×
ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

দীর্ঘ ছুটি পাচ্ছেন দেশের বিভিন্ন স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান, ছুটির তালিকা প্রকাশ

২০২৬ নভেম্বর ২৪ ১২:০১:২৬
দীর্ঘ ছুটি পাচ্ছেন দেশের বিভিন্ন স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান, ছুটির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও সরকারি ছুটি মিলিয়ে দীর্ঘ ছুটি পাচ্ছেন দেশের বিভিন্ন স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। তবে প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও মাদরাসার ছুটির মেয়াদ এক নয়। শিক্ষা মন্ত্রণালয়ের একাডেমিক ক্যালেন্ডার এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিষ্ঠানভেদে ছুটি হবে ১২ থেকে ১৮ দিন পর্যন্ত।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বর্ষপঞ্জি অনুযায়ী, আগামী ২০ ডিসেম্বর থেকে প্রাথমিক বিদ্যালয়ে শীতকালীন অবকাশ শুরু হবে। ২০ ডিসেম্বর রোববার হওয়ায় এর আগের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। শীতকালীন অবকাশ চলবে ২৯ ডিসেম্বর মঙ্গলবার পর্যন্ত।এর মধ্যে ২৫ ডিসেম্বর যিশুখ্রিষ্টের জন্মদিন উপলক্ষে বড়দিনের ছুটি রয়েছে। সব মিলিয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা টানা ১২ দিনের ছুটি পাবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের বর্ষপঞ্জি অনুযায়ী, মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়েও ডিসেম্বরের শেষে ১২ দিনের শীতকালীন অবকাশ থাকবে। ২০ ডিসেম্বর থেকে শুরু হয়ে ছুটি চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত। এর আগে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা ১২ দিন বন্ধ থাকবে এসব শিক্ষাপ্রতিষ্ঠান।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) কলেজ শাখার বিজ্ঞপ্তি অনুযায়ী, কলেজ ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ছুটি থাকবে। এর আগের দিন ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের সরকারি ছুটি।

৩১ ডিসেম্বর বৃহস্পতিবার হওয়ায় পরবর্তী শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটিও যুক্ত হবে। সব মিলিয়ে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা টানা ১৮ দিনের ছুটি পাবেন।

সরকারি ও বেসরকারি মাদরাসায় শীতকালীন অবকাশ শুরু হবে ১৩ ডিসেম্বর। ছুটি চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। এর আগে ও পরে দুই দিনের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় মোট ১৫ দিন বন্ধ থাকবে এসব প্রতিষ্ঠান।এই ছুটির আওতায় রয়েছে স্বতন্ত্র এবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসা।

এদিকে ২০২৬ সালের বর্ষপঞ্জিতে প্রতিষ্ঠানপ্রধানের হাতে সংরক্ষিত দুই দিনের ছুটিও রয়েছে। কোনো প্রতিষ্ঠান চাইলে নির্ধারিত ছুটির সঙ্গে এই দুই দিন যুক্ত করতে পারে। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা আরও দুই দিন বেশি ছুটি পাওয়ার সুযোগ পাবেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে