×
ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

টোল ম্যানুফ্যাকচারিং চুক্তিতে যাচ্ছে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস

২০২৬ নভেম্বর ২৫ ১০:২৩:৪৩
টোল ম্যানুফ্যাকচারিং চুক্তিতে যাচ্ছে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসি বরিশালের অলিম্পিক সিমেন্ট লিমিটেডের সঙ্গে টোল ম্যানুফ্যাকচারিং চুক্তি করছে। কোম্পানির বোর্ড এই চুক্তির অনুমোদন দিয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চুক্তি অনুযায়ী অলিম্পিক সিমেন্ট লিমিটেড হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশের জন্য সিমেন্ট তৈরি করবে। এ কাজে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের সরবরাহ করা কাঁচামাল ও প্যাকেজিং সামগ্রী ব্যবহার করা হবে। সিমেন্ট উৎপাদন হবে কোম্পানির নির্ধারিত মান-বৈশিষ্ট্য এবং প্রযোজ্য নিয়ন্ত্রক মান অনুযায়ী।

কোম্পানির তথ্যমতে, এই ব্যবস্থার উদ্দেশ্য উৎপাদন ও পরিচালন সক্ষমতায় নমনীয়তা বাড়ানো এবং কোম্পানির ব্যবসায়িক প্রয়োজন পূরণে সহায়তা করা। চুক্তিটি প্রথমে ছয় মাসের জন্য কার্যকর থাকবে। পক্ষগুলোর পারস্পরিক সম্মতিতে এর মেয়াদ নবায়নের সুযোগ থাকবে।

মুসআব/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে