×
ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

১৬৯ কেন্দ্রের ফলে এগিয়ে ফয়সল, ভোটের ব্যবধান বিশাল

২০২৬ অক্টোবর ২৯ ২১:০৯:২৩
১৬৯ কেন্দ্রের ফলে এগিয়ে ফয়সল, ভোটের ব্যবধান বিশাল

নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১৮৫টি ভোটকেন্দ্রের মধ্যে ১৬৯টির ঘোষিত ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ২ লাখ ৭ হাজার ১৬৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৮৯ হাজার ১৬ ভোট। দুই প্রার্থীর ভোটের ব্যবধান ১ লাখ ১৮ হাজার ১৪৭।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৮টা পর্যন্ত ঘোষিত ফলাফলে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছেন। মোট ১৮৫টি ভোটকেন্দ্রের মধ্যে ১৬৯টির ফল ঘোষণা করা হয়েছে। বাকি ১৬টি কেন্দ্রের ফল প্রকাশ হলে ভোটের ব্যবধান ও নির্বাচনের চূড়ান্ত চিত্র আরও স্পষ্ট হবে।

ঘোষিত ফলাফলে অন্য প্রার্থীদের মধ্যে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী আব্দুল আলিম নিজামী বটগাছ প্রতীকে পেয়েছেন ৭৩৭ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী খাদেমুল ইসলাম হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৯১ ভোট। আর বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হোসাইন মোহাম্মদ ওমর ফারুক ডাক প্রতীকে পেয়েছেন ৪১২ ভোট।

এর আগে, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আসনটির ১৮৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক ফল গণনা শুরু হয়।

ঠাকুরগাঁও-১ আসনটি ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভূল্লী এলাকা নিয়ে গঠিত। এ আসনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন এবং জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনসহ মোট পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্য তিন প্রার্থী হলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আব্দুল আলিম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের হোসাইন মোহাম্মদ ওমর ফারুক।

সাদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে