×
ঢাকা, রবিবার, ১ নভেম্বর ২০২৬

সব সরকারি-বেসরকারি অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ

২০২৬ নভেম্বর ০১ ১৯:১৩:১৪
সব সরকারি-বেসরকারি অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর দেশের সব সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোতে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ দিয়েছে সরকার। দিবসটি যথাযথ মর্যাদায় পালনের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (০১ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়েছে, ৭ নভেম্বর সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বেসরকারি ভবনে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। একই নির্দেশনা পালন করতে হবে বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোতেও।

এর আগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা। গত ৫ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে দিবসটি এবার সরকারি ছুটির মধ্য দিয়ে পালিত হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসংক্রান্ত পরিপত্রে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি যথাযথ মর্যাদায় দিবসটি পালন করা হবে।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে