×
ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'

২০২৬ অক্টোবর ০৮ ০৯:৩২:৪৯
প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফেরানোর বিষয়টি এখন দুই দেশের সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল ইস্যু হয়ে উঠেছে। বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে। ভারত জানিয়েছে, বিষয়টি সংশ্লিষ্ট আইন, আইনি বাধ্যবাধকতা ও বিচারিক প্রক্রিয়ার আলোকে পরীক্ষা করা হচ্ছে।

সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এর এক আলোচনায় ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর ভারতে পৌঁছালে তাকে গ্রহণ করা ছাড়া ভারতের সামনে কার্যত বিকল্প ছিল না। তার ভাষ্য, সে সময় শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং পরিস্থিতির বাস্তবতায় প্রতিবেশী দেশ হিসেবে ভারত তাকে গ্রহণ করে।

শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে ত্রিবেদী বলেন, এ নিয়ে একটি নির্দিষ্ট ও কাঠামোবদ্ধ আইনি প্রক্রিয়া চলছে। তবে সেটি সম্পন্ন হতে কত সময় লাগবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা দেওয়া সম্ভব নয়। তার বক্তব্য অনুযায়ী, বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া ও আদালতের বিষয়ও রয়েছে।

অন্যদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এর আগে জানিয়েছিলেন, বাংলাদেশ শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে এবং সেই অনুরোধ বর্তমানে ভারতের কাছে পরীক্ষাধীন রয়েছে। ভারতের অবস্থান হলো, প্রত্যর্পণের বিষয়টি সংশ্লিষ্ট আইন ও বিচারিক প্রক্রিয়া অনুযায়ী বিবেচনা করা হবে।

শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি নিয়ে এরই মধ্যে বাংলাদেশ ও ভারতের উচ্চপর্যায়ের আলোচনাতেও বিষয়টি উঠে এসেছে। আগস্টে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর কাছে বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া দ্রুত করার প্রত্যাশা জানিয়েছিল। একই সময়ে দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নিতে একটি অনুকূল পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার কথাও আলোচনায় আসে।

এদিকে, শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আইনি প্রশ্নের পাশাপাশি এর সঙ্গে দুই দেশের সামগ্রিক কূটনৈতিক সম্পর্কও জড়িয়ে রয়েছে। সীমান্ত, বাণিজ্য, পানি, নিরাপত্তা ও অন্যান্য দ্বিপক্ষীয় ইস্যুর পাশাপাশি শেখ হাসিনার ভারতে অবস্থান বাংলাদেশ-ভারত সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে আছে।

তবে শেখ হাসিনাকে ঠিক কবে এবং কোন প্রক্রিয়ায় বাংলাদেশে ফেরানো হবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সময়সীমা ঘোষণা করেনি ভারত। ফলে বিষয়টি বর্তমানে আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ার মধ্যেই রয়েছে। ভারতের সিদ্ধান্ত কী হয় এবং বাংলাদেশের পরবর্তী কূটনৈতিক পদক্ষেপ কী হবে—সেদিকেই এখন নজর দুই দেশের সংশ্লিষ্ট মহলের।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে