×
ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

আয় বাড়লেও নগদ অর্থ প্রবাহে পিছিয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ

২০২৬ নভেম্বর ২২ ১৫:৪৮:০০
আয় বাড়লেও নগদ অর্থ প্রবাহে পিছিয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের চলতি ২০২৬-২৭ হিসাববছরের প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে। তবে একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি পরিচালন কার্যক্রম থেকে নগদ অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) কমেছে।

কোম্পানিটির প্রকাশিত প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, এ সময়ে শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ৩৯ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ১ টাকা ২৪ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় ১৫ পয়সা বেড়েছে।

অন্যদিকে, আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি পরিচালন নগদ অর্থ প্রবাহ হয়েছে ১ টাকা ৫৫ পয়সা। আগের বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ২ টাকা ২ পয়সা।

এদিকে, পুনর্মূল্যায়ন উদ্বৃত্তসহ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর তারিখে দাঁড়িয়েছে ৫৯ টাকা ৫৭ পয়সা। ২০২৬ সালের ৩০ জুন এ সম্পদমূল্য ছিল ৫৮ টাকা ১৮ পয়সা।

অন্যদিকে, পুনর্মূল্যায়ন উদ্বৃত্ত ছাড়া শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বেড়ে হয়েছে ৪৬ টাকা ৩৭ পয়সা। আগের ৩০ জুন এ পরিমাণ ছিল ৪৪ টাকা ৯৮ পয়সা।

কোম্পানির ব্যাখ্যা অনুযায়ী, ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কর-পরবর্তী নিট মুনাফা যুক্ত হওয়ায় পুনর্মূল্যায়ন উদ্বৃত্তসহ এবং পুনর্মূল্যায়ন উদ্বৃত্ত ছাড়া—উভয় হিসাবেই শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য বেড়েছে।

তবে আগের বছরের একই সময়ের তুলনায় ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত প্রান্তিকে কাঁচামাল ক্রয় এবং সরবরাহকারীদের পাওনা পরিশোধের পরিমাণ বেড়েছে। এ কারণে কোম্পানিটির শেয়ারপ্রতি পরিচালন নগদ অর্থ প্রবাহ কমেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কোম্পানিটি আরও জানিয়েছে, ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত সময়ের ইপিএস, এনওসিএফপিএস ও এনএভিপিএস হিসাবের ক্ষেত্রে মোট ১২ কোটি ২৩ লাখ ৯৩ হাজার ৪৫৫টি সাধারণ শেয়ার বিবেচনায় নেওয়া হয়েছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে