×
ঢাকা, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

মাত্র ৩০০ টাকায় ১০ কেজি চাল, আজ থেকে পাবেন যাঁরা

২০২৬ নভেম্বর ১৩ ১০:৪২:৩৪
মাত্র ৩০০ টাকায় ১০ কেজি চাল, আজ থেকে পাবেন যাঁরা

নিজস্ব প্রতিবেদক: তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের জন্য বিশেষ ওএমএস (ওপেন মার্কেট সেল) কর্মসূচি চালু করছে সরকার। এ কর্মসূচির আওতায় প্রতি কেজি ৩০ টাকা দরে মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন একজন শ্রমিক। শুক্রবার (১৩ নভেম্বর) থেকে প্রাথমিকভাবে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে এ কার্যক্রম শুরু হচ্ছে।

পোশাকশ্রমিকদের খাদ্য ব্যয় কমানো এবং সাশ্রয়ী মূল্যে চাল পাওয়ার সুযোগ করে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে ঢাকা মহানগর ও ঢাকা জেলার অন্যান্য এলাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম মহানগর ও জেলার অন্যান্য এলাকায় ট্রাকের মাধ্যমে চাল বিক্রি করা হবে।

নির্ধারিত সূচি অনুযায়ী, প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং বিকেল আড়াইটা থেকে ৫টা পর্যন্ত ট্রাকে চাল বিক্রি করা হবে। তবে চালের মজুত থাকা সাপেক্ষে এ কার্যক্রম পরিচালিত হবে।

এ কর্মসূচির সুবিধা পাবেন তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকেরা। চাল কিনতে হলে শ্রমিকদের নিজ নিজ গার্মেন্টসের পরিচয়পত্র প্রদর্শন করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাস্টার রোলে শ্রমিকদের স্বাক্ষর নেওয়ার মাধ্যমে চাল বিক্রি করা হবে।

একজন শ্রমিক প্রতি মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। প্রতি কেজি চালের দাম নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা। অর্থাৎ ১০ কেজি চাল কিনতে একজন শ্রমিককে দিতে হবে ৩০০ টাকা।

প্রাথমিক পর্যায়ে চারটি শিল্পাঞ্চল ও শহরকেন্দ্রিক এলাকায় এ কার্যক্রম চালু হচ্ছে। এলাকাগুলো হলো ঢাকা মহানগর ও ঢাকা জেলার অন্যান্য এলাকা,গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম জেলার অন্যান্য এলাকা

খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন খাদ্য অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় এ কার্যক্রম পরিচালিত হবে। কর্মসূচির স্বচ্ছতা ও সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে খাদ্য মন্ত্রণালয় এবং খাদ্য অধিদপ্তরের পক্ষ থেকে পৃথক মনিটরিং টিম গঠন করা হয়েছে।

এম.বি/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে