×
ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

তিন কোম্পানির আর্থিক প্রতিবেদনে ‘এমফাসিস অব ম্যাটার’

২০২৬ নভেম্বর ১১ ১১:২০:১৯
তিন কোম্পানির আর্থিক প্রতিবেদনে ‘এমফাসিস অব ম্যাটার’

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে তিন কোম্পানির নিরীক্ষক ‘এমফাসিস অব ম্যাটার’ অনুচ্ছেদ যুক্ত করেছেন। এর মধ্যে জিবিবি পাওয়ারের ক্ষেত্রে ‘গোয়িং কনসার্ন’ বা ব্যবসা চালিয়ে যাওয়ার সক্ষমতা নিয়ে উল্লেখযোগ্য অনিশ্চয়তার কথাও বলা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত কনসোলিডেটেড আর্থিক প্রতিবেদনে নিরীক্ষক ‘এমফাসিস অব ম্যাটার’ অনুচ্ছেদসহ ‘আনমডিফাইড’ (বিনা সংশোধিত) মতামত দিয়েছেন।

জিবিবি পাওয়ার লিমিটেডের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে নিরীক্ষক ‘গোয়িং কনসার্ন’ সংক্রান্ত উল্লেখযোগ্য অনিশ্চয়তা এবং ‘এমফাসিস অব ম্যাটার’ অনুচ্ছেদ যুক্ত করেছেন।

এছাড়া সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনেও নিরীক্ষক ‘এমফাসিস অব ম্যাটার’ অনুচ্ছেদ যুক্ত করেছেন।নিরীক্ষকদের মন্তব্যের বিস্তারিত ডিএসইর ওয়েবসাইটে দেখা যাবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে