×
ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

প্রয়াত নাঈমা ইসলামের শেয়ার পাচ্ছেন চেয়ারম্যানসহ তিন স্বজন

২০২৬ নভেম্বর ১১ ১২:২৯:৩৫
প্রয়াত নাঈমা ইসলামের শেয়ার পাচ্ছেন চেয়ারম্যানসহ তিন স্বজন

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত আবাসন খাতের কোম্পানি ইস্টার্ন হাউজিং লিমিটেডের প্রয়াত নাঈমা ইসলামের শেয়ার উত্তরাধিকারসূত্রে পাচ্ছেন তাঁর তিন স্বজন। তাঁদের মধ্যে রয়েছেন কোম্পানিটির বর্তমান চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম, উদ্যোক্তা পরিচালক সুরাইয়া ইসলাম এবং মনোনীত পরিচালক কানেতা ইসলাম।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির প্রকাশিত তথ্য অনুযায়ী, আদালতের দেওয়া উত্তরাধিকার সনদের ভিত্তিতে প্রয়াত নাঈমা ইসলামের মালিকানাধীন মোট ১৬ হাজার ৪৮২টি শেয়ার তাঁর তিন স্বজনের মধ্যে বণ্টন করা হবে।

এর মধ্যে কোম্পানির চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম তাঁর বোনের কাছ থেকে ৮ হাজার ২৪১টি শেয়ার পাবেন। উদ্যোক্তা পরিচালক সুরাইয়া ইসলাম তাঁর মেয়ের কাছ থেকে উত্তরাধিকারসূত্রে পাবেন ৪ হাজার ১২০টি শেয়ার। অন্যদিকে, মনোনীত পরিচালক কানেতা ইসলাম তাঁর বোনের কাছ থেকে পাবেন ৪ হাজার ১২১টি শেয়ার।

অর্থাৎ, আদালতের উত্তরাধিকার সনদ অনুযায়ী তিনজনের মধ্যে শেয়ারগুলো হস্তান্তর করা হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে