×
ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

তামান্নাকে নিয়ে ফেসবুকে সাদিক কায়েমের পোস্ট

২০২৬ অক্টোবর ২৬ ১৭:০৩:১৫
তামান্নাকে নিয়ে ফেসবুকে সাদিক কায়েমের পোস্ট

নিজস্ব প্রতিবেদক: কৃতিত্বের সঙ্গে স্নাতকোত্তর (মাস্টার্স) সম্পন্ন করায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সাবিকুন নাহার তামান্নাকে অভিনন্দন জানিয়েছেন ডাকসুর সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম।

রোববার (২৫ অক্টোবর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তামান্নাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান তিনি। পোস্টের সঙ্গে যুক্ত একটি ফটোকার্ডে উল্লেখ করা হয়, ৪-এর মধ্যে ৩.৮২ সিজিপিএ নিয়ে মাস্টার্স সম্পন্ন করেছেন সাবিকুন নাহার তামান্না।

ফটোকার্ডে তামান্নাকে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রী সংস্থার সভানেত্রী এবং ডাকসুর কার্যনির্বাহী সদস্য হিসেবেও উল্লেখ করা হয়েছে।

সাবিকুন নাহার তামান্না ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ২০২৫ সালের ডাকসু নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি ১০ হাজার ৮৪ ভোট পেয়ে নির্বাচিত হন। ওই নির্বাচনে এ পদে সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থী ছিলেন তিনি।

মাস্টার্সে ভালো ফল অর্জনের পর সাদিক কায়েমের অভিনন্দন বার্তাটি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে। তামান্নার এই একাডেমিক সাফল্য তাঁর শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে