×
ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

ইসলামী ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ

২০২৬ অক্টোবর ২৯ ১৯:৫০:০৫
ইসলামী ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি গত ৩০ সেপ্টেম্বর, ২০২৬ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৬-সেপ্টেম্বর’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তৃতীয় প্রান্তিকে (জুলাই’২৬-সেপ্টেম্বর’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১২ টাকা ২৪ পয়সা । আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ২০ পয়সা ।

অর্থবছরের তিন প্রান্তিতে বা ৯ মাসে (জানুয়ারি’২৬-সেপ্টেম্বর’২৬) কোম্পানিটির লোকসান হয়েছে ২০ টাকা ৪১ পয়সা। আগের বছর একই সময়ে আয় হয়েছিল ৬২ পয়সা।

৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ৬৪ পয়সা।

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে