্পানির এজিএম
- বাংলাদেশিদের জন্য মার্কিন দূতাবাসের নতুন সতর্কবার্তা
- শীত নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা
- হাসিনাসহ দেশে ফিরতে আওয়ামী লীগের ৪ পরিকল্পনা
- সময়মতো পণ্য দিতে না পারায় বিপাকে পোশাকশিল্প
- মানচিত্রে অক্ষত, বাস্তবে বিচ্ছিন্ন গোপালগঞ্জে এ কেমন উদ্ভট কাণ্ড
- বনু নাদিরের পতনের পেছনে সূরা আল-হাশরের ঐতিহাসিক ঘটনা
- হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন, তুঙ্গে রহস্য
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দাম জানাল বাজুস
- জামায়াত আমিরকে সালাহউদ্দিন আম্মারের প্রশ্ন
- বিমানবন্দরের ১০০ কিলোমিটারে ১৫ বছরের নিষেধাজ্ঞা
- জ্বালানি খাতের তিন প্রতিষ্ঠানে বড় রদবদল
- আওয়ামী লীগকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর বার্তা
- প্রেমিকার রাগ ভাঙাতে প্রেমিকের অবাক কান্ড
- সোমবার থেকে আবহাওয়ায় বড় পরিবর্তনের আভাস
- লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে সংঘর্ষ, ছয়জন গ্রেপ্তার
- আত্মজীবনীতে বিশ্বনেতাদের নিয়ে বিস্ফোরক অভিজ্ঞতা জানালেন বাইডেন
- পাকিস্তানের ন্যাশনাল প্রেস ক্লাবে বাংলাদেশের এক শেফের দুই দশকের গল্প
- কৃষি ঋণে সাফল্য, সিএমএসএমইতে ব্যর্থ পাঁচ রাষ্ট্রায়ত্ত ব্যাংক
- বড় দরপতনের পর ঘুরে দাঁড়াল এশিয়ার শেয়ারবাজার
- বিমানে পাইলটদের ঘুম ও খাবারের জন্য আছে যেসব নিয়ম
- যোগ্যতা নিয়ে শিক্ষার্থীর প্রশ্নের জবাবে যা বললেন রাশেদ খাঁন
- জাকির নায়েকের নাম উল্লেখ করে ভারতের নতুন প্রজ্ঞাপন
- ফেসবুকের একটি পোস্টেই বিপাকে বিমান কর্মকর্তা
- পাকিস্তানের চোখে ‘গাদ্দার’, পাকিস্তানেই রাজকীয় অতিথি
- হাসিনার প্রত্যাবর্তন ঘিরে নতুন উত্তেজনা, বাংলাদেশকে নিয়ে ভারতের হিসাব
- ‘আমাকে বাঁচান, আমাকে বাঁচান’ নিয়ে এবার কাদেরের স্ট্যাটাস
- অজান্তেই সারারাত যেসব কাজ করে আপনার স্মার্টফোন
- সোনালী-জনতাসহ ৬ ব্যাংক নিয়ে মিলল চাঞ্চল্যকর তথ্য
- হাসিনাকে আনার বিশেষ বিমানের অনুমতি দেবে কে—ঢাকা না দিল্লি?
- হাসিনার সুনির্দিষ্ট অবস্থান জানাল ভারতীয় গণমাধ্যম
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- দেশের শক্তিশালী ১২ ব্যাংকের তালিকা
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- ৪০ থেকে ১৭০ শতাংশ বোনাস পাচ্ছেন বিনিয়োগকারীরা
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের জন্য বিএসইসির নতুন নির্দেশনা
- বহুমুখী সংস্কারে বদলে যাচ্ছে দৃশ্যপট, সুদিন ফিরছে মিউচুয়াল ফান্ডে
- শেয়ারবাজার থেকে বিদেশিরা তুলে নিল প্রায় ১০ হাজার কোটি টাকা
- ১০ লাখ ২৪ হাজার ১৩৮টি শেয়ার কেনার ঘোষণা
- শেয়ারবাজারের লেনদেন বাড়াতে জানুয়ারি থেকে টি+১ পদ্ধতিতে লেনদেন নিষ্পত্তি
- বিপুল ছাড়েও নিয়ন্ত্রণহীন খেলাপি ঋণ, শীর্ষে শেয়ারবাজারের ৭ ব্যাংক
- ব্যাংকের শাখা নেই, সাইনবোর্ডও নেই—তবু ১৩ বছরে ভাড়া ৫৯ কোটি টাকা
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্যও নতুন নিয়ম
- চীনের কড়া বার্তা, বাংলাদেশকে নিয়ে ভারতকে খেলতে দেবে না
- বাংলাদেশিদের জন্য মার্কিন দূতাবাসের নতুন সতর্কবার্তা













