×
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন

২০২৬ নভেম্বর ১৯ ০৯:৫৭:০১
চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীতে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নগরীর পাঁচলাইশ এলাকায় অবস্থিত তিনতলা বাড়িটির নিচতলায় দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। তবে দায়িত্বরত পুলিশ সদস্যদের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, রাতে বাড়িটির নিচতলার একটি পরিত্যক্ত কক্ষে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। হঠাৎ নিচতলায় আগুন জ্বলতে দেখে সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা দ্রুত এগিয়ে আসেন এবং তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফলে আগুন ভবনের অন্যত্র ছড়িয়ে পড়তে পারেনি।

ওসি আরও জানান, তিনতলা ওই ভবনটির নিচতলায় কেউ বসবাস করেন না; সেটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। তবে ভবনটির দ্বিতীয় ও তৃতীয় তলায় অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দুই ভাইয়ের পরিবার বসবাস করেন।

এ ঘটনার পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখতে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে বলে জানানো হয়েছে।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে