×
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৩ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন 

২০২৬ নভেম্বর ১৯ ১০:৪৫:১৪
৩ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন 

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত আমান ফিড পিএলসি, বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসি ও নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসির ক্রেডিট রেটিং প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আমান ফিড: আর্গাস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল) কোম্পানিটির দীর্ঘমেয়াদি রেটিং দিয়েছে "বিবিবি" এবং স্বল্পমেয়াদি রেটিং "এসটি-৪"। আউটলুক স্থিতিশীল (স্টেবল)। ৩০ জুন, ২০২৬ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২৬ অর্থ বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ সংশ্লিষ্ট পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এই রেটিং দেওয়া হয়েছে।

বীকন ফার্মাসিউটিক্যালস: ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (ক্র্যাব) কোম্পানিটির সার্ভেইল্যান্স রেটিং দিয়েছে দীর্ঘমেয়াদে "এএ২" এবং স্বল্পমেয়াদে "এসটি-২"। আউটলুক স্থিতিশীল। ৩০ জুন, ২০২৬ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ অক্টোবর, ২০২৬ পর্যন্ত ব্যাংক দায়ের অবস্থান এবং সংশ্লিষ্ট গুণগত ও পরিমাণগত তথ্যের ভিত্তিতে এই রেটিং দেওয়া হয়েছে।

নাভানা ফার্মাসিউটিক্যালস: ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআর) কোম্পানিটির সার্ভেইল্যান্স রেটিং দিয়েছে দীর্ঘমেয়াদে "এএ" এবং স্বল্পমেয়াদে "এসটি-২"। আউটলুক স্থিতিশীল। ৩০ জুন, ২০২৬ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং সংশ্লিষ্ট পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এই রেটিং দেওয়া হয়েছে।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে