×
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

যে কারণে রানার অটোর আয় ও সম্পদমূল্য বাড়লেও কমেছে নগদ প্রবাহ

২০২৬ নভেম্বর ১৯ ১২:৪৭:২৪
যে কারণে রানার অটোর আয় ও সম্পদমূল্য বাড়লেও কমেছে নগদ প্রবাহ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি রানার অটোমোবাইলস লিমিটেডের চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য সময়ে কোম্পানিটির আয় ও সম্পদমুল্য বাড়লেও কমেছে নগদ প্রবাহ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬০ পয়সা। আগের বছরের একই সময়ে এ আয় ছিল ৩৮ পয়সা। অর্থাৎ, আগের বছরের একই প্রান্তিকের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বেড়েছে ২২ পয়সা।

জুলাই-সেপ্টেম্বর ২০২৬ প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১ টাকা ৩৮ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ৭০ পয়সা।

এদিকে, ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৭ টাকা ৯৯ পয়সা। ২০২৬ সালের ৩০ জুন তারিখে এ পরিমাণ ছিল ৬৭ টাকা ৩৯ পয়সা।

প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি আয়, পরিচালন নগদ প্রবাহ ও নিট সম্পদমূল্যের পরিবর্তনের কারণও জানিয়েছে কোম্পানিটি।

কোম্পানির ব্যাখ্যা অনুযায়ী, তিন চাকার যানবাহন, বৈদ্যুতিক দুই চাকার যানবাহন এবং চার চাকার বাণিজ্যিক যানবাহন—এই তিনটি খাতেই বিক্রি বাড়ায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির আয় বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে, উৎপাদন ও বাজারের সম্ভাব্য চাহিদা পূরণের প্রস্তুতি হিসেবে কাঁচামাল সংগ্রহ এবং আমদানিতে নগদ অর্থের ব্যয় বেড়েছে। এ কারণে শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহে সামান্য অবনতি হয়েছে।

কোম্পানিটি আরও জানিয়েছে, মূল প্রতিষ্ঠান ও এর সহযোগী প্রতিষ্ঠানের মুনাফা বৃদ্ধি এবং নিট সম্পদের মূল্যায়ন বাড়ার কারণে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য বেড়েছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে