×
ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬

বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য

২০২৬ অক্টোবর ০৭ ২২:০৭:৫১
বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে নিজেদের অবস্থান আবারও স্পষ্ট করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়টি মূলত একটি ‘আইনি প্রক্রিয়া’।

বুধবার (৭ অক্টোবর) নয়াদিল্লিতে অনুষ্ঠিত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন মুখপাত্র রণধীর জয়সওয়াল।

সংবাদ সম্মেলনে সাংবাদিকরা জানতে চান, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার ও রায়সংক্রান্ত নথি ভারত সরকারের কাছে পৌঁছেছে কি না এবং প্রত্যর্পণ প্রক্রিয়ার জন্য এসব নথি কতটা গুরুত্বপূর্ণ।

জবাবে রণধীর জয়সওয়াল বলেন, “প্রত্যর্পণের বিষয়ভিত্তিক আলোচনা বা প্রক্রিয়া সম্পূর্ণ একটি আইনি বিষয়। এর সঙ্গে বিভিন্ন আইনি দিক ও জটিলতা জড়িত রয়েছে।”

এ সময় বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাম্প্রতিক এক বক্তব্য নিয়েও ভারতের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। ওই বক্তব্যে বলা হয়েছিল, শেখ হাসিনা ও তাঁর দলের নেতাকর্মীদের ভারতভিত্তিক কর্মকাণ্ড দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি করছে।

এর জবাবে ভারতের মুখপাত্র বলেন, ভারত সবসময় বাংলাদেশের সঙ্গে ‘দূরদর্শী, গঠনমূলক ও ইতিবাচক’ সম্পর্ক বজায় রাখতে চায়। তিনি উল্লেখ করেন, দুই দেশের সাধারণ মানুষের স্বার্থই দ্বিপক্ষীয় সম্পর্কের মূল ভিত্তি এবং বর্তমান সম্পৃক্ততাও সেই নীতির আলোকে পরিচালিত হচ্ছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে