এক সপ্তাহের ব্যবধানে বাংলাদেশের বিব্রতকর রেকর্ড
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেটের উত্থান-পতনের গল্প যেন থামছেই না। জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে ৪০০ রানের ঐতিহাসিক ইনিংস খেলার এক সপ্তাহ না পেরোতেই আবারও চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে টাইগাররা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৯১ রানেই অলআউট হয়েছে নাজমুল হোসেন শান্তর দল। আর এই ব্যর্থতায় পাঁচটি বিব্রতকর রেকর্ডে নাম লিখিয়েছে বাংলাদেশ।
ওয়ান্ডারার্সে প্রথম ইনিংসে ৪০০ রান করে এশিয়ার প্রথম দল হিসেবে ওই মাঠে টেস্টের এক ইনিংসে সর্বোচ্চ রান করার কীর্তি গড়েছিল বাংলাদেশ। কিন্তু সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি দল। একই ম্যাচের দ্বিতীয় ইনিংসে ১৬৮ রানে গুটিয়ে যাওয়ার পর সেঞ্চুরিয়নে এসে আরও বড় ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে শান্তর দল।
দক্ষিণ আফ্রিকার পেসারদের গতি ও বাউন্সের সামনে শুরু থেকেই অসহায় ছিলেন বাংলাদেশের ব্যাটাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত মাত্র ৯১ রানেই থামে দলের প্রথম ইনিংস।
বাংলাদেশের হয়ে দুই অঙ্কের রান করতে পেরেছেন মাত্র তিন ব্যাটার। সর্বোচ্চ ২৩ রান করেছেন মাহফুজুল ইসলাম রবিন। এ ছাড়া তাওহীদ হৃদয় ১৯ ও মমিনুল হক করেছেন ১৮ রান।
দক্ষিণ আফ্রিকার হয়ে কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসেন তিনটি করে উইকেট নিয়েছেন। আনরিক নরকিয়া শিকার করেছেন দুটি উইকেট। উইয়ান মুল্ডার ও সিমন হারমার পেয়েছেন একটি করে উইকেট।এই ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশের নামের পাশে যুক্ত হয়েছে পাঁচটি বিব্রতকর রেকর্ড।
মাত্র ৯১ রান করে সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে টেস্টের সর্বনিম্ন দলীয় সংগ্রহের রেকর্ড গড়েছে বাংলাদেশ। এর আগে ২০১৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের করা ১০১ রান ছিল মাঠটির সর্বনিম্ন দলীয় সংগ্রহ। সেই রেকর্ড ভেঙে নতুন করে লজ্জার নজির গড়ল বাংলাদেশ।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে এ নিয়ে ১৬ বার ১০০ রানের আগেই অলআউট হলো বাংলাদেশ। বারবার এমন ব্যাটিং বিপর্যয় দলের টেস্ট পারফরম্যান্স নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে।
প্রোটিয়াদের বিপক্ষে চতুর্থবারের মতো ১০০ রানের নিচে গুটিয়ে গেছে বাংলাদেশের ইনিংস। এই বিব্রতকর তালিকায় বাংলাদেশের সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছে শ্রীলঙ্কা।
সেঞ্চুরিয়নে ৯১ রানে অলআউট হলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সর্বনিম্ন ইনিংসের রেকর্ডটি এখনো অক্ষত রয়েছে। ২০২২ সালে ডারবান টেস্টে মাত্র ৫৩ রানে অলআউট হয়েছিল টাইগাররা। এখনো সেই ৫৩ রানই প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশের সর্বনিম্ন টেস্ট ইনিংস।
বাংলাদেশের টেস্ট ইতিহাসে এই প্রথম কোনো পঞ্জিকাবর্ষে তিনবার ১০০ রানের নিচে অলআউট হলো দল। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাকেতে ৬৪ ও ৯৫ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। এর আগে ২০০৩, ২০০৭ ও ২০২২ সালে এক বছরে দুবার করে এমন ব্যাটিং বিপর্যয়ের শিকার হয়েছিল টাইগাররা। এবার সেই সীমা ছাড়িয়ে এক বছরে তিনবার শতরানের নিচে অলআউট হয়ে নতুন বিব্রতকর রেকর্ড গড়েছে বাংলাদেশ।
মুসআব/
পাঠকের মতামত:
- এক সপ্তাহের ব্যবধানে বাংলাদেশের বিব্রতকর রেকর্ড
- সকালে দুইবার কেঁপে উঠল বাংলাদেশসহ চার দেশ
- দেশের শক্তিশালী ১২ ব্যাংকের তালিকা
- অজিত দোভাল ও সামন্ত গোয়েলকে মার্কিন আদালতের সমন
- ব্যাংকের বোর্ডে কারা থাকবেন, কারা বাদ পড়বেন—জানাল অর্থ মন্ত্রণালয়
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল করা হাজারো শিক্ষার্থীর সুখবর
- ক্ষেপণাস্ত্রের উপকরণসহ বাংলাদেশগামী জাহাজ আটক
- ব্যাংকে অতিরিক্ত তারল্য ছাড়িয়েছে ৪ লাখ কোটি টাকা
- চীনকে টেক্কা দিতে নেপালের পায়ে ভারত!
- ভিডিও প্রকাশের জেরে ধ্রুব রাঠি মামলায় নতুন মোড়
- শেয়ারবাজারের লেনদেন বাড়াতে জানুয়ারি থেকে টি+১ পদ্ধতিতে লেনদেন নিষ্পত্তি
- গরু, ষাঁড় ও মহিষ জবাইয়ে নতুন নির্দেশনা মুখ্যমন্ত্রীর
- সকালের নাশতায় আজই বিকল্প আনুন, নয় তো মহাবিপদ
- ‘কফিন খুলে দেখব হাসিনার মাথা কিনা’
- সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া, শীত নিয়ে যা জানাল অধিদপ্তর
- অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ
- লালমাটিয়া থেকে আটক সাবেক সংসদ সদস্য আজিজুল ইসলাম
- চীন-ভারত ক্ষমতার ব্যবধান কমেছে, এশিয়ার শক্তির মানচিত্রে নতুন চিত্র
- গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা যা বললেন ড. ইউনূস
- সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা নিয়ে অর্থ বিভাগের প্রজ্ঞাপন
- সৌদি থেকে কম দামে স্বর্ণ কিনে দেশে আনবেন যেভাবে
- বিএনপিতে ফিরবেন কি না, স্পষ্ট জানালেন রুমিন ফারহানা
- শ্রমিকদের তহবিল নিয়ে আইনি ব্যত্যয়, জমির মূল্য বেড়েছে ২৮০ কোটি টাকা
- কোরআনের ভুল খুঁজতে গিয়ে নিজেই হলেন মুসলিম
- হাজার কোটি টাকার পুঞ্জীভূত লোকসানে বসুন্ধরা পেপার মিলস, ব্যবসা চালানো নিয়ে শঙ্কা
- টেকসই নির্মাণে নতুন সম্ভাবনা জিপিএইচ ইস্পাতের
- নগদ প্রবাহ বৃদ্ধি ও আয় কমার কারণ ব্যাখা করেছে পাওয়ার গ্রিড
- যে কারণে রেনাটার মুনাফায় বড় প্রবৃদ্ধি
- ‘জোরে কামড় দিই, যে আঙুলে বেশি লাগে সেটাই উত্তর’
- দুইদিনের মধ্যে শেয়ার ক্রয়ে ১৫ শতাংশ পর্যন্ত বোনাস
- প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে যা বললেন এনসিপি নেতারা
- অবশেষে হাসপাতালে দেখা মিললো শামীম ওসমানের
- দুই কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
- শীতকালে পিরিয়ডের কষ্ট বাড়ার পেছনে রয়েছে ৬ কারণ
- ফরচুন সুজের ডিভিডেন্ড-সংক্রান্ত ঘোষণা
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করলেন এনসিপির চার নেতা
- সর্বোচ্চ লেনদেনের পরদিনই বাজারে মুনাফা তুলে নেওয়ার প্রবণতা
- ২৩ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ভারতীয় গনমাধ্যামের সংবাদ নিয়ে যা বললেন পিনাকী ভট্টাচার্য
- নাটক করতে বেনাপল সিমান্তে আওয়ামী লীগের ৪ নেতা
- সাত কোম্পানির আর্থিক প্রতিবেদনে অডিটরের ভিন্ন ভিন্ন পর্যবেক্ষণ
- অভিযোগের ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালে ব্যারিস্টার ফুয়াদ
- বাংলাদেশ পরিস্থিতি নিয়ে তৎপর শুভেন্দু, এবার দিল্লির দুই মন্ত্রীর সঙ্গে যোগাযোগ
- নয় কোম্পানির নিরীক্ষা প্রতিবেদনে অডিটরের মন্তব্য
- মাছের জিহ্বা উধাও করে নিজেই হয়ে যায় নতুন জিহ্বা!
- যেভাবে গ্রেপ্তার হলেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম
- এবার হঠাৎ বাড়ল স্বর্ণের দাম, নতুন মূল্য জানাল বাজুস
- চার কোম্পানির নিরীক্ষা প্রতিবেদনে অডিটরের মন্তব্য
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- ব্যাংক খাতে বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের
- আয় বেড়েছে ১৫ ব্যাংকের, লোকসান থেকে মুনাফায় ২টি
- ১৬ বছর পর শেয়ারবাজারে আসছে বহুজাতিক ও দেশীয় প্রতিষ্ঠান
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক
- সার্কিট ব্রেকারে সর্বোচ্চ চূড়ায় ৬ কোম্পানির শেয়ার
- নিষেধাজ্ঞা অমান্য করে শেয়ার লেনদেন, বিএসইসির নজরে কর্মকর্তারা
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর













