×
ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা

২০২৬ নভেম্বর ২২ ১৬:১৪:৩০
দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা

নিজস্ব প্রতিবেদক : আর মাত্র দুই দিন কর্মদিবসের মধ্যে শেয়ার ক্রয় বা ধরে রাখলে পাওয়া যাবে ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা পাওয়া যাবে। কারণ ২দিন পর নির্ধারণ হবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানির শেয়ারহোল্ডার। এই দুই কার্যদিবসের মধ্যে কোম্পানির শেয়ার ধরে রাখলে বা ক্রয় করলে পাওয়া যাবে কোম্পানিগুলোর ঘোষিত ডিভিডেন্ড। কোম্পানিগুলো ০.৫০ শতাংশ থেকে সর্বোচ্চ ২১০ শতাংশ পর্যন্ত ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি ৭টি হলো- বাটা সু কোম্পানি, মেঘনা পেট্রোলিয়াম, তমিজউদ্দিন টেক্সটাইল, হাউওয়েল টেক্সটাইল, ফার্মা এইডস, কুইন সাউথ টেক্সটাইল এবং সিল্কো ফার্মাসিউটিক্যালস।

আগামীকাল ও ২৪ নভেম্বর এসব কোম্পানির শেয়ার স্পট ও ব্লক মার্কেটে লেনদেন হবে। রেকর্ড ডেটের কারণে আগামী ২৫ নভেম্বর কোম্পানিগুলোর শেয়ার লেনদেন স্থগিত থাকবে বা শেয়ারহোল্ডার নির্ধারণ করা হবে।

জানা যায়, কোম্পানিগুলো ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আর ওই ঘোষিত ডিভিডেন্ড পেতে আগামী দুই কার্যদিবসের মধ্যে এসব কোম্পানির শেয়ার ক্রয় করতে বা ধরে খারতে হবে। তবেই মিলবে এসব কোম্পানির ডিভিডেন্ড বা বোনাস।

আলোচ্য সময়ে কোম্পানিগুলোর মধ্যে- মেঘনা পেট্রোলিয়াম ২১০ শতাংশ ক্যাশ, ফার্মা এইডস ২৫ শতাংশ ক্যাশ, হাউওয়েল টেক্সটাইল ২০ শতাংশ ক্যাশ, তমিজউদ্দিন টেক্সটাইল ১৩ শতাংশ ক্যাশ, কুইন সাউথ টেক্সটাইল ২ শতাংশ ক্যাশ এবং সিল্কো ফার্মাসিউটিক্যালস ০.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এছাড়া, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ সময়ের জন্য বাটা সু অন্তর্বর্তকালিন ৩৬.৩১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে