×
ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

আইপিডিসি ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ

২০২৬ অক্টোবর ২৯ ২১:৪৪:০৮
আইপিডিসি ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইপিডিসি ফাইন্যান্স পিএলসি তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৬-সেপ্টেম্বর’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা বোর্ডের বৈঠকে প্রতিবেদনটি পর্যালোচনা ও অনুমোদনের পর প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থ বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই’২৬-সেপ্টেম্বর’২৬) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৪ পয়সা। আগের অর্থ বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২৬ পয়সা।

অর্থ বছরের প্রথম তিন প্রান্তিক বা ৯ মাসে (জানুয়ারি’২৬-সেপ্টেম্বর’২৬) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৮২ পয়সা। আগের বছরের একই সময়ে এ আয় ছিল ৬১ পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো হয়েছে ১১ টাকা ৩৮ পয়সা। আগের বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৬ টাকা ৯৯ পয়সা।

৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ৩৭ পয়সা।

সাদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে