ব্যাংক খাতে বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের
নিজস্ব প্রতিবেদক: আর্থিক সংকটে পড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান পুনর্গঠন, উদ্ধার এবং প্রয়োজনে নিয়মতান্ত্রিক অবসায়নের জন্য ৩০ হাজার থেকে ৪০ হাজার কোটি টাকার পৃথক ‘ব্যাংক রেজল্যুশন ফান্ড’ গঠনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। এই তহবিলের অর্থের বড় অংশ বন্ড ইস্যুর মাধ্যমে সংগ্রহ করার পরিকল্পনা করছে কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট হারে তহবিলে অর্থ জমা দিতে হবে।
গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় তহবিল গঠনের নীতিগত অনুমোদন দেওয়া হয়। তহবিল পরিচালনার জন্য পৃথক ব্যাংক হিসাব খোলার পরিকল্পনাও রয়েছে। এর মাধ্যমে দুর্বল ও সমস্যাগ্রস্ত আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংকট মোকাবিলায় নিজস্ব অর্থায়ন ব্যবস্থা গড়ে তোলা হবে, যাতে ব্যাংক পুনর্গঠন, একীভূতকরণ কিংবা অবসায়নের ক্ষেত্রে সরকারি অর্থ ও সাধারণ করদাতাদের ওপর নির্ভরতা কমানো যায়।
বাংলাদেশ ব্যাংকের পরিকল্পনা অনুযায়ী, প্রস্তাবিত ব্যাংক রেজল্যুশন ফান্ডের বড় অংশ বন্ড ছাড়ার মাধ্যমে সংগ্রহ করা হবে। পাশাপাশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে নির্দিষ্ট হারে অর্থ নেওয়া হবে। তহবিলের অর্থ সংগ্রহ, জমার হার, ব্যবস্থাপনা এবং অর্থ ছাড়ের নিয়ম নির্ধারণে পৃথক বিধিমালা তৈরি করবে কেন্দ্রীয় ব্যাংক।
‘ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬’-এর আওতায় এসব বিধি ও নীতিমালা প্রণয়ন করা হবে। এর মাধ্যমে তহবিলের অর্থায়ন পদ্ধতি, ব্যবস্থাপনা কাঠামো, ব্যবহার এবং অর্থ ছাড়ের শর্তাবলি নির্ধারিত হবে।
এর আগে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছিলেন, প্রস্তাবিত তহবিলের আকার ৩০ হাজার থেকে ৪০ হাজার কোটি টাকা হতে পারে।
বর্তমানে ব্যাংকগুলো তাদের মোট আমানতের ওপর বার্ষিক শূন্য দশমিক শূন্য ৭ শতাংশ হারে আমানত বিমা প্রিমিয়াম পরিশোধ করে। নতুন তহবিল গঠনের পর এই প্রিমিয়ামের হার বাড়ানোর বিষয়টিও বিবেচনা করছে বাংলাদেশ ব্যাংক।
ব্যাংক রেজল্যুশন কার্যক্রমের আওতায় আর্থিক প্রতিষ্ঠানগুলোর অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করবে বাংলাদেশ ব্যাংক। কোনো প্রতিষ্ঠানে আর্থিক দুর্বলতার প্রাথমিক লক্ষণ দেখা দিলে তা শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি অনুযায়ী পুনর্গঠন, একীভূতকরণ কিংবা নিয়মতান্ত্রিক অবসায়নের উদ্যোগ নেওয়া হবে।
ইতিমধ্যে পাঁচটি ব্যাংককে একীভূত করার প্রক্রিয়ায় আনা হয়েছে এবং পাঁচটি আর্থিক প্রতিষ্ঠান অবসায়নের পথে রয়েছে। এসব কার্যক্রমের অর্থায়নের জন্য সরকারের কাছে আবেদন করা হয়েছিল। প্রয়োজনীয় অর্থ পাওয়া গেছে এবং শিগগিরই সংশ্লিষ্ট কার্যক্রম শুরু হবে বলে বাংলাদেশ ব্যাংকের এক নির্বাহী পরিচালক জানিয়েছেন।
এই তহবিল গঠনের উদ্যোগ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের (ইসিবি) রেজল্যুশন কাঠামোর আদলে নেওয়া হচ্ছে। ইউরোপে ব্যাংকগুলো তাদের মোট আমানতের প্রায় ১ শতাংশ একটি পৃথক উদ্ধার তহবিলে জমা রাখে। আর্থিক সংকট দেখা দিলে এই তহবিল ব্যাংক পুনর্গঠন ও সংকট মোকাবিলায় ব্যবহার করা হয়। বাংলাদেশের ক্ষেত্রেও আর্থিক খাতের স্থিতিশীলতা নিশ্চিত করতে এমন একটি সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
‘ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬’-এর আওতায় তহবিলের অর্থ সংগ্রহ ও ব্যবহারের জন্য পৃথক বিধিমালা তৈরি করবে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জমা অর্থ এবং বন্ড ইস্যুর মাধ্যমে তহবিলের অর্থায়ন করা হবে। নতুন বিধিমালায় জমার হার, অর্থ সংগ্রহের পদ্ধতি এবং তহবিল ব্যবহারের শর্ত নির্ধারণ করা হবে।
এর আগে ‘ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫’-এ ব্যাংক পুনর্গঠন ও নিষ্পত্তি কার্যক্রম পরিচালনার জন্য পৃথক তহবিল গঠনের বিধান রাখা হয়েছিল। ওই বিধান অনুযায়ী, তহবিলের অর্থ সতর্ক ও নিরাপদ বিনিয়োগ কৌশলের আওতায় সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ করার কথা বলা হয়। তফসিলি ব্যাংকগুলোর রেজল্যুশন কার্যক্রমে অর্থায়ন, পরিচালনা, প্রশাসন ও তদারকির নিয়ম নির্ধারণের দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের ওপর থাকবে।
ব্যাংক রেজল্যুশন ফান্ড গঠনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদ ও ব্যাংকাররা। সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান মনে করেন, এ ধরনের তহবিল গঠন হলে ব্যাংকিং খাতের সংকট মোকাবিলায় সাধারণ করদাতাদের ওপর আর্থিক চাপ কমবে।
তিনি বলেন, ২০০৭ সালের বৈশ্বিক আর্থিক সংকটের পর ইউরোপ ও যুক্তরাষ্ট্রে এ ধরনের তহবিল ব্যবস্থা চালু করা হয়েছিল।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমানও উদ্যোগটিকে আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মনে করেন। তবে তিনি সতর্ক করে বলেন, খেলাপি ঋণ বৃদ্ধি, আইনের দুর্বল প্রয়োগ এবং রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে সুশাসন, স্বচ্ছতা ও তদারকি নিশ্চিত করা না গেলে এই তহবিল কার্যকর ভূমিকা রাখতে পারবে না।
তার মতে, প্রস্তাবিত তহবিলের অর্থ সংগ্রহের হার ইউরোপীয় ব্যবস্থার তুলনায় কম হওয়ায় ভবিষ্যতে বড় ধরনের সংকট মোকাবিলায় এর পর্যাপ্ততা নিয়েও প্রশ্ন উঠতে পারে।
ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হোসেন এই উদ্যোগকে ইতিবাচক ও প্রয়োজনীয় বলে অভিহিত করেছেন। তার মতে, আন্তর্জাতিক সর্বোত্তম চর্চার ভিত্তিতে এমন তহবিল গড়ে তোলা হলে আর্থিক খাতের স্থিতিশীলতা বাড়বে এবং জনগণের করের টাকার ওপর নির্ভরতা কমবে।
ব্যাংকিং খাতের সংকট মোকাবিলায় ইতিমধ্যে পাঁচটি ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। একীভূত ব্যাংকটির পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা।
এর মধ্যে সরকার ২০ হাজার কোটি টাকা সরবরাহ করেছে। এই অর্থের ১০ হাজার কোটি টাকা নগদ এবং বাকি ১০ হাজার কোটি টাকা সুকুক বন্ডের মাধ্যমে দেওয়া হয়েছে। অবশিষ্ট ১৫ হাজার কোটি টাকা প্রাতিষ্ঠানিক আমানতকে শেয়ারে রূপান্তরের মাধ্যমে মূলধনে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
একীভূত হওয়া ব্যাংকগুলোর আমানতকারীদের অর্থ পরিশোধ সহজ করতে বাংলাদেশ ব্যাংক আমানত সুরক্ষা তহবিল থেকে প্রায় ১২ হাজার কোটি টাকা সরবরাহ করেছে।
অন্যদিকে, অবসায়নের মুখে থাকা পাঁচটি আর্থিক প্রতিষ্ঠানের ব্যক্তি আমানতকারীদের পাওনা পরিশোধে অগ্রাধিকার দেওয়া হবে। এসব প্রতিষ্ঠানের ব্যক্তি আমানতকারীরা সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত পাওয়ার যোগ্য হবেন।
পাঁচটি প্রতিষ্ঠানে ব্যক্তি আমানতের মোট পরিমাণ প্রায় ২ হাজার ৭০০ কোটি টাকা। সরকারের সরবরাহ করা তহবিল থেকে এসব আমানত পরিশোধের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
ব্যাংক রেজল্যুশন ফান্ড গঠনের মাধ্যমে ভবিষ্যতে ব্যাংকিং খাতে বড় ধরনের সংকট দেখা দিলে তা মোকাবিলায় একটি স্থায়ী অর্থায়ন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই উদ্যোগ বাস্তবায়িত হলে দুর্বল ব্যাংক পুনর্গঠন, একীভূতকরণ ও অবসায়নের ক্ষেত্রে আর্থিক সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে।
সাফওয়ান/
পাঠকের মতামত:
- ব্যাংক খাতে বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের
- বিজ্ঞানের নতুন আবিষ্কার ও ১৪০০ বছর আগের কোরআনের বাণী
- স্বামীর এক ইশারায় থেমে গেল বিচ্ছেদ, অতঃপর যা ঘটল!
- বাংলাদেশের পোশাক খাতে নতুন উদ্যোগ
- যে কারণে ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করতে চান টিউলিপ সিদ্দিক
- ১৯ নভেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৯ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- সপ্তাহের শেষ দিনে মিশ্র বাজার, বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান
- ১৯ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৯ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রিমিয়ার সিমেন্টের নিরীক্ষা প্রতিবেদনে সম্পত্তি ও একীভূতকরণ নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ
- যে কারণে মুনাফা থেকে লোকসানে মুন্নু সিরামিকস
- নগদ প্রবাহে চাপের কারণ ব্যাখ্যা করেছে মুন্নু এগ্রো
- মুনাফায় ইতিবাচক পরিবর্তনের কারণ জানিয়েছে তিতাস গ্যাস
- রাষ্ট্রপতিকে চিকিৎসা দিচ্ছেন চুপ্পূর ব্যক্তিগত চিকিৎসক
- যে কারণে রানার অটোর আয় ও সম্পদমূল্য বাড়লেও কমেছে নগদ প্রবাহ
- পুলিশের দুই কর্মকর্তা বরখাস্ত
- লিগ্যাসি ফুটওয়্যারের প্রথম প্রান্তিক প্রকাশ
- লঙ্কাবংলা ফাইন্যান্সের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি
- বে লিজিংয়ের বোর্ডে বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক নিয়োগ
- চার কোম্পানির নিরীক্ষা প্রতিবেদনে অডিটরের মন্তব্য
- যা ঘটেছিল গোলাম মাওলা রনির সাথে নসরুল হামিদ বিপুর
- যে কারণে ইসলাম গ্রহণ করেন ট্রাম্পের বিশ্বজয়ী বন্ধু
- লালমনিরহাটে পৌঁছেই যেসব কর্মসূচিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী
- টেকনো ড্রাগসের নিরীক্ষা প্রতিবেদনে বিশেষ বিষয়ে দৃষ্টি আকর্ষণ
- হাসিনার ফেরার প্রস্তুতি: সংস্কার হচ্ছে আ.লীগের নেতাদের বাড়িঘর
- ১ লাখ শেয়ার হস্তান্তর সম্পন্ন
- বে লিজিংয়ের নতুন চেয়ারম্যান ফাতেমা জহির মজুমদার
- ৩ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- লন্ডনে আ'লীগের খেসারত যেভাবে দিতে হচ্ছে বাংলাদেশিদের
- একদিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম কমাল বাজুস
- ১৬ বছর পর শেয়ারবাজারে আসছে বহুজাতিক ও দেশীয় প্রতিষ্ঠান
- ভাইরাল দুই শিশু, বাবাকে ঘিরে বেরিয়ে এলো চাঞ্চল্যকর অভিযোগ
- সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার
- মার্কেন্টাইল ব্যাংক পারপেচুয়াল বন্ডের কুপন রেট ঘোষণা
- মোবাইল ব্যবহার নিয়ে বড় সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয়ের
- চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন
- গভীর রাতে ডিবির অভিযান, আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি
- ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- লংকাবাংলা ফাইন্যান্সের ডিভিডেন্ড-সংক্রান্ত ঘোষণা
- আওয়ামী লীগকে নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
- সুইডেনের নাগরিকত্ব নিয়ে বড় সিদ্ধান্ত, যাদের হারাতে হতে পারে পাসপোর্ট
- নিষেধাজ্ঞা অমান্য করে শেয়ার লেনদেন, বিএসইসির নজরে কর্মকর্তারা
- বিমা খাতে ভয়াবহ চিত্র, ৭৩ শতাংশ দাবি পরিশোধ হয়নি
- সরকারি কাজ নেই, ধস নেমেছে বিবিএস ক্যাবলসের ব্যবসায়
- জুলাই-সেপ্টেম্বর’২৬ লোকসানে ৮ ব্যাংক
- জুলাই-সেপ্টেম্বর’২৬ প্রান্তিকে আয় কমেছে ৭ ব্যাংকের
- আয় বেড়েছে ১৫ ব্যাংকের, লোকসান থেকে মুনাফায় ২টি
- ফেসবুক প্রোফাইল বন্ধের ঘোষণা, তথ্য সংরক্ষণ করবেন যেভাবে
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এসি সিঙ্গেল কেবিন নিয়ে নতুন আদেশ জারি
- চাকরিজীবীদের ৬ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সিটি ব্যাংক
- বিএসইসির কঠোর অ্যাকশন: ১০ কোম্পানির পর্ষদকে বিশাল অর্থদণ্ড
- তারেক রহমানকে মাইনাস করলেন খলিলুর রহমান
- শেয়ারবাজারের একসঙ্গে দুই কোম্পানির বড় সিদ্ধান্ত
- সায়হাম কটনের প্রথম প্রান্তিক প্রকাশ
- আয় বেড়েছে ১৫ ব্যাংকের, লোকসান থেকে মুনাফায় ২টি
- গার্মেন্টসের সাধারণ কর্মী থেকে শিল্পপতি, অনন্ত জলিলের উত্থানের গল্প
- শার্প ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে আসছে বাংলাদেশের ছয় শেয়ার
- বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারে নতুন আশার আলো, জিডিপির ৫ শতাংশ হবে মিউচুয়াল ফান্ড
- সঞ্চয়পত্রের কর নিয়ে বড় পরিবর্তন, বদলে যাচ্ছে হিসাবের নিয়ম













