×
ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

'৩ ঘণ্টায় বদলে গেল জীবন', ৭ বছরের পর্নজীবন ছেড়ে ইসলাম গ্রহণ

২০২৬ নভেম্বর ২০ ১৫:১২:১৫
'৩ ঘণ্টায় বদলে গেল জীবন', ৭ বছরের পর্নজীবন ছেড়ে ইসলাম গ্রহণ

নিজস্ব প্রতিবেদক: জীবনের ছয় থেকে সাত বছর পর্ন জগতে কাটানোর পর ইসলাম ধর্ম গ্রহণ করেছেন জাপানের সাবেক পর্ন অভিনেত্রী রে লিল ব্ল্যাক। ইসলাম গ্রহণের পর তিনি নিজের নাম পরিবর্তন করে রেখেছেন ‘নূরে ইস্তিকবাল’। মাত্র তিন ঘণ্টার একটি সেমিনারে অংশ নিয়ে ইসলাম সম্পর্কে জানার পরই বদলে যায় তার জীবনদর্শন।

যেভাবে ইসলামের পথে যাত্রা

প্রতিবেদনে জানানো হয়, জাপানে জন্ম নেওয়া রে লিল ব্ল্যাক পরবর্তী সময়ে ইউরোপে যান এবং পরে থাইল্যান্ডে বসবাস শুরু করেন। দীর্ঘ ছয়-সাত বছর পর্ন ইন্ডাস্ট্রিতে কাজ করার পর একটি তিন ঘণ্টার সেমিনারে অংশ নিয়ে তিনি ইসলাম সম্পর্কে প্রাথমিক ধারণা পান। সেই পরিচয় থেকেই তিনি পবিত্র কোরআন কেনেন এবং অধ্যয়ন শুরু করেন। প্রায় ছয় মাস ধরে ইসলাম চর্চার পর ধীরে ধীরে তার জীবনদর্শন বদলে যায় এবং তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন।

অতীত পেশা নিয়ে অনুশোচনা ও অবস্থান

তার ইসলাম গ্রহণের গল্পের সবচেয়ে আলোচিত দিক হলো—অতীতের পেশা নিয়ে তার কোনো অনুশোচনা নেই। পর্ন জগতে কাজ করার জন্য তিনি অনুতপ্ত কি না, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, তিনি যদি এসব না করতেন, তবে হয়তো ইসলামের সঙ্গে তার পরিচয়ই হতো না। অর্থাৎ জীবনের বিতর্কিত অধ্যায়টিকেও তিনি ইসলামকে খুঁজে পাওয়ার যাত্রার অংশ হিসেবে দেখছেন। অতীত কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি জানান, শুরুতে অনেক কিছু বুঝতেন না এবং পারিশ্রমিকও কম ছিল, তবে তিনি সম্মতি দিয়েই কাজ করেছিলেন। তবে ওই পেশা থেকে কত টাকা আয় করেছেন, তা গোপন রেখেছেন তিনি।

সমালোচনা ও অনুসারী হারানো

ইসলাম গ্রহণের পর অবশ্য সমালোচনা থেকে মুক্তি পাননি তিনি। অনেকেই তার ধর্মান্তরকে সত্যিকারের আত্মিক পরিবর্তন হিসেবে না দেখে প্রচারণার কৌশল মনে করেন এবং কেউ কেউ তাকে মিথ্যাবাদী বলেও আখ্যা দেন। তবে এসব সমালোচনায় তিনি বিচলিত নন। বরং ইসলাম গ্রহণের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক লাখ অনুসারী হারিয়েছেন বলে দাবি করেছেন তিনি।

এক সাক্ষাৎকারে মানুষের বিচার ও গ্রহণযোগ্যতা প্রসঙ্গে তিনি বলেন, কে কী ভাবল বা কে তাকে গ্রহণ বা প্রত্যাখ্যান করল, তার চেয়ে সৃষ্টিকর্তার কাছে নিজের অবস্থানই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ; মানুষের গ্রহণযোগ্যতার প্রয়োজন তার নেই।

পরিবারের সঙ্গে সম্পর্কের উন্নতি

তার পারিবারিক জীবনের পরিবর্তনের কথাও উঠে এসেছে। একসময় মা-বাবাকে না জানিয়েই ইউরোপে চলে গিয়েছিলেন তিনি এবং প্রায় এক বছর তাদের সঙ্গে যোগাযোগ বন্ধ রেখেছিলেন—বছরে মাত্র এক-দুবার ফোন করতেন। নিজের ভাষায়, তখন তিনি ‘একজন খুব খারাপ মেয়ে’ ছিলেন। তবে ইসলাম গ্রহণের পর বর্তমানে মা-বাবার সঙ্গে তার সম্পর্কের উন্নতি হয়েছে। এখন তিনি সপ্তাহে তিন থেকে চারবার তাদের ফোন করেন।

নতুন জীবন নিয়ে অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ নূরে ইস্তিকবাল। আল্লাহর পরিকল্পনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি জানান, বিতর্কিত অতীত পেছনে ফেলে নতুন ধর্মীয় পরিচয়ে নিজের নতুন এই জীবনকে তিনি ভালোবাসেন এবং নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করেন।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

ধর্ম ও জীবন এর সর্বশেষ খবর

ধর্ম ও জীবন - এর সব খবর

উ
প
রে