×
ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

হুথিদের হামলায় দুই ভারতীয় আহত, কঠোর বার্তা ভারতের

২০২৬ নভেম্বর ২৫ ১২:৫৮:৪১
হুথিদের হামলায় দুই ভারতীয় আহত, কঠোর বার্তা ভারতের

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবের রাজধানী রিয়াদের ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট টাওয়ারে হুথিদের হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। এ হামলায় দুই ভারতীয় নাগরিক আহত হওয়ার কথা জানিয়ে অবিলম্বে এ ধরনের হামলা বন্ধের আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ ধরনের হামলা বেসামরিক মানুষের জীবনকে গুরুতর ঝুঁকির মুখে ফেলে। একই সঙ্গে এটি সৌদি আরবের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি।

বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের হামলা অবিলম্বে বন্ধ করতে হবে।

এ সময় সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি ভারতের দৃঢ় সংহতি পুনর্ব্যক্ত করা হয়। পাশাপাশি সৌদি আরবের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা এবং দেশটির নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টায় ভারতের অব্যাহত সমর্থনের কথা জানানো হয়।

মুসআব/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর

উ
প
রে