×
ঢাকা, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

আমেরিকাকে ভোলাচ্ছে মায়ানমার , বাংলাদেশের সামনে বিপদ 

২০২৬ নভেম্বর ১৩ ১৯:৩১:০৪
আমেরিকাকে ভোলাচ্ছে মায়ানমার , বাংলাদেশের সামনে বিপদ 

নিজস্ব প্রতিবেদক: চীনের একচ্ছত্র বলয় থেকে বেরিয়ে এসে পশ্চিমা স্বীকৃতি ও আন্তর্জাতিক বিচ্ছিন্নতা ঘোচাতে এক বিপজ্জনক ভূ-রাজনৈতিক চালে মেতেছেন মিয়ানমারের সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইং। মার্কিন যুক্তরাষ্ট্রের দৃষ্টি আকর্ষণে এবার দেশটির ভূগর্ভস্থ কৌশলগত ‘বিরল মৃত্তিকা’ বা রেয়ার আর্থ (Rare Earth) খনিজ সম্পদের প্রতিশ্রুতি দিয়ে ওয়াশিংটনের সঙ্গে গোপন দেনদরবার শুরু করেছে জান্তা সরকার। তবে এই পদক্ষেপ দীর্ঘদিনের মিত্র চীনের সঙ্গে জান্তা সরকারের সম্পর্ককে চরম উত্তেজনার মুখে ঠেলে দিয়েছে।

মিয়ানমারের রাজনৈতিক পরিবর্তনের পর আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা হারিয়ে কোণঠাসা হয়ে পড়া জান্তা সরকার যুক্তরাষ্ট্রের প্রভাবশালী লবিং সংস্থা ‘ডিসিআই গ্রুপ’ (DCI Group)-এর মাধ্যমে ওয়াশিংটনে তদবির চালাচ্ছে। প্রায় এক কোটি মার্কিন ডলারেরও বেশি মূল্যের সম্ভাব্য ব্যবসায়িক চুক্তির অংশ হিসেবে মিয়ানমারের খনিগুলোতে মার্কিন বিনিয়োগের সুযোগ দেওয়ার প্রস্তাব নিয়ে মার্কিন কর্মকর্তা ও মিয়ানমারের প্রতিনিধিদের মধ্যে গোপনে আলোচনা শুরু হয়েছে। ওয়াশিংটন মিয়ানমারে শান্তি প্রক্রিয়ার পাশাপাশি বিরল খনিজ সরবরাহের একটি নতুন বিকল্প হিসেবে বিষয়টিকে বিবেচনা করছে।

বিশ্বের মোট বিরল মৃত্তিকা প্রক্রিয়াকরণের প্রায় ৯০ শতাংশের বেশি নিয়ন্ত্রণ করে চীন। বেইজিং মিয়ানমারকে সবসময় নিজেদের প্রভাব বলয়ের অংশ মনে করে। এর আগে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই মিয়ানমারে যেকোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ বন্ধে তিনটি কঠোর ‘রেড লাইন’ বা শর্ত নির্ধারণ করেছিলেন। জান্তা সরকারের রেয়ার আর্থ দিয়ে ওয়াশিংটনকে কাছে টানার এই চেষ্টা সরাসরি চীনের সেই ‘রেড লাইন’ অতিক্রম করার শামিল।

কূটনৈতিক মহলে আলোড়ন তুললেও জান্তা প্রধানের এই প্রস্তাবের বাস্তব ভিত্তি নিয়ে বড় ধরনের প্রশ্ন তৈরি হয়েছে:

খনিগুলো জান্তার নিয়ন্ত্রণে নেই: মিয়ানমারে যেসব অঞ্চলে প্রধান বিরল মৃত্তিকা খনিগুলো অবস্থিত, তার বড় অংশই এখন জান্তা সরকারের হাতছাড়া। বিশেষ করে ২০২৪ সালে কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি (কেআইএ) চিপুই ও পাংওয়ার মতো প্রধান খনি অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ ছিনিয়ে নিয়েছে। ফলে যেসব খনি জান্তার নিয়ন্ত্রণে নেই, সেগুলো নিয়ে চুক্তি করার প্রতিশ্রুতি কতটা কার্যকর হবে—তা নিয়ে গভীর ধোঁয়াশা রয়েছে।

প্রক্রিয়াজাতকরণ সক্ষমতার অভাব: মিয়ানমারে উত্তোলিত কাঁচা খনিজ শোধনাগার বা নিজস্ব কোনো পরিশোধন অবকাঠামো নেই। উত্তোলিত সমস্ত খনিজ প্রক্রিয়াকরণের জন্য চীনের ওপরই পুরোপুরি নির্ভর করতে হয়। রাতারাতি যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বয়ংসম্পূর্ণ সাপ্লাই চেইন তৈরি করা কারিগরি ও ভৌগোলিক কারণে প্রায় অসম্ভব।

বিশ্লেষকদের মতে, মিয়ানমার সামরিক বাহিনীর ভেতর ষাটের দশক থেকেই চীনের প্রতি এক ধরনের ঐতিহাসিক অবিশ্বাস ও ভীতি রয়েছে। সম্প্রতি বিদ্রোহী গোষ্ঠীগুলোর কাছে জান্তা বাহিনীর একের পর এক ঘাঁটির পতনের পেছনে চীনা সমর্থনের সন্দেহ থেকে জান্তাপন্থীরা প্রকাশ্যে চীনবিরোধী বিক্ষোভও দেখিয়েছে।

সেই অস্বস্তি থেকেই মিন অং হ্লাইং চীনের পাশাপাশি ওয়াশিংটনের সঙ্গে ভারসাম্য তৈরির ঝুঁকিপূর্ণ খেলায় নেমেছেন। তবে নিজের পায়ে মাটি না থাকা সত্ত্বেও পরাশক্তিগুলোর এই বৈশ্বিক খনিজ যুদ্ধে জান্তার এই চাল উল্টো তাদের আরও গভীর সংকটে ফেলতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।

এম.বি/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর

উ
প
রে