×
ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬

২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ

২০২৬ অক্টোবর ০৮ ০৯:৪০:৩৯
২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে সোনা ও রুপার গহনার দামে নিয়মিতই পরিবর্তন আসছে। সর্বশেষ গত ৫ অক্টোবর সোনার গহনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ওইদিন সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর করা হয়। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ দামেই সোনা বিক্রি হবে বলে জানিয়েছে বাজুস।

নতুন নির্ধারিত দরে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম ১ হাজার ৬৯১ টাকা কমানো হয়েছে। একইভাবে ২১ ক্যারেটের সোনার দাম প্রতি ভরিতে ১ হাজার ৫৭৪ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৩৪১ টাকা কমানো হয়।

বর্তমানে বাজুস নির্ধারিত দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ২ লাখ ১৮ হাজার ৮১৭ টাকা।

এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা।

অন্যদিকে, সোনার দাম কমলেও রুপার গহনার দরে কোনো পরিবর্তন আনা হয়নি। বাজুসের নির্ধারিত দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ৪ হাজার ৩১৬ টাকা।

২১ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের দাম ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার গহনার দাম ২ হাজার ৬৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

ফলে বর্তমানে দেশের বাজারে সোনা কিনতে গেলে ক্যারেটভেদে ভরিপ্রতি প্রায় দেড় লাখ থেকে সোয়া দুই লাখ টাকার বেশি খরচ করতে হচ্ছে। নতুন করে বাজুস দাম ঘোষণা না দেওয়া পর্যন্ত এই দর কার্যকর থাকবে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে