সব জল্পনার অবসান, বিয়ের খবর প্রকাশ্যে আনলেন আসাদ নূর
নিজস্ব প্রতিবেদক: সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণীর সঙ্গে বিয়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছেন ব্লগার ও অ্যাক্টিভিস্ট আসাদ নূর। সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিন ধরে তাঁদের সম্পর্ক ও বিয়ে নিয়ে নানা আলোচনা চলার পর মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাতে এক ভিডিওবার্তায় বিয়ের খবর প্রকাশ করেন তাঁরা।
বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টার দিকে নিজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করেন আসাদ নূর। সেখানে তিনি পারশার সঙ্গে নিজের সম্পর্ক এবং বিয়ের বিষয়টি নিশ্চিত করেন।
বিয়ের খবর প্রকাশের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের নিয়ে তৈরি হওয়া জল্পনা-কল্পনার পেছনে নিজেদের পরিকল্পনা ছিল বলে জানিয়েছেন আসাদ নূর। তাঁর ভাষ্য, ইচ্ছাকৃতভাবেই কিছু সূত্র বা ইঙ্গিত সামনে রাখা হয়েছিল, যাতে ভক্ত ও নেটিজেনরা তাঁদের সম্পর্কের বিষয়টি অনুমান করতে পারেন।
একই ধরনের পোশাক পরা, পাঞ্জাবি ও শাড়ির আঁচলের মিল এবং ইনস্টাগ্রামে একে অপরকে অনুসরণ করার বিষয়গুলো ছিল সেই ইঙ্গিতের অংশ। এ ছাড়া ছবি আড়াল করা ও কিছু সময় নীরব থাকার মধ্য দিয়ে মানুষের কৌতূহল এবং প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করাই ছিল তাঁদের উদ্দেশ্য।
আসাদ নূর জানান, ধর্মীয় কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই ভারতে ‘স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, ১৯৫৪’-এর অধীনে তাঁদের বিয়ে সম্পন্ন হয়েছে। তবে বিয়ের নির্দিষ্ট তারিখ ও অন্যান্য আনুষ্ঠানিকতার বিষয়ে ভিডিওবার্তায় বিস্তারিত কিছু জানাননি তিনি।
বিয়ে নিয়ে সমালোচকদের উদ্দেশেও বক্তব্য দেন আসাদ নূর। তাঁর দাবি, ব্যক্তিগত জীবন নিয়ে অতিরিক্ত আগ্রহ, ধর্মীয় গোঁড়ামি এবং উগ্র জাতীয়তাবাদী মানসিকতার বিরুদ্ধে সামাজিক বার্তা দিতেই তাঁরা এমন কৌশল নিয়েছিলেন। সমাজের প্রচলিত কিছু ট্যাবু ও গোঁড়ামি ভাঙার উদ্দেশ্যও এতে ছিল বলে জানান তিনি।
নিজেদের রাজনৈতিক বা গোষ্ঠীগত সম্পৃক্ততার অভিযোগও নাকচ করেছেন আসাদ নূর। তাঁর দাবি, তিনি কিংবা পারশা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করছেন না। বিএনপি কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের কাছ থেকে অর্থ বা অনুদান নেওয়ার অভিযোগও ভিত্তিহীন বলে উল্লেখ করেন তিনি।
ভিডিওবার্তায় জুলাই আন্দোলনের প্রসঙ্গও তুলে ধরেন আসাদ নূর। তাঁর ভাষ্য, জুলাই অভ্যুত্থানের সময় পারশা ‘পোস্টার গার্ল’ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ‘চলো ভুলে যাই’ গানটির মাধ্যমেও তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য। ৫ আগস্টের পরও পারশা জুলাইপন্থীদের সঙ্গে ছিলেন বলে দাবি করেন আসাদ নূর।
এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে পারশাকে নিয়ে অশালীন ট্রল ও অপপ্রচার চালানোর ঘটনায় নিন্দা জানান তিনি।
মুসআব/
পাঠকের মতামত:
- সব জল্পনার অবসান, বিয়ের খবর প্রকাশ্যে আনলেন আসাদ নূর
- ৯ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- পাসপোর্ট না প্রত্যর্পণ: হাসিনা ইস্যুতে আসলে কী চলছে?
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- ১০০ কোটি টাকা বিনিয়োগ করবে এনআরবিসি ব্যাংক
- এক নজরে দেখে নিন ২০২৭ সালের স্কুলের ছুটির তালিকা
- ডিভিডেন্ট নিয়ে বাড়তি তথ্য দিয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল
- সারাদেশের আবহাওয়ায় পরিবর্তনের আভাস
- ৬ দেশে মার্কিন নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা
- ফতুল্লায় মাদরাসায় আগুনের ঘটনায় হাসপাতালে ৪৮ শিক্ষার্থী
- পদ্মা ব্যাংকের দায় মেটাতে নতুন উদ্যোগ, এজিএমের তারিখও পরিবর্তন
- ১৭ লাখ ৫০ হাজার শেয়ার কেনার ঘোষণা
- শিগগিরই ‘বি’ ক্যাটাগরিতে ফিরছে আমরা নেটওয়ার্কস
- ৩৬ বিমা কোম্পানির কাছে আটকা পড়েছে ৪ হাজার কোটি টাকা
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- কল রিসিভ করলেই সর্বনাশ, জেনে নিন বাঁচার উপায়
- মোদির প্রচারে যুক্তরাষ্ট্রে বিপুল অর্থ ব্যয়, সামনে এলো নথি
- স্থবির শেয়ারবাজারে আশার আলো ছড়াচ্ছে কোন কোন খাত?
- বিবিএস ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ
- বড় পতন সামলে উর্ধ্বমুখী প্রযুক্তি খাতের শেয়ার
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিষয়ে যা জানা গেল
- ঘরে বসেই ই-পাসপোর্টের আবেদন, জেনে নিন পুরো নিয়ম
- ২০২৭ সালে আর্জেন্টিনায় ফিরছেন মেসি
- বিপাকে অনন্ত জলিল, সামনে এলো ২২৬ কোটি টাকার হিসাব
- শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আসিফ নজরুলের বার্তা
- নতুন বেতন কাঠামো: সর্বনিম্ন ৩২, সর্বোচ্চ ৪৮ হাজার
- এক নবজাতক, দুই পিতা দাবি! বরিশালের হাসপাতালে চাঞ্চল্য
- হাসিনাকে ডিসেম্বরে দেশে ফেরানোর শপথ, ভিডিও ভাইরাল
- ডিভিডেন্ড মৌসুমেও দরপতনের চাপ, বিএসইসি কমিশন পরিবর্তনের দাবি
- হাসিনার পাসপোর্টের আবেদন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ৯ নভেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৯ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৯ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৯ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- গ্লোবাল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- মূলধন পুনর্গঠন ও ব্যয় ব্যবস্থাপনায় সুফল, রেনাটার আর্থিক সূচকে উন্নতি
- স্বর্ণের বাজারে বড় পরিবর্তন, ২১ ও ২২ ক্যারেটের নতুন দাম
- সাদ্দামের বক্তব্য নিয়ে যা লিখলেন ছাত্রদল নেতা
- বাংলাদেশিদের নিয়ে ফের বিতর্কিত মন্তব্য শুভেন্দু অধিকারীর
- দেশে ফেরার তারিখ ঘোষণার আগে নতুন পদক্ষেপ শেখ হাসিনার
- কানাডা যাওয়ার বিশাল সুযোগ, আবেদন করবেন যেভাবে
- একদিনেই বন্ধ ৪০ পোশাক কারখানা
- হাসিনাকে ফেরাতে ব্রিটিশ রাজনীতিকদের দ্বারস্থ আ.লীগ
- অশালীন অঙ্গভঙ্গি করে মঞ্চ ছাড়লেন পরীমনি
- এক দিন ছুটি নিলেই টানা ৪ দিন অবকাশ, সুযোগ থাকছে যাদের
- আবহাওয়ায় পরিবর্তনের আভাস, বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস
- আইটিসির প্রথম প্রান্তিক প্রকাশ
- টানা তিন দিনের ছুটি, তবে বাদ পড়ছে যেসব প্রতিষ্ঠান
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের নতুন দর প্রকাশ
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- দীর্ঘ বিরতির পর আইপিওতে ফিরছে প্রাণ, বড় অঙ্কের মূলধন সংগ্রহের উদ্যোগ
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- শেয়ার কারসাজিতে ২১ কোটি টাকার বেশি মুনাফা, এবার অর্থের উৎস খুঁজছে বিএসইসি
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- ইকবাল সোবহান চৌধুরী আটক: যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- লাভেলো আইসক্রিমের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারে আসছে নতুন পণ্য, খুলছে বিনিয়োগের নতুন দুয়ার
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা













