তারেক রহমানের উদ্দেশে দানবাক্সে চিঠি
নিজস্ব প্রতিবেদক: সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে এবার পাওয়া গেছে নানা ধরনের চিঠি। এসব চিঠির একটিতে বিএনপির সাংগঠনিক সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে। অন্য চিঠিতে স্বামীর ভালো চাকরি ও মানসিক শান্তির জন্য প্রার্থনা করেছেন এক নারী। এ ছাড়া বিদেশে নেওয়ার আশ্বাস দিয়ে প্রতারণার অভিযোগ তুলে নিজের কষ্টের কথা জানিয়েছেন ভৈরবের এক ব্যক্তি।
শনিবার (২৪ অক্টোবর) সকালে মাজারের সাতটি দানবাক্স খোলার পর দেশি-বিদেশি মুদ্রার পাশাপাশি এসব চিঠি পাওয়া যায়। এদিন পঞ্চমবারের মতো প্রকাশ্যে দানবাক্সের টাকা গণনা করা হচ্ছে।
দানবাক্সে পাওয়া একটি চিঠি লেখা হয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে। এতে দলের সদস্য ও কর্মী হওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতাসহ নির্দিষ্ট সাংগঠনিক নিয়ম চালুর প্রস্তাব দিয়েছেন চিঠির লেখক।
প্রস্তাবে বিএনপির সদস্য হতে এসএসসি পাস অথবা জিপিএ ২.৫ এবং কর্মী হতে এইচএসসি পাস ও জিপিএ ৩.৫ থাকার শর্ত চালুর কথা বলা হয়েছে। পাশাপাশি এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার আগে কাউকে বিএনপির সঙ্গে যুক্ত না করার প্রস্তাবও দিয়েছেন তিনি।
চিঠিতে লেখকের নাম-পরিচয় উল্লেখ নেই। তবে তিনি জানিয়েছেন, ২০১১ সালে রাজনীতিতে যুক্ত হলেও পরে সরে দাঁড়ান। চিঠির শেষে ইংরেজিতে লেখা রয়েছে, ‘I want the change to come through you.....’। অর্থাৎ, তারেক রহমানের হাত ধরে পরিবর্তন আসবে—এমন প্রত্যাশার কথা জানিয়েছেন লেখক।
দানবাক্সে পাওয়া আরেকটি চিঠিতে স্বামীর ভালো চাকরি ও মানসিক শান্তির জন্য প্রার্থনা করেছেন এক নারী। নাম-পরিচয়হীন ওই চিঠিতে তিনি লিখেছেন, ‘হে শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি, আপনার উছিলায় আমার আহাল (স্বামী)- উনাকে একটা ভালো চাকরি দিন এবং উনার মানসিক শান্তি দান করুন।’
চিঠিটি থেকে বোঝা যায়, স্বামীর কর্মসংস্থান ও মানসিক প্রশান্তি নিয়ে ওই নারী প্রত্যাশা পোষণ করছেন। নিজের ব্যক্তিগত চাওয়া-পাওয়ার কথা জানিয়ে তিনি মাজারের দানবাক্সে চিঠিটি রেখে গেছেন।
দানবাক্সে পাওয়া আরেকটি চিঠিতে ভৈরবের আবু বক্কর ছিদ্দিক নিজের ভাইয়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, বিদেশে নিয়ে যাওয়ার আশ্বাস দিয়ে ভাই তাঁকে অনেক স্বপ্ন দেখিয়েছিলেন। কিন্তু পরে সেই আশ্বাস পূরণ না করে তাঁর সঙ্গে প্রতারণা করেন।
চিঠিতে আবু বক্কর জানিয়েছেন, ভাইদের মধ্যে তিনি সবার ছোট। এ ঘটনার কারণে তিনি অসহনীয় মানসিক যন্ত্রণায় ভুগছেন। নিজের কষ্টের কথা তুলে ধরলেও ভাইয়ের সমৃদ্ধি কামনা করেছেন তিনি। তাঁর প্রার্থনা, ভাই যেন হাজার কোটি টাকার মালিক হন।
নিজের যন্ত্রণার কথা গণমাধ্যমের সামনে তুলে ধরতে চিঠিটি প্রকাশের জন্য মাজার কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন আবু বক্কর। চিঠিতে নিজের পরিচয় হিসেবে শুধু নাম ও ভৈরবের কথা উল্লেখ করেছেন তিনি। তবে ভাইয়ের বিরুদ্ধে করা অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা কোনো তথ্য চিঠির বিবরণে নেই।
হজরত শাহজালাল (রহ.) দরগাহ শরিফের সরেকওম মোতাওয়াল্লি ফতেহ উল্লাহ আল আমান জানান, দানবাক্সে পাওয়া চিঠিগুলোতে মানুষের ব্যক্তিগত জীবনের নানা সমস্যা, কর্মসংস্থানের প্রত্যাশা ও পারিবারিক সংকটের বিষয় উঠে আসে।
তিনি বলেন, অনেকে নিজেদের চাওয়া-পাওয়া পূরণের আশায় এসব চিঠি লিখে দানবাক্সে রেখে যান। এটি তাঁদের ব্যক্তিগত বিশ্বাস ও আবেগের বহিঃপ্রকাশ।
রাজনৈতিক দলের সাংগঠনিক সংস্কারের প্রস্তাব থেকে শুরু করে চাকরি, মানসিক শান্তি ও পারিবারিক সম্পর্কের টানাপোড়েন—দানবাক্সে পাওয়া চিঠিগুলোতে উঠে এসেছে মানুষের ভিন্ন ভিন্ন প্রত্যাশা ও ব্যক্তিগত অভিজ্ঞতার কথা।
মুয়াজ/
পাঠকের মতামত:
- তারেক রহমানের উদ্দেশে দানবাক্সে চিঠি
- সোশ্যাল বন্ডের পর এবার গ্রিন বন্ড, ব্র্যাক ব্যাংকের নতুন পদক্ষেপ
- সংবিধান সংস্কার নিয়ে যা বললেন আসিফ নজরুল
- বিকাশ-নগদে জমির খাজনা পরিশোধ, ধাপে ধাপে জেনে নিন নিয়ম
- সিঙ্গাপুরের এক ঘটনা, অস্ট্রেলিয়ার আরেক অভিজ্ঞতা: মাহবুব কবির মিলন
- সাজেকের সংঘর্ষের জেরে দুই জেলায় অবরোধ, জেনে নিন সর্বশেষ খবর
- স্বর্ণের দাম কমেছে, ২৪ অক্টোবরের পূর্ণাঙ্গ মূল্যতালিকা
- অবসরের পর স্মরণীয় হতে চান মেসি, জানালেন নিজের ইচ্ছা
- ২০২৭ সালে প্রাথমিক ও মাধ্যমিকে আসছে নতুন ৪ বই
- আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনা নিয়ে যা বললেন স্ত্রী
- নাগরিকদের ঘরে তিন দিনের খাবার-পানি রাখতে বলল যুক্তরাজ্য
- চলতি সপ্তাহে ৫ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- টানা তৃতীয় দিন বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
- ২৫২ টাকার পাঞ্জাবি অফার নিয়ে মুখ খুললেন ব্যবসায়ী নবীন
- সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ইপিএস প্রকাশ
- টঙ্গীর ঘটনার দিনের বর্ণনা দিলেন ভুক্তভোগী শিশুর বাবা
- মগবাজারে আসিফ আকবরের গাড়িকে লক্ষ্য করে গুলি
- সপ্তাহজুড়ে ৮ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- আগের নিয়মে ফিরল দোকানপাট, কমল কেনাকাটার সময়
- ইউরোপে ফের বদলে যাচ্ছে সময়ের হিসাব
- যুক্তরাষ্ট্রকে এবার ভয়ংকর হুমকি দিল ইরান
- উত্তরা ফাইন্যান্সের পর তছনছ লিজিং খাত: মাঠে নামল কেন্দ্রীয় ব্যাংক
- বীমার পাওনা পরিশোধে অনিয়ম, নতুন পলিসিতে নিষেধাজ্ঞা
- সরকারের ব্যর্থতা, দুই মন্ত্রীর পদত্যাগ চান নাহিদ
- ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা, আওয়ামী লীগের নামে মাইকিং
- ব্রোকারেজ হাউসে আর লুটপাট নয়: বিএসইসির নতুন ‘মাস্টারপ্ল্যান’
- সপ্তাহজুড়ে শেয়ারবাজারে টানাপোড়েন, সূচক ও লেনদেনে কী বার্তা
- বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও, ‘পাতানো মামা’ গ্রেপ্তার
- বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ, লেনদেনে কতটা প্রভাব পড়বে?
- ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছে নতুন ট্রেন, থামবে যে ১০ স্টেশনে
- রিসোর্টের পর এবার কক্সবাজার হোটেলে আগুন
- শেয়ারবাজারে আসছে সিটি গ্রুপ, লক্ষ্য ১২ হাজার কোটি টাকা উত্তোলন
- কোরআনের আয়াত উদ্ধৃত করে বিল ক্লিনটনের বার্তা
- অনিদ্রা দূর করতে ঘুমানোর আগে করুন পাঁচটি কাজ
- বিয়ের পর নারীরা গুগলে যে ছয়টি প্রশ্ন বেশি খোঁজে
- বিনিয়োগকারীদের মোহভঙ্গ, চীনের শেয়ারবাজারে বড় পতন
- জাপানি বিনিয়োগে নতুন দিগন্ত, গাড়ি উৎপাদনের পথে বাংলাদেশ
- পর পর ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
- মহানবী (সা.) এর সতর্কবার্তা সৌদি রাজধানী নিয়েই!
- ঐতিহাসিক ঘোষণা, অবশেষে অপেক্ষার অবসান!
- খতিয়ান নম্বর দিয়েই যাচাই করুন জমির খাজনা, জেনে নিন নিয়ম
- রেকর্ড গড়ার পরেই ভারত শিবিরে বড় দুঃসংবাদ
- বিদায়ী সপ্তাহে দরপতনের শীর্ষে নেমেছে যেসব শেয়ার
- বিদায়ী সপ্তাহে দরবৃদ্ধির শীর্ষে উঠেছে যেসব শেয়ার
- শেয়ারবাজারে লেনদেনের গতি কমা নিয়ে প্রতিবেদন
- শেখ হাসিনা কেন মুখ দেখান না? মিলল ব্যাখ্যা
- চিরতরে বদলে যাবে বাংলাদেশের ভাগ্য
- সৌদি-আমিরাত-নেতানিয়াহুর বিশাল গোপন অর্থ লেনদেন নিয়ে বিতর্ক
- এনসিপির পুনর্গঠিত কমিটিতে নারী নেতৃত্বের ছয় নতুন মুখ
- মাইকিং করে ঘোষণা, ডিসেম্বরে দেশে ফিরছেন হাসিনা!
- সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সুইটিকে নিয়ে মুখ খুললেন নজরুলের বাবা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম এক নজরে
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম জেনে নিন
- পাঁচ ব্যাংকের শেয়ারে বড় উত্থানের পূর্বাভাস গবেষণা প্রতিষ্ঠানের
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- সৌদিতে দুই বাংলাদেশির শির'চ্ছেদ যা বললেন শায়খ
- শার্প ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- সোনার দামে স্বস্তি, ২২ ক্যারেটের নতুন দর প্রকাশ
- ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ৫ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ বিএসইসির
- দীর্ঘদিন লে-অফের পর কেয়া গ্রুপে নতুন সিদ্ধান্ত
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৩৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১৯ কোম্পানি
- এজিএমের পরদিনই ডিভিডেন্ড বিতরণ: শেয়ারবাজারে ঐতিহাসিক রেকর্ড
- মতিন স্পিনিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- গ্রাহকদের টাকা দিতে ন্যাশনাল ব্যাংকের ওপর কেন্দ্রীয় ব্যাংকের ১১ শর্ত
জাতীয় এর সর্বশেষ খবর
- তারেক রহমানের উদ্দেশে দানবাক্সে চিঠি
- সংবিধান সংস্কার নিয়ে যা বললেন আসিফ নজরুল
- বিকাশ-নগদে জমির খাজনা পরিশোধ, ধাপে ধাপে জেনে নিন নিয়ম
- সিঙ্গাপুরের এক ঘটনা, অস্ট্রেলিয়ার আরেক অভিজ্ঞতা: মাহবুব কবির মিলন
- সাজেকের সংঘর্ষের জেরে দুই জেলায় অবরোধ, জেনে নিন সর্বশেষ খবর













