×
ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে যা বললেন জুলকারনাইন সায়ের

২০২৬ নভেম্বর ২২ ১৬:৫৩:২৮
প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে যা বললেন জুলকারনাইন সায়ের

নিজস্ব প্রতিবেদক: লালমনিরহাট সফরকালে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)-এর কঠোর নিরাপত্তা বলয় ভেদ করে এক কিশোরের প্রধানমন্ত্রী তারেক রহমানকে জড়িয়ে ধরার ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই ঘটনাকে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় বড় ধরনের ঘাটতি হিসেবে উল্লেখ করে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

স্ট্যাটাসে জুলকারনাইন সায়ের লেখেন, লালমনিরহাট সফর চলাকালে বাস থেকে নেমে পায়ে হেঁটে যাওয়ার সময় নিরাপত্তা ব্যূহ ভেদ করে এক কিশোর দৌড়ে এসে তারেক রহমানকে জড়িয়ে ধরে। দুটি ভিন্ন অ্যাঙ্গেল থেকে ধারণ করা ভিডিও ভালোভাবে লক্ষ্য করলে স্পষ্ট বোঝা যায় যে, ঘটনার আকস্মিকতায় তারেক রহমান নিজেও বেশ চমকে গেছেন এবং তার আশপাশে থাকা এসএসএফের ক্লোজ প্রটেকশন ফিজিক্যাল টিমের সদস্যরাও হতচকিত হয়ে পড়েন।

ঘটনাটিকে অত্যন্ত শঙ্কার বলে মন্তব্য করে সায়ের লেখেন, ওই কিশোরটির তার কাছ পর্যন্ত পৌঁছাতেই পারার কথা নয়। বর্তমান বৈশ্বিক ও দেশীয় পরিস্থিতি বিবেচনায় এক মুহূর্তের জন্যও এ ধরনের নিরাপত্তা ব্যর্থতার কোনো সুযোগ নেই।

তিনি আরও উল্লেখ করেন, “গত তিন দশকে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট ও স্পেশাল সিকিউরিটি ফোর্সের নিরাপত্তা বলয় ভেদ করে কোনো ব্যক্তি সরকারপ্রধান বা রাষ্ট্রপ্রধানকে এভাবে স্পর্শ করতে পেরেছে, এমন কোনো নজির আমি খুঁজে পাইনি।”

সায়ের তার পোস্টে আরও একটি উদ্বেগজনক দিক তুলে ধরে জানান, ঘটনার পরপরই প্রধানমন্ত্রীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়নি; বরং গণসংযোগ আগের মতোই চলেছে এবং হতভম্ব নিরাপত্তাকর্মীরা তখন বেশ এলোমেলো অবস্থায় ছিলেন। এটি তারেক রহমানের নিরাপত্তা ব্যবস্থায় যথেষ্ট ঘাটতি থাকার বিষয়টিই স্পষ্ট করে বলে উল্লেখ করেন তিনি।

এমন নিরাপত্তা ত্রুটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় জানিয়ে জুলকারনাইন সায়ের আশা প্রকাশ করেন যে, বিষয়টির গুরুত্ব সর্বোচ্চ বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রীর যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে