প্রবাসীদের জন্য বড় সুযোগ, বিনিয়োগ আনলে মিলবে আর্থিক পুরস্কার
নিজস্ব প্রতিবেদক: দেশে নতুন প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আনতে পারলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বিনিয়োগের ১ দশমিক ২৫ শতাংশ আর্থিক প্রণোদনা দেবে সরকার। তবে এ সুবিধা পেতে কমপক্ষে ১০ লাখ মার্কিন ডলারের নতুন ইক্যুইটিভিত্তিক বিদেশি বিনিয়োগ আনতে হবে। সে হিসাবে ১০ লাখ ডলারের বিনিয়োগ আনতে পারলে প্রণোদনা হিসেবে পাওয়া যাবে ১২ হাজার ৫০০ ডলার।
এ সুযোগ পাবেন প্রবাসী বাংলাদেশিসহ দেশের নাগরিক এবং শতভাগ বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান। বিদেশি বিনিয়োগের সম্ভাব্য উৎস খুঁজে বের করা, বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ স্থাপন এবং দেশে বিনিয়োগ আনতে ভূমিকা রাখা ব্যক্তিদের উৎসাহিত করতেই এ উদ্যোগ নিয়েছে সরকার।
এ লক্ষ্যে ‘প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) প্রণোদনা স্কিম নীতিমালা, ২০২৬’ জারি করা হয়েছে। গত ২৫ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত গেজেটে এ নীতিমালার বিস্তারিত জানানো হয়। এতে বিনিয়োগ আনার ক্ষেত্রে ভূমিকা রাখা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ‘লিড জেনারেটর’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
নীতিমালা অনুযায়ী, কেবল নতুন ইক্যুইটিভিত্তিক বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে এ প্রণোদনা দেওয়া হবে। আগে থেকে দেশে থাকা বিনিয়োগ কিংবা বিদ্যমান বিনিয়োগকারীর অতিরিক্ত শেয়ার কেনা বা উৎপাদন সক্ষমতা বাড়ানোর জন্য করা বিনিয়োগ এ সুবিধার আওতায় আসবে না। তবে কোনো বিদ্যমান বিনিয়োগকারী চলমান ব্যবসার বাইরে সম্পূর্ণ নতুন খাতে বা ভিন্ন কোনো কোম্পানিতে বিনিয়োগ করলে তা বিবেচনার সুযোগ থাকবে।
প্রণোদনার জন্য আবেদন করতে পারবেন প্রবাসী বাংলাদেশিসহ সব বাংলাদেশি নাগরিক এবং বাংলাদেশে নিবন্ধিত শতভাগ বাংলাদেশি মালিকানাধীন অংশীদারি ও লিমিটেড কোম্পানি। আবেদনকারীর বৈধ জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট এবং ই-টিআইএন থাকতে হবে। পাশাপাশি বিদেশি বিনিয়োগ আনতে তাঁর কার্যকর ও যাচাইযোগ্য ভূমিকার প্রমাণ দিতে হবে।
বিনিয়োগ চূড়ান্ত হওয়ার আগেই ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের নির্ধারিত পোর্টালে প্রাক্-নিবন্ধন করতে হবে। নিবন্ধনের পর আবেদনকারীকে একটি ইউনিক ‘লিড রেজিস্ট্রেশন আইডি’ দেওয়া হবে। বিনিয়োগের অর্থ দেশে আসার ৩০ দিনের মধ্যে একই পোর্টালে প্রণোদনার জন্য আবেদন করতে হবে।
আবেদনের সঙ্গে প্রাক্-নিবন্ধন আইডি, বিনিয়োগকারীর সঙ্গে যোগাযোগের যাচাইযোগ্য প্রমাণ, বিনিয়োগকারীর সুপারিশপত্র, হলফনামা, ই-টিআইএন সনদ এবং জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের কপি জমা দিতে হবে। এ ছাড়া ব্যাংকের মাধ্যমে বিনিয়োগের অর্থ দেশে আসার প্রমাণ হিসেবে সুইফট কপি ও অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের এনক্যাশমেন্ট সার্টিফিকেট দিতে হবে। বিনিয়োগ আনতে আবেদনকারীর ভূমিকা কী ছিল, সেটিও বিস্তারিতভাবে তুলে ধরতে হবে।
তবে আবেদন করলেই প্রণোদনা পাওয়া যাবে না। আবেদন মূল্যায়নের জন্য ১০০ নম্বরের মানদণ্ড নির্ধারণ করা হয়েছে। প্রাথমিক যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্রের জন্য ২৫ নম্বর করে, বিনিয়োগকারীর সুপারিশের জন্য ২০, বিনিয়োগের আকার ও প্রভাবের জন্য ২০ এবং স্বার্থের সংঘাতমুক্ত থাকার জন্য ১০ নম্বর রাখা হয়েছে। প্রণোদনা পেতে আবেদনকারীকে কমপক্ষে ৭০ শতাংশ নম্বর অর্জন করতে হবে।
বিনিয়োগের পরিমাণের ওপর ভিত্তি করেও নম্বর নির্ধারণ করা হয়েছে। ১ থেকে ৫ মিলিয়ন ডলারের বিনিয়োগে ৪, ৫ দশমিক ১ থেকে ১০ মিলিয়ন ডলারে ৮, ১০ দশমিক ১ থেকে ২০ মিলিয়ন ডলারে ১২ এবং ২০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে ১৬ নম্বর দেওয়া হবে।
প্রণোদনার অর্থ দুই ধাপে বিতরণ করা হবে। আবেদন অনুমোদন এবং বিনিয়োগের অর্থ দেশে আসা নিশ্চিত হওয়ার পর প্রথম ধাপে মোট প্রণোদনার ৫০ শতাংশ দেওয়া হবে। বাকি ৫০ শতাংশ পাওয়া যাবে এক বছর পর। তবে এ জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কারখানা স্থাপন, যন্ত্রপাতি আমদানি অথবা বাণিজ্যিক কার্যক্রম শুরুর ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি থাকতে হবে। কার্যনির্বাহী কমিটির সন্তুষ্টির ভিত্তিতে দ্বিতীয় কিস্তির অর্থ ছাড় করা হবে।
প্রণোদনার অপব্যবহার ও অর্থ পাচারের ঝুঁকি ঠেকাতে অর্থের উৎস যাচাইয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিনিয়োগের অর্থ নগদে কিংবা তৃতীয় পক্ষের মাধ্যমে এলে তা গ্রহণযোগ্য হবে না। সুইফট এবং সংশ্লিষ্ট দেশের অর্থ পাচার প্রতিরোধবিষয়ক (এএমএল) বিধিবিধান অনুসারে অর্থের উৎস যাচাই করা হবে। এ ছাড়া যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (আরজেএসসি) এবং বাংলাদেশ ব্যাংকের তথ্য মিলিয়ে দেখা হবে। বিনিয়োগের অর্থ গ্রহণকারী ব্যাংক হিসাবের সুবিধাভোগী ও আবেদনকারীর মধ্যে সামঞ্জস্য থাকতে হবে। প্রণোদনা বিতরণের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে তৃতীয় পক্ষের নিরীক্ষাও নিশ্চিত করতে হবে।
স্বার্থের সংঘাত এড়াতে আবেদনকারীর সঙ্গে বিনিয়োগকারী বা বিনিয়োগ গ্রহণকারী প্রতিষ্ঠানের বিনিয়োগের আগে দুই বছর এবং পরবর্তী দুই বছর কোনো আনুষ্ঠানিক সম্পর্ক থাকা যাবে না। ডিজিটাল ব্যাকগ্রাউন্ড যাচাই ও হলফনামার মাধ্যমে বিষয়টি পরীক্ষা করা হবে। বিনিয়োগের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত কোনো কর্মচারী, শেয়ারহোল্ডার বা তাঁদের ঘনিষ্ঠ আত্মীয়ও এ প্রণোদনার যোগ্য হবেন না।
প্রণোদনার আবেদন যাচাই ও অনুমোদনের জন্য অর্থমন্ত্রীর নেতৃত্বে জাতীয় পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, অর্থ বিভাগের সচিব এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব সদস্য হিসেবে থাকবেন। এ ছাড়া আবেদন যাচাই ও মূল্যায়নের জন্য আলাদা কার্যনির্বাহী কমিটি থাকবে। প্রয়োজনে এ কমিটি বিনিয়োগকারীর সঙ্গে সরাসরি অথবা ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলে আবেদনকারীর প্রকৃত ভূমিকা যাচাই করতে পারবে।
নীতিমালায় প্রণোদনার অর্থ ব্যবস্থাপনার জন্য অর্থ বিভাগের অধীনে পৃথক ‘এফডিআই ইনসেনটিভ তহবিল’ গঠনের কথা বলা হয়েছে। আগের বছরের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণের ভিত্তিতে এ খাতে অর্থ বরাদ্দ করা হবে। অনুমোদিত ব্যাংকের মাধ্যমে প্রণোদনার অর্থ বিতরণ করা হবে। প্রবাসী বাংলাদেশিরা প্রণোদনার অর্থ দেশের বাইরে স্থানান্তর করতে পারবেন। এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এ ছাড়া প্রণোদনা কার্যক্রমের তথ্য প্রকাশে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষকে প্রতিবছর একটি ড্যাশবোর্ড তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে। এতে মোট আবেদন, অনুমোদন, বিতরণ করা প্রণোদনা, বিনিয়োগের খাত এবং বৈদেশিক বিনিয়োগের অগ্রগতির তথ্য থাকবে। নীতিমালাটি প্রতিবছর জাতীয় পর্যালোচনা কমিটির মাধ্যমে পর্যালোচনা করার বিধানও রাখা হয়েছে।
খাওলা/
পাঠকের মতামত:
- প্রবাসীদের জন্য বড় সুযোগ, বিনিয়োগ আনলে মিলবে আর্থিক পুরস্কার
- ২২ ক্যারেটের স্বর্ণের নতুন দাম জানাল বাজুস
- বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী যাত্রা শুরু, ভাষা শিক্ষায় সরকার
- কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: মনোনয়ন দৌড়ে চাপে জাহাঙ্গীর মোল্লা
- রমজানের আগে সয়াবিন তেলের দাম বাড়াল সরকার
- সিএসইর পরিচালক হলেন এমদাদুল ইসলাম ও সালমান ইস্পাহানি
- গোপালগঞ্জকে হাতে নয় এ যেন ভাতে মারার কৌশল
- জামিন পেয়ে যা বললেন মাদ্রাসা শিক্ষককে থাপ্পড় দেওয়া সেই বাবা
- শেয়ারবাজার থেকে বিদেশিরা তুলে নিল প্রায় ১০ হাজার কোটি টাকা
- ১৩ বছর বয়সের লিওনেল মেসির স্কুলের মার্কশিট ভাইরাল
- সম্পদ বিক্রি ও কারখানা বন্ধ: লিবরা ইনফিউশনসের বিরুদ্ধে তদন্তে বিএসইসি
- নগদ ডলার বিক্রির সর্বোচ্চ দর বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক
- আ.লীগের অনুষ্ঠানে গিয়ে যা বললেন হ্যারি কে টমাস
- সবাইকে ঘোল খাইয়ে দেশে ফিরবেন শেখ হাসিনা
- দেখে ফেলায় শিক্ষক পরিবারে একে একে চারজনকে হত্যা
- সম্পদের বাজারমূল্য নিয়ে প্রশ্ন, শ্রমিক তহবিলেও আইন মানেনি রহিম টেক্সটাইল
- টিসিবির কর্মকর্তা আবুল হাসনাতের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
- সহিংসতার ধাক্কায় গোপালগঞ্জে প্রায় বন্ধ মোবাইল ব্যাংকিং
- জামানত ছাড়াই ৪ কোটি টাকা পাওনা, হাক্কানি পাল্পের আদায় নিয়ে অনিশ্চয়তা
- ডিভিডেন্ডের টাকা স্থানান্তর হয়নি, নগদ লেনদেনেও বিধি লঙ্ঘন অ্যাডভেন্ট ফার্মার
- পাওনা আদায়ে আইনি জটিলতা, শ্রমিক তহবিলেও অনিয়ম ইনডেক্স অ্যাগ্রোর
- সেন্ট্রাল ফার্মার আর্থিক প্রতিবেদনে ১৩টি আপত্তি
- সরকারি প্রকল্প কমায় রাজস্বে ধাক্কা, লোকসান বেড়েছে বিবিএস ক্যাবলসের
- বাজারের ইতিবাচক প্রত্যাবর্তনের অপেক্ষায় বিনিয়োগকারীরা
- ২৬ নভেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৬ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৬ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৬ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- নতুন বিপাকে সালতা ক্যাপিটাল, ৬০ দিনের মধ্যে প্রতিবেদন চায় বিএসইসি
- বিএসইসির সিদ্ধান্তে স্বস্তি মিলল না খায়রুল বাশারের
- স্বামীর ভালোবাসার দৃশ্যে আপ্লুত নেটিজেনরা
- উপবৃত্তি পেতে শিক্ষার্থীদের দিতে হবে পরিবারের ৩০ ধরনের তথ্য
- ‘ফাঁসির কাষ্ঠে ঝোলাতে শেখ হাসিনাকে ফেরত দেবে না ভারত’
- ‘শিগগিরই দেখা হচ্ছে আপনার প্রিয় শহরে’, নতুন ঘোষণা আজহারির
- প্রাণিসম্পদ খাতে অবদান রাখা ২৩ জনকে জাতীয় সম্মাননা
- ভারতে খুন হওয়া এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার
- বড়দিন ও শীতকালীন অবকাশে মিলছে দীর্ঘ ছুটি, দেখে নিন তারিখ
- আছিয়া সি ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
- তিন কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- মুসলিম কোটা নিয়ে বিরোধীদের বিরুদ্ধে মোদির কড়া আক্রমণ
- ‘কিশোরী খেতে ইচ্ছে করছে’ লিখে বিপাকে রাজশাহী কলেজের শিক্ষক
- বিএসইসির অনুমোদন, সাফকোর শেয়ার বিক্রয় ও ক্রয় চুক্তি সই
- ট্রাম্পের নতুন শুল্কনীতি, বাংলাদেশের রপ্তানিতে আসছে বড় ধাক্কা
- ওয়ালটনের শেয়ার নিয়ে বিএসইসির সিদ্ধান্ত
- ২৪ ঘণ্টা না যেতেই আবার বাড়ল স্বর্ণের দাম
- হাসিনার সুনির্দিষ্ট অবস্থান জানাল ভারতীয় গণমাধ্যম
- নতুন অধ্যায় শুরুর বার্তা ন্যান্সির, শেষ হলো তৃতীয় সংসার
- কারাগারে অসুস্থ পলক, চিকিৎসার বিষয়ে আদালতের নির্দেশ
- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর
- ভিডিও ছড়িয়ে পড়তেই ছাত্রদলের পদ হারালেন নয়ন
- হাসিনার সুনির্দিষ্ট অবস্থান জানাল ভারতীয় গণমাধ্যম
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- দেশের শক্তিশালী ১২ ব্যাংকের তালিকা
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- ৪০ থেকে ১৭০ শতাংশ বোনাস পাচ্ছেন বিনিয়োগকারীরা
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের জন্য বিএসইসির নতুন নির্দেশনা
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- বহুমুখী সংস্কারে বদলে যাচ্ছে দৃশ্যপট, সুদিন ফিরছে মিউচুয়াল ফান্ডে
- ১০ লাখ ২৪ হাজার ১৩৮টি শেয়ার কেনার ঘোষণা
- শেয়ারবাজারের লেনদেন বাড়াতে জানুয়ারি থেকে টি+১ পদ্ধতিতে লেনদেন নিষ্পত্তি













