×
ঢাকা, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

এমপি নুসরাতের বাড়িতে আগুন, ৮ জনের নাম উল্লেখ করে মামলা

২০২৬ নভেম্বর ১৩ ১০:৩২:০৪
এমপি নুসরাতের বাড়িতে আগুন, ৮ জনের নাম উল্লেখ করে মামলা

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় আটজনের নাম উল্লেখ করে মামলা করেছেন তিনি। বাড়িতে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের মাধ্যমে পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে এ মামলা করা হয়েছে। এতে অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে দৌলতপুর থানায় নিজেই বাদী হয়ে মামলাটি করেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। পুলিশ সূত্রে জানা গেছে, মামলায় কার্যক্রম নিষিদ্ধ দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে আসামি করা হয়েছে।

এর আগে বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে দৌলতপুর উপজেলার বাগুয়ান গ্রামে সংসদ সদস্যের বাড়িতে আগুন লাগে। এতে বাড়ির আটটি কক্ষের মধ্যে পাঁচটি পুড়ে যায়। এ ঘটনায় দুটি ছাগলও পুড়ে মারা যায় বলে জানা গেছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় পরিবারের সদস্যদের প্রাণনাশের আশঙ্কা তৈরি হয়েছিল বলে অভিযোগ করেছেন সংসদ সদস্য। তবে আগুন লাগার প্রকৃত কারণ এবং এর পেছনে কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা নিয়ে তদন্ত চলছে।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ বলেন, মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। তবে তদন্তের স্বার্থে এজাহারনামীয় আসামিদের নাম প্রকাশ করতে রাজি হননি তিনি।

এদিকে এমপি নুসরাতের বাড়িতে আগুনের ঘটনা নিয়ে দেশজুড়ে আলোচনা তৈরি হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনেও বিষয়টি উঠে আসে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে জানান, নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের কোনো আলামত পাওয়া যায়নি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শক সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, বাড়িতে আগুন দুর্ঘটনাবশত লেগেছে, নাকি কেউ লাগিয়েছে—তা খতিয়ে দেখতে বিজিবি, ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন যৌথভাবে তদন্ত করছে।

এম.বি/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে