×
ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো অ্যাপেক্স উইভিং

২০২৬ অক্টোবর ২৮ ২০:১৩:১৫
ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো অ্যাপেক্স উইভিং

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি অ্যাপেক্স উইভিং অ্যান্ড ফিনিশিং মিলস লিমিটেড ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় অনুষ্ঠিত কোম্পানিটির বোর্ড সভায় নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি জানিয়েছে, সমাপ্ত অর্থবছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫৮ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ৩৯ পয়সা।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১৮ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ১৫ পয়সা।

৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল মাইনাস ১১ টাকা ৬৮ পয়সা। আগের অর্থবছর শেষে এ পরিমাণ ছিল মাইনাস ১৬ টাকা ৬৮ পয়সা।

কোম্পানিটির ৩৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ ডিসেম্বর, বৃহস্পতিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। ঢাকার কাকরাইলের ভিআইপি রোডের ১৬০/এ নম্বরে আইডিইবি ভবনের নিচতলায় সভাটি অনুষ্ঠিত হবে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে