×
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর

২০২৬ নভেম্বর ১৯ ০৯:৪৫:৪০
‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করেছে ডিএসই। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, টানা দুই বছর কোনো ডিভিডেন্ড ঘোষণা করতে ব্যর্থ হওয়ায় বিএসইসির ২০ মে, ২০২৪ তারিখের নির্দেশনার ১(ক) ধারা অনুযায়ী কোম্পানিটিকে ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নামানো হয়েছে।

যা আগামী ২২ নভেম্বর, ২০২৬ থেকে কার্যকর হবে। ওই দিন থেকে কোম্পানিটি ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন করবে।

এছাড়া ক্যাটাগরি পরিবর্তনের কারণে ২২ নভেম্বর, ২০২৬ থেকে কোম্পানিটির শেয়ার কেনার জন্য ঋণ সুবিধা দেওয়া থেকে বিরত থাকতে স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের অনুরোধ করেছে ডিএসই। বিএসইসির (মার্জিন) বিধিমালা, ২০২৫-এর বিধি ১০(২) অনুযায়ী এই অনুরোধ করা হয়েছে।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে