×
ঢাকা, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম এক নজরে 

২০২৬ অক্টোবর ২৫ ১৭:১৮:২৩
২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম এক নজরে 

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে সোনার দাম আবারও কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ ২২ ক্যারেটের সোনার দাম প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমানো হয়েছে। এতে সবচেয়ে ভালো মানের সোনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। রোববার (২৫ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।

বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের পাশাপাশি অন্যান্য মানের সোনার দামও কমানো হয়েছে। বর্তমানে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।

গত দুই সপ্তাহে চার দফায় ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে মোট ১০ হাজার ৪৩৯ টাকা কমেছে। এর মধ্যে গত ১৩ অক্টোবর প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা, ২২ অক্টোবর ১ হাজার ৬৯১ টাকা এবং ২৩ অক্টোবর ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছিল। সর্বশেষ রোববার আরও ৩ হাজার ৩২৪ টাকা কমানোর ঘোষণা দেওয়া হয়।

এর আগে গত ৯ অক্টোবর ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়েছিল বাজুস। এরপর ধারাবাহিকভাবে কয়েক দফা দাম কমানোয় দেশের বাজারে সোনার মূল্য উল্লেখযোগ্যভাবে নেমেছে।

বাজুসের নির্ধারিত নতুন মূল্যতালিকা অনুযায়ী, প্রতি ভরি সোনার দাম হলো—

২২ ক্যারেট: ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা

২১ ক্যারেট: ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা

১৮ ক্যারেট: ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা

সনাতন পদ্ধতি: ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা

নতুন এই দাম রোববার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। সোনা কেনার সময় নির্ধারিত মূল্যের পাশাপাশি প্রযোজ্য মজুরি ও অন্যান্য খরচও হিসাব করতে হবে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে