ক্ষুব্ধ রাশেদ খাঁন, প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠান ছাড়লেন রাশেদ
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি টেলিভিশন চ্যানেল স্টার নিউজের সরাসরি সম্প্রচারিত রাজনৈতিক টকশো ‘কড়া আলাপ’-এ সহ-আলোচকের মন্তব্যের প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠান ছেড়ে চলে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। শুক্রবার (১৩ নভেম্বর) রাতে আয়োজিত ওই অনুষ্ঠানে তাকে উদ্দেশ করে ‘ফালতু লোক’ মন্তব্য করা হলে তিনি তা প্রত্যাহারের দাবি জানান। তবে সংশ্লিষ্ট আলোচক বক্তব্য প্রত্যাহার না করায় শেষ পর্যন্ত লাইভ অনুষ্ঠান থেকে বেরিয়ে যান তিনি।
অনুষ্ঠানের একপর্যায়ে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনার সময় রাশেদ খাঁনের সঙ্গে সহ-আলোচক ড. আব্দুল মান্নানের তীব্র বাগ্বিতণ্ডা হয়। এ সময় আব্দুল মান্নান তাকে উদ্দেশ করে ‘ফালতু লোক’ বলেন। এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়ে রাশেদ খাঁন বলেন, জাতীয় গণমাধ্যমের সরাসরি সম্প্রচারে একজন রাজনৈতিক ব্যক্তিকে এভাবে আক্রমণ করা গ্রহণযোগ্য নয়।
তিনি তাৎক্ষণিকভাবে মন্তব্যটি প্রত্যাহার এবং উপযুক্ত প্রতিকার দাবি করেন। একই সঙ্গে জানান, আত্মসম্মান বিসর্জন দিয়ে সেখানে বসে থাকা তার পক্ষে সম্ভব নয়।
পরিস্থিতি সামাল দিতে অনুষ্ঠানের সঞ্চালক মনিরুল ইসলাম দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি তিনি অনুষ্ঠানের পক্ষ থেকে ওই বক্তব্য প্রত্যাহারের প্রস্তাব দিয়ে রাশেদ খাঁনকে আলোচনা চালিয়ে যাওয়ার অনুরোধ জানান। তবে রাশেদ খাঁন এতে সম্মত হননি। তার বক্তব্য, যিনি সরাসরি কটূক্তি করেছেন, তাকেই নিজের মন্তব্য প্রত্যাহার করতে হবে।
সংশ্লিষ্ট আলোচক বক্তব্য প্রত্যাহার না করায় শেষ পর্যন্ত সঞ্চালক ও দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করে স্টুডিও ত্যাগ করেন রাশেদ খাঁন।
সংসদে ‘ফালতু’ মন্তব্য ঘিরে বিতর্ক
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন বক্তব্যে রাশেদ খাঁন দাবি করে আসছিলেন, জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা, বিশেষ করে মিয়া গোলাম পরওয়ার, ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক করেছেন। তবে বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদে এ অভিযোগ নাকচ করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের পর ফ্লোর নিয়ে ডা. শফিকুর রহমান বলেন, কোনো দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করার ইতিহাস তাদের নেই। তিনি বলেন, ‘কোনো দেশের এজেন্সির সঙ্গে বসার কোনো ইতিহাস আমাদের নেই। কোনো এজেন্সির সঙ্গে বসব কেন? আমরা রাজনৈতিক দল। আমরা বসব রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে, বন্ধুদের সঙ্গে।’
একই বক্তব্যে বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি দাবি করেন, যাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে, তারাই বরং দেশে-বিদেশে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করেছে এবং অতীতের নীতিগত অবস্থান ভুল ছিল বলে স্বীকার করেছে।
এ সময় রাশেদ খাঁনের নাম সরাসরি উল্লেখ না করে জামায়াত আমির বলেন, ‘সরকারের নিয়োজিত জামায়াত বিষয়ক সচিব মর্যাদার একজন লোক... ২৪ ঘণ্টা আমাদের পেছনে খেদমত দিয়ে যাচ্ছেন, আমরা তাকে কোনো বেতন বা মজুরি দিতে পারছি না বলে দুঃখিত।’ বক্তব্যের একপর্যায়ে তিনি ওই ব্যক্তিকে ‘ফালতু লোক’ বলেও উল্লেখ করেন।
ফেসবুকে পাল্টা জবাব রাশেদের
জামায়াত আমিরের বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে পাল্টাপাল্টি প্রতিক্রিয়া দেখা যায়। ১১ নভেম্বর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রাশেদ খাঁন লেখেন, ‘ওয়েট অ্যান্ড সি, ডা. শফিকুর রহমান। আমি কি পারি আমির হামজার ঘটনায় প্রমাণ দেখেন নাই? ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক করেননি বলে জাতীয় সংসদে যে মিথ্যাচার করলেন, এই মিথ্যাচারের জবাব আপনি শিগগির পাবেন।’
পরদিন বৃহস্পতিবার (১২ নভেম্বর) দেওয়া আরেকটি ফেসবুক পোস্টে ‘ফালতু’ মন্তব্যের প্রতিবাদ জানান তিনি। সেখানে রাশেদ খাঁন প্রশ্ন তোলেন, ‘হাসিনাবিরোধী এত সংগ্রামের পরও আমি “ফালতু” হয়ে গেলাম?’
তিনি লেখেন, ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত শেখ হাসিনাবিরোধী আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়ার পরও জামায়াতের আমিরের কাছে তাকে ‘ফালতু’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। একই পোস্টে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের রাজনৈতিক ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েরের প্রকাশিত তথ্যের প্রসঙ্গ টেনে রাশেদ খাঁন প্রশ্ন করেন, সাদিক কায়েমের পরিচয় নিয়ে প্রকাশিত প্রতিবেদন জামায়াত-শিবির সত্য বলে মেনে নিলেও মিয়া গোলাম পরওয়ারের বৈঠকের তথ্য কেন মিথ্যা বলা হচ্ছে?
সংসদে ব্যবহৃত ভাষার সমালোচনা করে তিনি আরও লেখেন, জাতীয় সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা অনুচিত। জামায়াত আমিরের বক্তব্য ঘিরে বিতর্কের মধ্যেই পরদিন শুক্রবারের টকশোতে একই ধরনের মন্তব্যের মুখোমুখি হন বলে দাবি করেন রাশেদ খাঁন।
২০১৮ সালের আন্দোলন ও নির্যাতনের অভিযোগ
টকশোতে নিজের আত্মসম্মানের প্রসঙ্গ তুলে রাশেদ খাঁন ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া, কারাবরণ এবং শেখ হাসিনার শাসনামলে মামলার পর রিমান্ডে নির্যাতনের অভিযোগের কথা উল্লেখ করেন।
সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক থাকাকালে ২০১৮ সালের ১ জুলাই রাজধানীর মিরপুর এলাকা থেকে ডিবি পুলিশ তাকে আটক করে। রাশেদ খাঁনের ভাষ্য অনুযায়ী, তাকে ভাসানটেক এলাকা থেকে আটক করা হয়েছিল।
তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক আল-নাহিয়ান খান জয়ের করা তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরদিন ২ জুলাই ঢাকার মহানগর হাকিম রায়হান উল ইসলাম তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তদন্ত কর্মকর্তা তার ১০ দিনের রিমান্ড চেয়েছিলেন।
পরবর্তী সময়ে ২০২৫ সালের ৭ মে রাশেদ খাঁন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন। অভিযোগে তিনি দাবি করেন, ২০১৮ সালের ১ জুলাই আটকের পর ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটে তৎকালীন অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ইশতিয়াক আহমেদের অধীনে তাকে নির্যাতন করা হয়। তার অভিযোগ, হাত, চোখ ও মুখ গামছা দিয়ে বেঁধে প্রায় ৩০ মিনিট নির্যাতন করা হয়েছিল এবং সরকারবিরোধী মত প্রকাশের কারণে তিনি ১৫ দিন নির্যাতনের শিকার হন।
এ বিষয়ে ২০২৬ সালের ১৬ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, রাশেদ খাঁনের আনা নির্যাতনের অভিযোগটি যাচাই-বাছাই ও তদন্তাধীন রয়েছে।
কোটা সংস্কার আন্দোলন থেকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
রাশেদ খাঁন ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম নেতা হিসেবে পরিচিতি পান। পরে তিনি গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। দলীয় পদ থেকে পদত্যাগের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দেন।
সর্বশেষ জাতীয় নির্বাচনে তিনি ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে ওই নির্বাচনে তিনি জয়ী হতে পারেননি।
২০২৬ সালের জুলাই মাসে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।
এম.বি/
পাঠকের মতামত:
- ক্ষুব্ধ রাশেদ খাঁন, প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠান ছাড়লেন রাশেদ
- বাংলাদেশের আয়তন বাড়ছে, স্যাটেলাইটে ধরা পড়ল বদল
- গার্মেন্টসের সাধারণ কর্মী থেকে শিল্পপতি, অনন্ত জলিলের উত্থানের গল্প
- আমেরিকাকে ভোলাচ্ছে মায়ানমার , বাংলাদেশের সামনে বিপদ
- এসি সিঙ্গেল কেবিন নিয়ে নতুন আদেশ জারি
- গাজী নজরুলের আসন নিয়ে নতুন মোড়, স্পিকার ও ইসিকে জামায়াতের চিঠি
- জুলাই যোদ্ধাদের ঘিরে নিষিদ্ধ লীগের ‘নীল নকশা’
- হাসিনার দেশে ফেরা: দিল্লির কূটনৈতিক হিসাব-নিকাশ ও দুই কঠিন শর্ত
- ‘শেখ হাসিনাকে রাখতে চায় না মোদি ’
- চাঁদাবাজির ৫০ শতাংশ কমিশন চাইলেন হাসনাত আবদুল্লাহ (ভিডিওসহ)
- সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কড়া জবাব দিলেন এমপি নুসরাত
- ভাঙনের মুখে যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্ক: কঠিন পরীক্ষায় আইজেনকোট
- এক পরিবারের ৮৯৬ জনের নাগরিকত্ব বাতিল, ঝুঁকিতে আরও ২১০ জন!
- বিএসইসির বড় সিদ্ধান্ত: সচল হলো হিরুসহ ৭ জনের ৯৩ বিও হিসাব
- ২০২৭ নারী বিশ্বকাপের ড্রয়ের নিয়মে ফিফার বড় চমক
- ইরানের পাল্টা আঘাত, নিশানায় বাহরাইনের মার্কিন রাডার ঘাঁটি
- বিএসইসির কঠোর অ্যাকশন: ১০ কোম্পানির পর্ষদকে বিশাল অর্থদণ্ড
- পদত্যাগ করেছেন ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে
- বেতন বাড়লেও বাড়বে না আগের ভাতা, গেজেটে যা বলল অর্থ মন্ত্রণালয়
- জিপারের নিয়ন্ত্রণ নেই, অথচ দুনিয়ার ক্ষমতা ব্যক্তি
- ২০৭ শেয়ারে সবুজের হাসি, তবু কাটেনি বড় তিন খাতে হতাশার মেঘ
- ৯ মাসে চার অপারেটরের গ্রাহক পরিসংখ্যানে চমক
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- মাত্র ৩০০ টাকায় ১০ কেজি চাল, আজ থেকে পাবেন যাঁরা
- ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক, জামানত লাগবে না যাদের
- এমপি নুসরাতের বাড়িতে আগুন, ৮ জনের নাম উল্লেখ করে মামলা
- টানা চতুর্থ দফায় পতন সোনার দামে
- এপেক্স ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেএমআই সিরিঞ্জের প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই পিএলসির প্রথম প্রান্তিক প্রকাশ
- ইউনাইটেড পাওয়ার জেনারেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- শাশা ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমএল ডাইংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফার কেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ
- জিবিবি পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইভিন্স টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরগন ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেনেক্স ইনফোসিসের প্রথম প্রান্তিক প্রকাশ
- স্টাইলক্র্যাফটের প্রথম প্রান্তিক প্রকাশ
- বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই ফরমুলেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- এডিএন টেলিকমের প্রথম প্রান্তিক প্রকাশ
- অ্যাডভেন্ট ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে আসছে বাংলাদেশের ছয় শেয়ার
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- একমি পেস্টিসাইডসের ডিভিডেন্ড ঘোষণা
- জেএমআই হসপিটাল রিকুইজিটের প্রথম প্রান্তিক প্রকাশ
- কাসেম ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- বিএসইসির কঠোর অ্যাকশন: ১০ কোম্পানির পর্ষদকে বিশাল অর্থদণ্ড
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা













