২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ নিয়ে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব প্রকাশ করা হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, আগামী বছরের ৮ ফেব্রুয়ারি (সোমবার) থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। আর ঈদুল ফিতর উদ্যাপিত হতে পারে ১০ মার্চ (বুধবার)।
তবে এসব তারিখ এখনো চূড়ান্ত নয়। ইসলামী হিজরি বর্ষপঞ্জি চাঁদের গতিপথের ওপর নির্ভরশীল হওয়ায় রমজানের শুরু ও ঈদুল ফিতরের তারিখ চাঁদ দেখার ওপর ভিত্তি করেই নির্ধারিত হবে।
জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজান মাসের চাঁদ দেখা যেতে পারে। সে ক্ষেত্রে ওই দিন এশার নামাজের পর প্রথম তারাবির নামাজ আদায় করবেন মুসল্লিরা।
এরপর ৮ ফেব্রুয়ারি ভোরে সেহরি খাওয়ার মাধ্যমে শুরু হতে পারে প্রথম রোজা। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে রমজান শুরুর প্রকৃত তারিখ এক দিন এদিক-সেদিক হতে পারে।
ইসলামী বর্ষপঞ্জি অনুযায়ী, রমজান মাস ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে। প্রকাশিত পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ১০ মার্চ (বুধবার) পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হতে পারে।তবে শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর ঈদের চূড়ান্ত তারিখ নির্ভর করবে। এ বিষয়ে যথাসময়ে সংশ্লিষ্ট ধর্মীয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ঘোষণা দেবে।
ইংরেজি ও হিজরি বর্ষপঞ্জির হিসাবের পার্থক্যের কারণে প্রতিবছর ইংরেজি ক্যালেন্ডারে রমজান মাস প্রায় ১০ থেকে ১২ দিন এগিয়ে আসে। সেই ধারাবাহিকতায় ২০২৭ সালের রমজান ২০২৬ সালের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন আগে শুরু হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
ইসলামী হিজরি বর্ষপঞ্জির নবম মাস পবিত্র রমজান। মুসলমানদের কাছে এটি আত্মশুদ্ধি, সংযম ও ইবাদতের বিশেষ মাস। এই মাসেই মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ওপর পবিত্র কোরআন নাজিল শুরু হয়।
রমজান মাসে মুসলমানরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থেকে রোজা পালন করেন। পাশাপাশি ফরজ নামাজের সঙ্গে তারাবি, কোরআন তিলাওয়াত, দান-সদকা ও অন্যান্য ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেন।
২০২৭ সালের রমজান সামনে রেখে বিশ্বের বিভিন্ন দেশের মুসলিম সম্প্রদায়ের মধ্যে প্রস্তুতি শুরু হবে। মসজিদ প্রস্তুত করা, দাতব্য কার্যক্রম পরিচালনা এবং মানুষের সেবায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে।
তবে রমজান ও ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ জানতে চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
জাহিদ/
পাঠকের মতামত:
- ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ
- থানায় না গিয়েই হারানো এনআইডির জন্য আবেদন
- ৪৮ বছর পানি পান করেন না ওয়ারেন বাফেট! জানুন কেন
- নূরের বিরুদ্ধে মামলা ও অভিযোগপত্র নিয়ে নতুন প্রশ্ন তুললেন বার্গম্যান
- রাস্তার কুকুরের ঘেউ ঘেউয়ের পেছনে রয়েছে যে বিশেষ প্রবণতা
- ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর
- এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য দুঃসংবাদ
- সরকারি বেতন বাড়িয়ে নতুন ফাঁদে পড়ছে সরকার
- মুনাফায় পতন শেয়ারবাজারের ১০ বহুজাতিক কোম্পানির
- শেয়ারবাজারে আস্থার সংকট কাটাতে কেন্দ্রীয় ব্যাংকের বড় সিদ্ধান্ত
- ১ লাখ ২৪ হাজার শেয়ার উত্তরাধিকারীদের হস্তান্তর
- ৫ মাসের সর্বনিম্নে সূচক, কমিশনের ওপর আস্থা হারাচ্ছেন বিনিয়োগকারীরা
- সাউথইস্ট ব্যাংকের নতুন পরিচালক শায়লা বানু ঝুমুর
- ২ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- আট জীবন বিমায় অস্বস্তির চিত্র, ঘাটতি ও তহবিল সংকট
- জীবন বিমা খাতে আশার আলো, চার কোম্পানির আর্থিক অবস্থায় ইতিবাচক পরিবর্তন
- ৩০ হাজার শেয়ার বিক্রি সম্পন্ন
- ইউটিউবের ৭ গোপন ফিচার ৯৯% ব্যবহারকারী জানেন না
- শেয়ারবাজারে বিনিয়োগ ও বাড়িভাড়ায় ঘুরে দাঁড়াল জিকিউ বলপেন
- বিক্রেতা সংকটে হল্টেড তিন ‘জেড’ ক্যাটাগরির শেয়ার
- ইসলামে ৪ ধরনের উপহার দেওয়া-নেওয়া নিষিদ্ধ
- জাপানের ‘বিরল’ শর্ত মেনে নিল বাংলাদেশ
- ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা
- শ্রমিক অসন্তোষের প্রভাব, পাঁচ শিল্পাঞ্চলে বন্ধ ৩১৮ কারখানা
- এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা
- ৪৭ বছর পর পাইওনিয়ার ব্যাংকের জমি বুঝে পেলেন ১১ ক্রেতা
- জুলাইয়ের ধাক্কা কাটিয়ে পোশাক রপ্তানিতে টানা তিন মাস প্রবৃদ্ধি
- ভর্তির শেষ ধাপ মাত্র দুই দিন, যাদের জন্য বিশেষ সুযোগ
- পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে গেজেট প্রকাশ
- ১০০ টাকা প্রাইজবন্ডের ড্র: ৬ লাখ টাকার বিজয়ী যারা
- পোশাক খাতে সহিংস অসন্তোষ: জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী
- ভোট চুরির অভিযোগে মোদিকে রাহুলের কড়া হুঁশিয়ারি
- সব সরকারি-বেসরকারি অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ
- নতুন পে স্কেলে যুক্ত হচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী
- এসবিএসি ব্যাংকের আয় ও নগদ প্রবাহে ইতিবাচক পরিবর্তন
- ‘জেড’ ক্যাটাগরির লাল তালিকায় আরও ৪ কোম্পানি
- কোহিনূর কেমিক্যালসের অনুমোদিত মূলধন চার গুণ বাড়ানোর উদ্যোগ
- শেয়ারবাজারের ২৩ প্রতিষ্ঠানের ডিভিডেন্ডে ‘লাল বাতি’
- স্বচ্ছতা ও সুশাসনের ভিত্তিতে ঘুরে দাঁড়াচ্ছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক
- বিনিয়োগ আয় কমে ইসলামী ব্যাংকের বড় লোকসান, ঘুরে দাঁড়াতে নানা উদ্যোগ
- রিকশাচালকদের জন্য বড় খবর, নিবন্ধন ছাড়া চলবে না গাড়ি!
- শীর্ষ ২০ খেলাপির পেটে শেয়ারবাজারের ব্যাংকের ১০ হাজার কোটি টাকা
- শেয়ারবাজারে স্থিতিশীলতা ফেরাতে বড় পুঁজির বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান
- গোপালগঞ্জে জামায়াতের লংমার্চে হঠাৎ 'ফাইটার গ্রুপ'
- তাহসিফের মৃত্যুর তদন্তে নতুন মোড়, গ্রেপ্তার দিশা
- আট বছরের সংসার, হঠাৎ নিখোঁজ স্ত্রী; খোঁজ দিতে পুরস্কার ঘোষণা
- গ্রেড ও ভাতায় অসংগতি, বিপাকে সরকারি কর্মচারীরা
- ১ নভেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- মানচিত্রে নতুন দেশ, হাসিনার কথাই কি সত্যি
- দেশে ফেরা নিয়ে ভক্তদের ফাইনাল তথ্য দিলেন পিনাকী ভট্টাচার্য
- কর্ণফুলি র্গাডেন সিটির সাথে সাবের হোসেন চৌধুরী সর্ম্পক
- মুন্নু ফেব্রিক্সের ডিভিডেন্ড ঘোষণা
- দুই কোম্পানি ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- স্বামীকে ‘আম তারেক’ বলায় যা বললেন তারেকের স্ত্রী
- আইন শিথিলের পর চেয়ারম্যান একাই কিনছেন সাড়ে ১১ কোটি শেয়ার
- সোনালী পেপারের ডিভিডেন্ড ঘোষণা
- ৩২ কোম্পানির ডিভিডেন্ড এক নজরে
- সায়হাম টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- বদলে গেল এক মন্ত্রণালয়ের নাম
- একমি ল্যাবরেটরিজের ডিভিডেন্ড ঘোষণা
- সিলকো ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- এশিয়াটিক ল্যাবরেটরিজের ডিভিডেন্ড ঘোষণা













