×
ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

নগদ প্রবাহ ইতিবাচক হলেও লোকসান বেড়েছে বিএবিএসের

২০২৬ নভেম্বর ১০ ১৫:৪৮:৪৮
নগদ প্রবাহ ইতিবাচক হলেও লোকসান বেড়েছে বিএবিএসের

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি বিল্ডিং সিস্টেমসের (বিএবিএস) চলতি ২০২৬-২৭ হিসাববছরের প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান বেড়েছে। একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহে (এনওসিএফপিএস) উন্নতি হয়েছে। তবে প্রথম প্রান্তিক শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) আগের অর্থবছরের শেষ সময়ের তুলনায় কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ঋণাত্মক ২৪ পয়সা। আগের বছরের একই সময়ে অর্থাৎ ২০২৫ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত শেয়ারপ্রতি লোকসান ছিল ২৩ পয়সা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ১ পয়সা বেড়েছে।

অন্যদিকে, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ১ পয়সা। আগের বছরের একই সময়ে এ সূচক ছিল ঋণাত্মক ২ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলনায় শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহে ইতিবাচক পরিবর্তন এসেছে।

কোম্পানিটি জানিয়েছে, পাওনাদারদের অর্থ পরিশোধের পরিমাণ কমে যাওয়ায় ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত প্রান্তিকে শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ ঋণাত্মক ২ পয়সা থেকে বেড়ে ১ পয়সায় উন্নীত হয়েছে।

এদিকে, ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯ টাকা ৫১ পয়সা। আগের হিসাববছরের ৩০ জুন তারিখে এ পরিমাণ ছিল ১০ টাকা ৬৯ পয়সা। সে হিসাবে তিন মাসের ব্যবধানে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য কমেছে ১ টাকা ১৮ পয়সা।

এ বিষয়ে কোম্পানির ব্যাখ্যায় বলা হয়েছে, আর্থিক সম্পদের ওপর কোম্পানিটির ন্যায্য মূল্য সংরক্ষিত তহবিল (ফেয়ার ভ্যালু রিজার্ভ) কমে যাওয়ায় শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ১০ টাকা ৬৯ পয়সা থেকে কমে ৯ টাকা ৫১ পয়সায় দাঁড়িয়েছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে