কর্ণফুলি র্গাডেন সিটির সাথে সাবের হোসেন চৌধুরী সর্ম্পক
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শান্তিনগর-কাকরাইল মোড়ের একসময়ের জনপ্রিয় শপিং কমপ্লেক্স কর্ণফুলী গার্ডেন সিটি বন্ধ হয়ে গেছে। দীর্ঘ ২৮ বছরের ব্যবসায়িক পথচলার পর গত ১ অক্টোবর থেকে বিপণিবিতানটির কার্যক্রম বন্ধ করে দিয়েছেন দোকানমালিকেরা। একসময় যেখানে পোশাক, জুতা, প্রসাধনী ও বিভিন্ন ব্র্যান্ডের পণ্যের জন্য ক্রেতাদের ভিড় থাকত, সেখানে এখন বন্ধ প্রধান ফটক। ক্রেতাসংকট, দীর্ঘদিনের ব্যবসায়িক মন্দা ও পরিচালন ব্যয়ের চাপেই শেষ পর্যন্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১৯৯৮ সালে কর্ণফুলী গ্রুপের উদ্যোগে ২০ তলাবিশিষ্ট ভবনটির বেজমেন্ট ও ওপরের চারতলা নিয়ে শপিং কমপ্লেক্সটি চালু হয়। ভবনের ওপরের তলাগুলো আবাসিক কাজে ব্যবহৃত হয়। শুরুতে এখানে পোশাক, জুতা, প্রসাধনী, গয়না, টেইলারিংসহ বিভিন্ন পণ্যের দোকান ও ব্র্যান্ডের শোরুম ছিল। চতুর্থ তলায় ছিল ফুড কোর্ট ও বাগান। মোট ১৯৮টি দোকান নিয়ে যাত্রা শুরু করা এই বিপণিবিতান একসময় রাজধানীর মধ্যবিত্ত ও উচ্চবিত্ত ক্রেতাদের কাছে পরিচিত কেনাকাটার গন্তব্য হয়ে উঠেছিল।
কর্ণফুলী গার্ডেন সিটির দোকানমালিক সমবায় সমিতির নেতাদের ভাষ্য অনুযায়ী, এক দশকের বেশি সময় ধরে বিপণিবিতানটির ব্যবসা ধীরে ধীরে কমেছে। শান্তিনগর এলাকায় ফ্লাইওভার নির্মাণের সময় যোগাযোগের ভোগান্তি ও যানজটের কারণে ক্রেতাদের যাতায়াত কমে যায়। এর সঙ্গে করোনাভাইরাস মহামারির সময়ের ব্যবসায়িক মন্দাও যুক্ত হয়।
এ ছাড়া প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের অনেকে অন্য এলাকায় দোকান সরিয়ে নেন। কিছু দোকানে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগে ক্রেতাদের আস্থাও কমে যায় বলে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানিয়েছেন। নতুন শপিংমল ও অনলাইন কেনাকাটার প্রসারও পুরোনো বিপণিবিতানটির ব্যবসায় প্রভাব ফেলেছে।
দোকানমালিক সমিতির তথ্য অনুযায়ী, বন্ধ হওয়ার আগে বিপণিবিতানটির ১৯৮টি দোকানের মধ্যে মাত্র ২০ থেকে ২৫টি চালু ছিল। ক্রেতা কমে যাওয়ায় অনেক দোকান আগেই বন্ধ হয়ে যায়। এতে দোকানমালিকদের আয় কমে যায় এবং বিপণিবিতান পরিচালনার খরচ মেটানো কঠিন হয়ে পড়ে।
দোকানমালিক সমিতির নেতারা জানিয়েছেন, সার্ভিস চার্জ আদায় কমে যাওয়ার পাশাপাশি বিদ্যুৎ বিলসহ বিভিন্ন খাতে বকেয়া জমেছিল। নিরাপত্তাকর্মী ও ব্যবস্থাপনার খরচ চালাতেও হিমশিম খেতে হচ্ছিল। এ অবস্থায় দোকানমালিকেরা সম্মিলিতভাবে বিপণিবিতানটি বন্ধ এবং দোকানগুলোর মালিকানা বিক্রির সিদ্ধান্ত নেন।
বিপণিবিতানটি বন্ধ হলেও ভবনের আবাসিক অংশে এর প্রভাব পড়েনি বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। দোকানমালিকেরা সম্পত্তি বিক্রির উদ্যোগ নিয়েছেন। ভবিষ্যতে সেখানে হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, করপোরেট কার্যালয় কিংবা অন্য কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে উঠতে পারে বলে আলোচনা রয়েছে। তবে ভবনটির চূড়ান্ত ব্যবহার কী হবে, তা এখনো নিশ্চিত নয়।
একসময় রাজধানীর পরিচিত কেনাকাটার কেন্দ্র হিসেবে পরিচিত কর্ণফুলী গার্ডেন সিটির বন্ধ হয়ে যাওয়া পুরোনো শপিং কমপ্লেক্সগুলোর ব্যবসায়িক সংকটকে সামনে এনেছে। ক্রেতাদের কেনাকাটার অভ্যাস বদল, নতুন বিপণিবিতানের সঙ্গে প্রতিযোগিতা এবং পরিচালন ব্যয়ের চাপ—সব মিলিয়ে দীর্ঘদিনের পরিচিত এই বাণিজ্যিক স্থাপনাটির আগের অবস্থানে ফিরে আসার পথ বন্ধ হয়ে গেছে।
সাফওয়ান/
পাঠকের মতামত:
- তাহসিফের সঙ্গে হাসিনার ভিডিওর যোগসূত্র, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- কর্ণফুলি র্গাডেন সিটির সাথে সাবের হোসেন চৌধুরী সর্ম্পক
- জনতা ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- যমুনা ব্যাংকের নতুন চেয়ারম্যান মাহমুদুল হক
- দরপতনের নেপথ্যে কারা, তদন্ত ও কার্যকর ব্যবস্থা চান বাজার সংশ্লিষ্টরা
- জাপানের টাকায় ভারতের কোম্পানি ঢাকায়
- তাহসিফের মরদেহ উদ্ধার নিয়ে যা জানাল পরিবার
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- এনআরবিসি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- আমরা নেটওয়ার্কসের ডিভিডেন্ড ঘোষণা
- দেশ জেনারেল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- রিপাবলিক ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো রহিমা ফুড
- এসিআই ফর্মুলেশন্সের তথ্য হালনাগাদের অনুরোধ
- দুই কোম্পানির ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা
- সামিট অ্যালায়েন্স পোর্টের ডিভিডেন্ড ঘোষণা
- রূপালী ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রাইম ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ইউনিয়ন ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ইস্টার্ন ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অগ্নি সিস্টেমসের ডিভিডেন্ড ঘোষণা
- ম্যারিকো বাংলাদেশের ডিভিডেন্ড ঘোষণা
- এক নজরে ৫৯ কোম্পানির ডিভিডেন্ড
- ক্রাফটসম্যান ফুটওয়্যারের ডিভিডেন্ড ঘোষণা
- হিমাদ্রির ডিভিডেন্ড ঘোষণা
- ভিডিওবার্তায় ক্ষমা চাইলেন তাশরীফ ও তার বাবা
- হাসিনার ভিডিও ফাঁসকারী বিমান অফিসারকে হত্যা
- মালিকানাধীন সাবসিডিয়ারি গড়বে ব্যাংক এশিয়া
- প্রযুক্তি ও নিরাপত্তা সুবিধা বাড়াতে বার্জার পেইন্টসের প্রকল্প ব্যয় বৃদ্ধি
- দুই কোম্পানির ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা
- বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- অ্যালটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মেঘনা সিমেন্ট মিলসের ডিভিডেন্ড ঘোষণা
- ভিএফএস থ্রেড ডাইংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ফার কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- ইউনিক হোটেলের ডিভিডেন্ড ঘোষণা
- দুই কোম্পানির ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা
- মিউচুয়াল ফান্ডের বিধিমালা পর্যালোচনায় বিএসইসির উদ্যোগ
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো জুট স্পিনার্স
- ৫ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা
- আরডি ফুডের ডিভিডেন্ড ঘোষণা
- সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বারাকা পতেঙ্গা পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো রেনউইক যজ্ঞেশ্বর
- সোনার নতুন দাম কার্যকর, আজ যে দামে বিক্রি হচ্ছে
- দুই কোম্পানি ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- ইউনিডন ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ
- জেনেক্স ইনফোসিসের বিডির ডিভিডেন্ড ঘোষণা
- বারাকা পাওয়ারের বিডির ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারে ১০ টেক্সটাইল বন্ধ, বিপাকে হাজারো ক্ষুদ্র বিনিয়োগকারী
- স্বর্ণের দাম কমেছে, ২৪ অক্টোবরের পূর্ণাঙ্গ মূল্যতালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম এক নজরে
- মুন্নু ফেব্রিক্সের ডিভিডেন্ড ঘোষণা
- দুই কোম্পানি ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- শেয়ারবাজারে আসছে সিটি গ্রুপ, লক্ষ্য ১২ হাজার কোটি টাকা উত্তোলন
- পাঁচ মিউচুয়াল ফান্ডে কারসাজির অভিযোগ, তদন্তে নেমেছে বিএসইসি
- স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- ঋণ কেলেঙ্কারির ভারে ধ্বংসের দ্বারপ্রান্তে আইএফআইসি ব্যাংক
- সপ্তাহজুড়ে ৮ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- শাহজীবাজার পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- স্কয়ার টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- আইন শিথিলের পর চেয়ারম্যান একাই কিনছেন সাড়ে ১১ কোটি শেয়ার
- নতুন পে-স্কেলে বেতন কবে থেকে, জানাল অর্থ মন্ত্রণালয়
- সোনালী পেপারের ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- তাহসিফের সঙ্গে হাসিনার ভিডিওর যোগসূত্র, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- কর্ণফুলি র্গাডেন সিটির সাথে সাবের হোসেন চৌধুরী সর্ম্পক
- জাপানের টাকায় ভারতের কোম্পানি ঢাকায়
- তাহসিফের মরদেহ উদ্ধার নিয়ে যা জানাল পরিবার
- ভিডিওবার্তায় ক্ষমা চাইলেন তাশরীফ ও তার বাবা













