×
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

শেখ হাসিনাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য সোহেল তাজের

২০২৬ নভেম্বর ১৯ ২০:০৩:৩৭
শেখ হাসিনাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য সোহেল তাজের

নিজস্ব প্রতিবেদক: জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাইকোপ্যাথ আখ্যা দিয়ে কড়া সমালোচনা করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। তিনি অভিযোগ করেছেন, শেখ হাসিনা দীর্ঘদিন ক্ষমতায় থেকে নির্যাতন, নিপীড়ন, গুম, খুন, গণতন্ত্র ধ্বংস ও গণহত্যা চালানোর পর এখন নিজেকে ভিকটিম হিসেবে উপস্থাপন করছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে শেখ হাসিনাকে নিয়ে এসব মন্তব্য করেন সোহেল তাজ। পোস্টে তিনি কটাক্ষ করে লিখেছেন, ‘উনি এখন লাশের অপেক্ষায় আছেন।’

সোহেল তাজের অভিযোগ, প্রায় দেড় দশকের শাসনামলে শেখ হাসিনা বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন-নিপীড়ন চালিয়েছেন, মানুষের ভোটাধিকার হরণ করেছেন, গণতন্ত্রকে ধ্বংস করেছেন এবং ব্যাপক লুটপাটের মাধ্যমে দেশকে ক্ষতিগ্রস্ত করেছেন।

তিনি আরও দাবি করেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতে অবস্থান নেওয়ার পর শেখ হাসিনা দেশে ফেরার কথা বলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ব্যবহার করে অরাজকতা ও সহিংসতা সৃষ্টির চেষ্টা করছেন। তার মতে, এসব কর্মকাণ্ডের উদ্দেশ্য দেশে ফিরে প্রতিশোধ নেওয়া।

ফেসবুক পোস্টে সোহেল তাজ দাবি করেন, শেখ হাসিনা সম্প্রতি বলেছেন, তার মতো কেউ আন্দোলন তৈরি করতে পারে না। আর সেই আন্দোলনের অন্যতম উপাদান হচ্ছে লাশ। সোহেল তাজের অভিযোগ, শেখ হাসিনা এমন পরিস্থিতি তৈরি করতে চাইছেন, যাতে সংঘাত ও সহিংসতায় মানুষের মৃত্যু ঘটে।

তিনি আরও বলেন, শেখ হাসিনা নিজের দলের নেতাকর্মীদের মৃত্যুকেও রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে দেশে আরও অরাজকতা সৃষ্টি এবং সরকার পতনের পরিকল্পনা করছেন। এ ধরনের উসকানিমূলক কর্মসূচির মাধ্যমে রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেন তিনি।

পোস্টের শেষাংশে শেখ হাসিনার আচরণের সমালোচনা করে সোহেল তাজ বলেন, নিজেই গণহত্যা চালিয়ে এখন নিজেকে ভিকটিম হিসেবে উপস্থাপন করা একজন সাইকোপ্যাথের চরিত্র। তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে