হাসিনার নতুন মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর পরিচয়
নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত ও দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার ইচ্ছার কথা আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সে প্রকাশিত হওয়ার পর নতুন করে আলোচনায় এসেছেন সৈয়দ মোজাম্মেল আলী। রয়টার্সের প্রতিবেদনে তাকে শেখ হাসিনার মুখপাত্র হিসেবে উল্লেখ করা হলেও দেশের মূলধারার রাজনীতিতে এতদিন প্রায় অপরিচিত এই ব্যক্তির পরিচয় ও দলের পক্ষ থেকে কথা বলার এখতিয়ার নিয়ে নানা প্রশ্ন উঠেছে।
রয়টার্সের দক্ষিণ এশিয়া ব্যুরো প্রধান কৃষ্ণ এন দাস তার প্রতিবেদনে সৈয়দ মোজাম্মেল আলীকে শেখ হাসিনার মুখপাত্র হিসেবে উল্লেখ করেন। মোজাম্মেলের ভাষ্যমতে, শেখ হাসিনা নয়াদিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য বাংলাদেশ সরকারের কাছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট চেয়েছেন। এই খবর আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন তোলার পাশাপাশি বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়।
আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শেখ হাসিনার সঙ্গে সরাসরি যোগাযোগ থাকলেও দলের কেন্দ্রীয় নেতৃত্বে সৈয়দ মোজাম্মেল আলীর কোনো শীর্ষ পদ নেই। এমনকি মুখপাত্র হিসেবেও দলের ভেতরে তার কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি নেই।
এ বিষয়ে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত জানান, যুক্তরাজ্যপ্রবাসী মোজাম্মেল শীর্ষ নেতা না হওয়ায় দেশের তৃণমূল পর্যায়ের রাজনৈতিক কর্মকাণ্ড সমন্বয়ে যুক্ত নন; বরং তিনি বিভিন্ন প্রশাসনিক বিষয়ে শেখ হাসিনার সঙ্গে সরাসরি যোগাযোগ রাখেন। আরাফাতের মতে, সরকারের পতনের পর নেতারা বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ায় কেন্দ্রীয়ভাবে রাজনীতি পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে এবং সবাই নিজ নিজ অবস্থান থেকে কাজ করছেন। তাই মোজাম্মেল যদি গণমাধ্যমে কিছু বলে থাকেন, তবে তা নেত্রীর কাছ থেকে সরাসরি শুনেই বলেছেন।
অন্যদিকে, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল মোজাম্মেলকে দলীয় মুখপাত্র মানতে স্পষ্টভাবে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি বলেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি মোজাম্মেলকে হয়তো নেত্রী সিদ্ধান্ত নেওয়ার পর সবার আগে ফোন করেছিলেন, আর সেই সূত্রেই তিনি বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছেন—এর বেশি কিছু নয়। তবে নাদেল এও জানান যে, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে মোজাম্মেলের যোগাযোগ রয়েছে এবং তার মাধ্যমেই তিনি দেশে ফেরার বিষয়টি নিশ্চিত হয়েছিলেন। পরবর্তীতে আওয়ামী লীগের অফিশিয়াল ওয়েবসাইটেও এই ঘোষণাটি প্রকাশ করা হয়।
৭৭ বছর বয়সী ব্রিটিশ-বাংলাদেশি ব্যবসায়ী, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ মোজাম্মেল আলী দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের সারে এলাকায় বসবাস করেন। গোপালগঞ্জের কাশিয়ানীর সন্তান মোজাম্মেল শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ও চিকিৎসক সৈয়দ মোদাচ্ছের আলীর ছোট ভাই। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি যুক্তরাজ্যভিত্তিক গবেষণা ও অ্যাডভোকেসি সংস্থা ‘স্টাডি সার্কেল লন্ডন’-এর চেয়ারম্যান হিসেবে ব্রিটেন ও ইউরোপীয় পার্লামেন্টে সেমিনার আয়োজন করতেন এবং নিজের লেখার মাধ্যমে আন্তর্জাতিক মহলে হাসিনা সরকারের নীতিমালার পক্ষে প্রচারণা চালাতেন।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ‘ডেইলি ড্যাজলিং ডন’-এর ২৪ নভেম্বরের এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক জ্যেষ্ঠ নেতাদের বরাত দিয়ে বলা হয়েছে, মোজাম্মেল দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনা ও আওয়ামী লীগের যোগাযোগ করিয়ে দেওয়ার কাজ করলেও আনুষ্ঠানিক পদ না থাকায় তাকে বেশ বেগ পেতে হতো। মূলত সেই জটিলতা দূর করতেই লন্ডন ও ভারতে দলের গণমাধ্যম সামলানো অনেক তরুণ নেতাকে টপকে তাকে এই গুরুত্বপূর্ণ অবস্থানে আনা হয়েছে। এক্ষেত্রে নেত্রীর প্রতি তার দীর্ঘদিনের আনুগত্য, রাজনৈতিক অভিজ্ঞতা এবং গোপালগঞ্জের আঞ্চলিক পরিচয় বড় ভূমিকা রেখেছে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়।
মুসআব/
পাঠকের মতামত:
- হাসিনার নতুন মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর পরিচয়
- শ্বশুরের জন্য তদবির করলেন হাসনাত আবদুল্লাহ
- জনতা ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক মাহবুব আলম
- ডলারের দর নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
- পুলিশ প্রশাসনে বড় রদবদল, নতুন এসপি পেল ৭ জেলা
- বিপুল ছাড়েও নিয়ন্ত্রণহীন খেলাপি ঋণ, শীর্ষে শেয়ারবাজারের ৭ ব্যাংক
- চার গ্রেডে পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণ
- শেখ হাসিনার দেশে ফেরা যা বললেন ড. আসিফ নজরুল
- বহুমুখী সংস্কারে বদলে যাচ্ছে দৃশ্যপট, সুদিন ফিরছে মিউচুয়াল ফান্ডে
- মনিটরিংয়ের দুর্বলতায় বাজারে অদৃশ্য শক্তির প্রভাব
- ২৫ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ব্যয় কমায় রেনউইকের আর্থিক সূচকে ইতিবাচক পরিবর্তন
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের আর্থিক প্রতিবেদনে দুই আপত্তি
- ১০ বছর মেয়াদি পুনরুদ্ধার পরিকল্পনায় মেঘনা সিমেন্ট
- হুথিদের হামলায় দুই ভারতীয় আহত, কঠোর বার্তা ভারতের
- কাফনের কাপড়-আতর রেখে চিরকুট, আবু বাকেরকে ‘কবরে পাঠানোর’ হুমকি
- লেবানন ও ইয়েমেনে ব্যবসা সম্প্রসারণে ওয়ালটনের নতুন উদ্যোগ
- আরও ১০ লাখ ইউনিট বিক্রি সম্পন্ন
- আ.লীগ নেতাকে ডিম-কফি খাইয়ে পুলিশের হাতে দিলেন নয়ন
- স্বর্ণের দামে বড় পরিবর্তন, আজ থেকে নতুন দর কার্যকর
- গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিক গ্রাহক, ড. ইউনূসের নেই কোনো শেয়ার
- ৮ লাখের বেশি শেয়ার উপহার পাবেন বীকন ফার্মার স্পনসর পরিচালক
- টোল ম্যানুফ্যাকচারিং চুক্তিতে যাচ্ছে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস
- ৭ লাখ ৮০ হাজার শেয়ার বরাদ্দের অনুমোদন বিএসইসির
- সি পার্ল বিচ রিসোর্টের ডিভিডেন্ড-সংক্রান্ত ঘোষণা
- পরিচালক-উদ্যোক্তাদের সব শেয়ার বিক্রি করছে সাফকো স্পিনিংস
- ঢাকা উত্তর নিয়ে আসিফ মাহমুদের বার্তা, বাড়ছে আলোচনা
- পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি
- পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল বাংলাদেশ ব্যাংক
- শেখ হাসিনাকে ইঙ্গিত দিলেন পিনাকী ভট্টাচার্য
- ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম করতে হলে মানতে হবে বিএসইসির দুই শর্ত
- প্রধানমন্ত্রী যা যা খাওয়ালেন এনসিপি নেতাদের
- বিমানে নয়, দুই উপায়ে দেশে ফিরতে পারেন শেখ হাসিনা
- পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে মালিক-শ্রমিকের বড় ব্যবধান
- বন্ধকী সম্পত্তির দখল নিল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- জামায়াত আমিরকে ভিসা দেওয়া নিয়ে অস্ট্রেলিয়ায় বিতর্ক
- সরকারি আদেশে চেয়ারম্যান পদ হারালেন আব্দুস ছালাম
- এসএমই বোর্ডে বিনিয়োগের বাধা কমছে, বড় সিদ্ধান্ত বিএসইসির
- পেনিনসুলার আর্থিক প্রতিবেদনে একাধিক অসংগতি
- প্রভিশন ঘাটতির আশঙ্কা জিএসপি ফাইন্যান্সে
- ৪০ থেকে ১৭০ শতাংশ বোনাস পাচ্ছেন বিনিয়োগকারীরা
- দুই ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত বদলালেন এনসিপি নেতা
- ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের জন্য বিএসইসির নতুন নির্দেশনা
- গাজীপুরে একের পর এক সড়ক অবরোধ, বন্ধ ৭০-৭৫ কারখানা
- হাসিনার দেশে ফেরা নিয়ে জাহেদ উর রহমানের নতুন মন্তব্য
- একদিনের বিরতি শেষে বাজারে ইতিবাচক প্রবণতা
- লংকাবাংলা ফাইন্যান্সের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ২৪ নভেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- ব্যাংক খাতে বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- আয় বেড়েছে ১৫ ব্যাংকের, লোকসান থেকে মুনাফায় ২টি
- ১৬ বছর পর শেয়ারবাজারে আসছে বহুজাতিক ও দেশীয় প্রতিষ্ঠান
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- দেশের শক্তিশালী ১২ ব্যাংকের তালিকা
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- ৪০ থেকে ১৭০ শতাংশ বোনাস পাচ্ছেন বিনিয়োগকারীরা
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক
- ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের জন্য বিএসইসির নতুন নির্দেশনা
- নিষেধাজ্ঞা অমান্য করে শেয়ার লেনদেন, বিএসইসির নজরে কর্মকর্তারা
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- হাসিনার নতুন মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর পরিচয়
- শ্বশুরের জন্য তদবির করলেন হাসনাত আবদুল্লাহ
- পুলিশ প্রশাসনে বড় রদবদল, নতুন এসপি পেল ৭ জেলা
- চার গ্রেডে পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণ
- শেখ হাসিনার দেশে ফেরা যা বললেন ড. আসিফ নজরুল













