দরপতনে বিপর্যস্ত শেয়ারবাজার, সরকারের কাছে ইতিবাচক সিদ্ধান্তের প্রত্যাশা
নিজস্ব প্রতিবেদক: বিগত সরকারের আমলে সৃষ্ট শেয়ারবাজারের দুরবস্থা কাটিয়ে বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর বাজারে ঘুরে দাঁড়ানোর লক্ষণ দেখা দিয়েছিল। ধারাবাহিক উত্থানে প্রধান সূচক ৬ হাজার পয়েন্টের কাছাকাছি পৌঁছেছিল। বাজারকে আরও স্থিতিশীল ও শক্তিশালী করার প্রত্যাশায় নিয়ন্ত্রক সংস্থার কমিশন পরিবর্তন করে নতুন কমিশন গঠন করা হয়। কিন্তু সেই উদ্যোগের প্রত্যাশিত ফল পাওয়া যায়নি। বরং বাজার পরিস্থিতির উন্নতির পরিবর্তে সূচক আবারও নিম্নমুখী ধারায় রয়েছে। বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে সূচক ৫ হাজার পয়েন্টের নিচে নেমে যেতে পারে বলে আশঙ্কা করছেন বাজারসংশ্লিষ্টরা।
তাঁদের মতে, শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতি অত্যন্ত নাজুক। এ অবস্থা চলতে থাকলে খুব শিগগিরই প্রধান সূচক ৫ হাজার পয়েন্টের নিচে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে সাফল্য দেখিয়েছেন। দেশের অর্থনীতির ভিত্তি শক্তিশালী করতেও তিনি সর্বাত্মক চেষ্টা করছেন। শেয়ারবাজারের প্রতিও তাঁর আন্তরিকতা থেকে কমিশন পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছিল বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা। তবে যে লক্ষ্য সামনে রেখে নতুন কমিশন গঠন করা হয়েছিল, তা অর্জিত হয়নি। এতে বর্তমান কমিশন বিতর্কের মুখে পড়েছে।
ধারাবাহিক দরপতনের প্রতিবাদে বিনিয়োগকারীরা ইতিমধ্যে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। বাজারের অস্থিরতার জন্য তাঁরা বর্তমান কমিশনকেই দায়ী করছেন। বাজারসংশ্লিষ্টদের মতে, সরকারের প্রত্যাশা ছিল শেয়ারবাজার আরও উন্নত, স্থিতিশীল ও শক্তিশালী হবে। কিন্তু বর্তমান কমিশন সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি। দিন যত যাচ্ছে, বাজার পরিস্থিতি ততই খারাপ হচ্ছে। ফলে বাজার নিয়ন্ত্রণে কার্যকর তদারকি ও পদক্ষেপ রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে।
তাঁদের বক্তব্য, বাজার কীভাবে নিয়ন্ত্রণে রাখতে হবে, সে বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব না হলে কমিশনের দায়িত্বে থাকার যৌক্তিকতা নিয়েও ভাবতে হবে। প্রয়োজনে বর্তমান কমিশনের সদস্যদের স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত বলেও মত দিয়েছেন সংশ্লিষ্টরা। তাঁদের মতে, কমিশনের বর্তমান ভূমিকা সরকারের অন্যান্য সাফল্যকে ম্লান করছে এবং সরকারের অর্জন নিয়েও প্রশ্ন তৈরি করছে। এ পরিস্থিতিতে সরকারের ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। অন্যথায় শেয়ারবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থার সংকট আরও গভীর হতে পারে।
ডিএসইতে সূচক কমেছে ৩৩ পয়েন্ট, লেনদেনও নিম্নমুখী
এদিকে, আজ ২৬ অক্টোবর সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেনও কমেছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, সোমবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৩.০০ পয়েন্ট কমে ৫ হাজার ৩৯৯.৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৭.২৫ পয়েন্ট কমে ১ হাজার ৫৩.৪৩ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই-৩০ সূচক ১০.৯৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৯০.৭৪ পয়েন্টে।
দিনটিতে ডিএসইতে মোট ৩৮৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৭৪টির শেয়ারদর বেড়েছে, ২৫২টির কমেছে এবং ৫৮টির দর অপরিবর্তিত ছিল।
এদিন ডিএসইতে প্রায় ৪১০ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৪৩০ কোটি ৭২ লাখ টাকা। সেই হিসাবে এক দিনের ব্যবধানে লেনদেন কমেছে প্রায় ২০ কোটি ১৫ লাখ টাকা।
সিএসইতে লেনদেন বেড়েছে, কমেছে সূচক
অন্যদিকে, দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৬ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন সেখানে শেয়ার ও ইউনিট লেনদেনের পরিমাণ ছিল ১৬ কোটি ১২ লাখ টাকা। সে হিসাবে সিএসইতে লেনদেন বেড়েছে ৩০ লাখ টাকা।
সিএসইতে এদিন মোট ১৬৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৫০টির দর বেড়েছে, ৯৭টির দর কমেছে এবং ২২টির দর অপরিবর্তিত ছিল।
দিন শেষে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২২.৭৭ পয়েন্ট কমে ১৪ হাজার ৫৫৮.৬৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের কর্মদিবসেও সূচকটি ২২.৪৯ পয়েন্ট কমেছিল।
ক্রমাগত দরপতন, লেনদেনের নিম্নমুখী প্রবণতা এবং বিনিয়োগকারীদের অসন্তোষের মধ্যে শেয়ারবাজারের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে নিয়ন্ত্রক সংস্থার কার্যকর ভূমিকা ও সরকারের ইতিবাচক সিদ্ধান্তের প্রত্যাশা করছেন বাজারসংশ্লিষ্টরা।
এসএ খান/
পাঠকের মতামত:
- মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর
- ২৬ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- দরপতনে বিপর্যস্ত শেয়ারবাজার, সরকারের কাছে ইতিবাচক সিদ্ধান্তের প্রত্যাশা
- ২৬ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৬ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৬ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সোনালী লাইফের উদ্বৃত্ত কমেছে, নগদ প্রবাহেও নেতিবাচক চিত্র
- সাজেকে অনির্দিষ্টকালের অবরোধ, বিপাকে পর্যটন ব্যবসায়ীরা
- নিটল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ধনী পরিবারের তালিকায় ঢোকার সীমা কত, জানুন বিস্তারিত
- দুই দফায় ই-টেন্ডার, তবুও ‘ক্যানসেলড’!
- এনবিআরকে দুই ভাগ করার বিল, নতুন কাঠামো নিয়ে বড় আলোচনা
- ২০ লাখের বেশি শেয়ার কেনার ঘোষণা
- দুই দেশে একসঙ্গে ভূমিকম্প, কাঁপল যেসব এলাকা
- ১৪ প্রতিষ্ঠানের বোর্ড ও ট্রাস্টি সভার তারিখ ঘোষণা
- যেসব প্রতিষ্ঠান ডলার সংরক্ষণ করতে পারবে
- ‘চুমুকাণ্ড’ নিয়ে আলোচনার মধ্যে এবার পাটওয়ারীকে চুমু
- ৫২টি বিশেষ দলের অভিযান, জরিমানার মুখে ১০১ ব্যবসাপ্রতিষ্ঠান
- ডিভিডেন্ড, রাইট শেয়ার ও সম্পদ বিক্রি—তিন কোম্পানির সর্বশেষ খবর
- বাড়ছে ঘূর্ণিঝড়ের শঙ্কা, সর্বশেষ পূর্বাভাসে যা বলা হলো
- আইএফআইসি ব্যাংকের ১৩ হাজার কোটি টাকা লোপাট
- ইস্টার্ন ব্যাংকের ঋণে গ্যারান্টর জালিয়াতি: ১০ কর্মকর্তার বিরুদ্ধে দুদকে অভিযোগ
- দুই বছর ডিভিডেন্ড বন্ধ, এমডির বিদেশ সফরে ৩৬ লাখ টাকা ব্যয়!
- ই-টিনের আইডি-পাসওয়ার্ড ভুলে গেলে পুনরুদ্ধার করবেন যেভাবে
- ভারতীয় চালের ভ-য়ং-ক-র রহস্য!
- শেয়ারবাজারের অনিয়ম তদন্তে ডিএসইকে আরও সতর্ক হওয়ার নির্দেশ
- সৌদি আরবে এক সপ্তাহে ৭,৯৩৪ প্রবাসীকে ফেরত পাঠানো
- টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না সেবা, জেনে নিন পুরো তালিকা
- মাইডাস ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- আয়কর সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব গুরুত্বপূর্ণ সেবা
- শিক্ষককে মারধরের ঘটনায় অ্যাটর্নি জেনারেলের স্পষ্ট বার্তা
- স্কয়ার টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- কোন কাগজ ছাড়াই বাপ-দাদার সম্পত্তি খুঁজে বের করবেন যেভাবে
- জাপান সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী আমজনতার তারেক
- সরকার পরিবর্তনের ডাকে উ'ত্তাল ই'সরায়েল
- রাসুল (সা.) কেন নিজে আযান দেননি—প্রামাণ্য তথ্য ও প্রচলিত ব্যাখ্যা
- ব্যাংকিং লেনদেন নিয়ে বড় বার্তা বাংলাদেশ ব্যাংকের
- শিল্প-প্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদি অর্থায়ন: কেন এগোতে পারছে না শেয়ারবাজার?
- সবুজ অর্থায়নে ইতিহাস: ব্র্যাক ব্যাংকের ১০০০ কোটি টাকার বন্ড
- ৬ লাইফ ইন্সুরেন্সে লালবাতি, বিপদে লাখ লাখ গ্রাহক
- পুলিশের তিন কর্মকর্তাকে নিয়ে নতুন আদেশ
- টঙ্গীর সেই শিক্ষকের জামিন নামঞ্জুর
- অর্থমন্ত্রীর হাতে ৬০ কোটি টাকার চেক তুলে দিল পল্লী সঞ্চয় ব্যাংক
- বিদেশি কার্ডের অর্থে ব্যবসায়ীদের নতুন সুবিধা
- সমুদ্রসৈকত বন্ধ, জেলে ও পর্যটকদের জন্য বিশেষ নির্দেশনা
- ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
- সরকার, শেখ হাসিনা ও পুলিশ—এক ব্রিফিংয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম এক নজরে
- সেন্টমার্টিনে পর্যটকদের জন্য নতুন নির্দেশনা
- ভুল করে অন্যের নামে জমি রেকর্ড? সংশোধনের জন্য লাগবে যেসব কাগজ
- সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সুইটিকে নিয়ে মুখ খুললেন নজরুলের বাবা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম এক নজরে
- শেয়ারবাজারে ১০ টেক্সটাইল বন্ধ, বিপাকে হাজারো ক্ষুদ্র বিনিয়োগকারী
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- স্বর্ণের দাম কমেছে, ২৪ অক্টোবরের পূর্ণাঙ্গ মূল্যতালিকা
- সোনার দামে স্বস্তি, ২২ ক্যারেটের নতুন দর প্রকাশ
- ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ৫ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ বিএসইসির
- দীর্ঘদিন লে-অফের পর কেয়া গ্রুপে নতুন সিদ্ধান্ত
- গ্রাহকদের টাকা দিতে ন্যাশনাল ব্যাংকের ওপর কেন্দ্রীয় ব্যাংকের ১১ শর্ত
- শেয়ারবাজারে আসছে সিটি গ্রুপ, লক্ষ্য ১২ হাজার কোটি টাকা উত্তোলন
- ১৫ টাকার শেয়ার ৪২ টাকা, তারপর ১১ টাকা: ডাবল ধাক্কায় সর্বশান্ত বিনিয়োগকারীরা
- নতুন কোম্পানির শেয়ারে প্রথম দিনেই বড় মুনাফার সুযোগ
- সপ্তাহজুড়ে ৮ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- নতুন পে-স্কেলে বেতন কবে থেকে, জানাল অর্থ মন্ত্রণালয়
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম এক নজরে
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ২৬ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- দরপতনে বিপর্যস্ত শেয়ারবাজার, সরকারের কাছে ইতিবাচক সিদ্ধান্তের প্রত্যাশা
- ২৬ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৬ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৬ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার













