×
ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

এবি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ

২০২৬ অক্টোবর ২৯ ২১:২৪:৫৪
এবি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এবি ব্যাংক পিএলসি গত ৩০ সেপ্টেম্বর, ২০২৬ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৬-সেপ্টেম্বর’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তৃতীয় প্রান্তিকে (জুলাই’২৬-সেপ্টেম্বর’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৯ টাকা ৮৩ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ১৪ টাকা ৯৮ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিতে বা ৯ মাসে (জানুয়ারি’২৬-সেপ্টেম্বর’২৬) কোম্পানিটির লোকসান হয়েছে ৩১ টাকা ৪৬ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান হয়েছিল ৩৪ টাকা ৬১ পয়সা।

আলোচ্য প্রান্তিকশেষে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো হয়েছে ৬ টাকা ৯৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ১৩ টাকা ৯ পয়সা ছিল।

৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৭ টাকা ৭৮ পয়সা।

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে