×
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

মার্কেন্টাইল ব্যাংক পারপেচুয়াল বন্ডের কুপন রেট ঘোষণা

২০২৬ নভেম্বর ১৯ ১০:১৭:৪০
মার্কেন্টাইল ব্যাংক পারপেচুয়াল বন্ডের কুপন রেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংক পারপেচুয়াল বন্ডের সপ্তম কুপন সময়ের জন্য বার্ষিক ১০ শতাংশ কুপন রেট ঘোষণা করা হয়েছে। বন্ডের ট্রাস্টি এই হার ঘোষণা করেছেন। বন্ডটির ইস্যুয়ার সূত্রে এই তথ্য জানা গেছে।

সপ্তম কুপন সময় শুরু হয়েছে ১৯ নভেম্বর, ২০২৬ থেকে এবং চলবে ১৮ মে, ২০২৭ পর্যন্ত। যেসব বিনিয়োগকারী কুপন সময়ের শেষ দিন অর্থাৎ ১৮ মে, ২০২৭ (রেকর্ড তারিখ) পর্যন্ত বন্ড ধারণ করবেন, তাঁরা কুপন পাওয়ার যোগ্য হবেন।

এর আগে ষষ্ঠ কুপন সময়ের (১৯ মে, ২০২৬ থেকে ১৮ নভেম্বর, ২০২৬) রেকর্ড তারিখ ছিল ১৮ নভেম্বর, ২০২৬।

কর্পোরেট ঘোষণার কারণে আজ (১৯ নভেম্বর, ২০২৬) বন্ডটির লেনদেনে দরের কোনো সীমা (প্রাইস লিমিট) থাকবে না।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে