×
ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

পদত্যাগের খবর নিয়ে মুখ খুললেন সংসদ সদস্য ফজলুর রহমান

২০২৬ নভেম্বর ২২ ১৬:৩১:১৩
পদত্যাগের খবর নিয়ে মুখ খুললেন সংসদ সদস্য ফজলুর রহমান

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ফজলুর রহমানের পদত্যাগের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এ খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবি করেছেন তিনি। একই সঙ্গে ভুয়া সংবাদ ও বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এই সংসদ সদস্য।

রোববার (২২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ বিষয়ে সতর্ক করেন ফজলুর রহমান।

ফেসবুক পোস্টে জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পদ থেকে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের পদত্যাগের বিষয়ে একটি বিভ্রান্তিকর ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। প্রচারিত ফটোকার্ডটি সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট বলে উল্লেখ করা হয়।

বার্তায় বলা হয়, ফটোকার্ডে প্রচারিত তথ্যের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। ফলে এ ধরনের সংবাদ বা তথ্যের মাধ্যমে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে সতর্ক করা হয়েছে।

ফজলুর রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজের বার্তায় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের কোনো তথ্য যাচাই না করে বিশ্বাস কিংবা প্রচার না করার অনুরোধ জানানো হয়েছে।

বিভ্রান্তি এড়াতে তার ভেরিফায়েড ফেসবুক পেজ ও এএমআই টিভির (AMI TV) পেজ অনুসরণ করার পরামর্শও দেওয়া হয়েছে। পাশাপাশি সত্য তথ্য প্রচার এবং মিথ্যা ও অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

সম্প্রতি বিএনপিদলীয় সংসদ সদস্য ফজলুর রহমান কিশোরগঞ্জ-৪ আসন থেকে পদত্যাগ করেছেন বলে দাবি করে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে তিনি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বলে প্রচার করা হয়।

তবে ফটোকার্ডে প্রচারিত সেই দাবি সঠিক নয় বলে নিজেই স্পষ্ট করেছেন ফজলুর রহমান। পদত্যাগের খবরকে ভিত্তিহীন ও বানোয়াট উল্লেখ করে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভুয়া তথ্য সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে