×
ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

একই গ্রুপের অভিযোগে একের পর এক আটক, এবার অভিনেতা তমাল মাহবুব

২০২৬ নভেম্বর ২০ ১০:৩৪:৩৯
একই গ্রুপের অভিযোগে একের পর এক আটক, এবার অভিনেতা তমাল মাহবুব

নিজস্ব প্রতিবেদক: ‘আলো আসবেই’ নামে বিতর্কিত হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে অভিনেতা তমাল মাহবুবকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার রাতে রাজধানীর আজিমপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১১টার দিকে তাকে আটক করা হয় বলে জানা গেছে। দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।

এদিকে, একই দিন রাত ৮টার দিকে রাজধানীর বাংলামোটর এলাকা থেকে চাঁদপুরের শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী ও আওয়ামী লীগ নেতা ওমর ফারুক রুমীকেও আটক করেছে ডিবি পুলিশ। ডিবির সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে।

এর আগে বুধবার রাতে রাজধানীর তুরাগ থানার ১৮ নম্বর সেক্টর থেকে ‘আলো আসবেই’ গ্রুপের সদস্য অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ‘আলো আসবেই’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপকে ঘিরে বিতর্ক তৈরি হয়। ওই বছরের সেপ্টেম্বরে গ্রুপটির কথোপকথনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়।

ছড়িয়ে পড়া কথোপকথনে গ্রুপের কয়েকজন অভিনয়শিল্পী, সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তির বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং আন্দোলনকারীদের নিয়ে নেতিবাচক মন্তব্যের অভিযোগ ওঠে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েন গ্রুপটির সদস্যরা।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর

উ
প
রে