×
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

টাকা ছাড়ছে বাংলাদেশ ব্যাংক, জেনে নিন কোন নোট থাকছে

২০২৬ নভেম্বর ১৯ ১৬:২১:৩৯
টাকা ছাড়ছে বাংলাদেশ ব্যাংক, জেনে নিন কোন নোট থাকছে

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ অপেক্ষার পর আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন ডিজাইনের ২০ ও ৫০ টাকার নোট। নতুন নকশায় এই দুই মূল্যমানের নোট বাজারে ছাড়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। তবে ১০০ টাকার নোট নতুন ডিজাইনে আসছে না; আগের নকশাতেই বাজারে ছাড়া হবে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহেই নতুন নোট বাজারে আনার পরিকল্পনা ছিল। তবে গাজীপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনের কারণে নোট পরিবহনে নিরাপত্তাজনিত জটিলতা তৈরি হয়। ফলে নির্ধারিত সময়ে নতুন নোট বাজারে ছাড়া সম্ভব হয়নি।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আগামী সপ্তাহে নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিবহনসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে নতুন নোট বাজারে ছাড়ার কার্যক্রম শুরু হবে। এরপর বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে সাধারণ মানুষের হাতে পৌঁছাবে নতুন নকশার নোট।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, প্রতিটি নোট ছাপানোর পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় ছয় মাস সময় লাগে। নোট তৈরির জন্য প্রয়োজনীয় কাঁচামাল আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করতে হয়। তবে কাঁচামালের সরবরাহে ঘাটতি থাকায় নির্ধারিত সময়ের মধ্যে নোট ছাপানোর কাজ শেষ করা সম্ভব হয়নি।

নতুন নোটগুলো বাংলাদেশ ব্যাংকে পৌঁছানোর পর বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে বাজারে সরবরাহ করা হবে। ফলে আগামী সপ্তাহ থেকে পর্যায়ক্রমে সাধারণ মানুষ নতুন ডিজাইনের ২০ ও ৫০ টাকার নোট সংগ্রহ করতে পারবেন বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর

উ
প
রে